11/08/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, পোরশা বড় মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা মোঃ ইরফান আলী সাহেব আজ রাত ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
গত ২৪-০৭-২০২৬ তারিখে (শুক্রবার) বগুড়া মাদরাসা থেকে রাজশাহীতে আসার পথে আব্দুলপুরের নিকট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তেকাল করেন।
তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরহেজগার ও সেবাপরায়ণ একজন মানুষ। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
তাঁর জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর নিজ বাসভবন কামাসপুরে অনুষ্ঠিত হবে।
সকলের নিকট আমার প্রিয় বন্ধুর জন্য বিশেষভাবে দোয়ার আবেদন করছি।
আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ মাফ করে দিন, কবরকে নূরে ভরপুর করে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।
আমিন।