18/12/2023
★বিসমিল্লাহির রাহমানির রাহিম ★
"আসসালামু আলাইকুম "
প্রিয় সুধী__
🍁উম্মুল কুরা ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা- আপনার সন্তানের ঈমান, আকীদা ও সহীহ দ্বীন শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
আপনারা জেনে খুশি হবেন; ২০২৪ সেশনের হিফজ, নাজেরা নূরানী প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ।
এখানে বাচ্চাদের সুন্দর ও মনোরম পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষকদের দ্বারা পাঠদান দেওয়া হয়।
আমরা বাচ্চাদেরকে নুরানী সিলেবাসের পাশাপাশি আধুনিক শিক্ষার মানে যোগ্য ও দক্ষ রূপে গড়ে তোলার জন্য আরবী ও ইংরেজি ভাষায় কথোপকথন, বিষয়ভিত্তিক শব্দার্থ, বক্তৃতা, Translation ইত্যাদি হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি।
সম্পূর্ণ দ্বীনি পরিবেশে পাঠদানের পাশাপাশি প্রত্যহ একটি করে সুন্নাহ শিক্ষা, আদব, আখলাক, সালাম, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নৈতিকতাসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাচ্চাদের মধ্যে ফুটিয়ে তোলার প্রচেষ্টা।
আমরা চাই; আমাদের মাধ্যমে প্রতিটি শিশুই পাক সুন্নাতে উদ্ভাসিত একটি জীবন।
সিলেবাসের আলোকে বিশুদ্ধ কোরআন শিক্ষা এবং বাংলা, ইংরেজি ও আরবিতে সুন্দর হস্তাক্ষর শিক্ষার্থীদের অন্যতম বৈশিষ্ট্য।
অর্থসহ হাদিস মুখস্থ, মাসনূন দুআ, অর্থসহ ৬টি কালিমা ও সালাতের নির্ধারিত দুআ মুখস্থ সহ বাচ্চাদেরকে সালাতের বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
পড়ালেখার পাশাপাশি বাচ্চাদেরকে শোনানো হয় শিক্ষণীয় গল্প ও ঘটনা! কুরআনুল কারীমে বর্ণিত নবীদের গল্প, জান্নাতের গল্প, হাদীসে বর্ণিত গল্প, সাহাবিদের জীবনী, নবীজীর সীরাত-শামায়েল ইত্যাদী।
আপনার সন্তানকে যোগ্য ও আদর্শ রূপে গড়ে তুলতে __
"উম্মুল কুরা ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা"
আপনার সন্তানের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান।
তাই আর দেরী নয়; আপনার সন্তান, প্রতিবেশী অথবা যে কোন বাচ্চাকে অত্র প্রতিষ্ঠানে পড়া লেখার সুযোগ করে দিন। পরামর্শ দিন। আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কবুল করুন।আমীন।
⏹️⏹️ সার্বিক যোগাযোগ ⏹️⏹️
...হাফেজ ক্বারী নাজমুল হাসান ....
....প্রতিষ্ঠাতা ও পরিচালক...
উম্মুল কুরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা।
হাদিসের মোড়, ধোবাউড়া রোড, হালুয়াঘাট, ময়মনসিংহ।
মোবাইল:-০১৬৩১-২৭৫৪৬১
:-০১৯০৮-০১৯৫৫৮