12/08/2026
অভিনন্দন এসএসসি-২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের!
সুদীর্ঘ পড়াশোনা, রাত জাগা পরিশ্রম আর ধৈর্যের ফল তোমরা হাতে পেয়েছ। তোমাদের এই অসামান্য সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি কেবল একটি পরীক্ষার ফল নয়, বরং তোমাদের সোনালী ভবিষ্যতের চাবিকাঠি।
'যুব রেড ক্রিসেন্ট গৌরীপুর সরকারি কলেজ টিম'-এর পক্ষ থেকে সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের এই সাফল্য হোক সামনের বড় কোনো অর্জনের সুন্দর এক সূচনা। এই লব্ধ জ্ঞান এবং সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাও সফলতার সর্বোচ্চ শিখরে। মনে রাখবে, তোমরাই আগামী দিনের কাণ্ডারি।
তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবসময় এগিয়ে চলো নির্ভয়ে, সফলতার পথে।
শুভেচ্ছান্তে,,,,
যুব রেড ক্রিসেন্ট গৌরীপুর সরকারি কলেজ টিম
গৌরীপুর, ময়মনসিংহ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)