Naogaon University-নওগাঁ বিশ্ববিদ্যালয়

Naogaon University-নওগাঁ বিশ্ববিদ্যালয় Official page of Naogaon University
(5)

আজ ২৪ জুলাই'২৬ বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে বগুড়ার মমইন কনভেনশন হলে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার (বগু...
24/07/2026

আজ ২৪ জুলাই'২৬ বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে বগুড়ার মমইন কনভেনশন হলে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার (বগুড়া,জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধা) উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় ও ওয়ার্কশপে বক্তব্য প্রদান করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচর্য প্রফেসর ড.মোহাঃ হাছানাত আলী৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. মঈনুল হোসেন সাদিক, বগুড়া জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম আহসানুল তৈয়ব জাকির, টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান। সভাপতিত্ব করেন বগুড়া বিশিষ্ট চিকিৎসক ডা. সি এম ইদরিস।

 #আলহামদুলিল্লাহআজ, ১৯ জুলাই ২০২৬, সকাল ১০টায় হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নওগাঁ...
19/07/2026

#আলহামদুলিল্লাহ
আজ, ১৯ জুলাই ২০২৬, সকাল ১০টায় হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা।
এই দিনটির জন্য আমি অপেক্ষা করেছি দেড় বছরেরও বেশি সময়। এই একটি দিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কেটেছে অসংখ্য নির্ঘুম রাত, নিরলস পরিশ্রম আর অগণিত চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথচলা। শিক্ষকতা জীবনের শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাতে ছিল শুধু চক আর ডাস্টার। পরে হোয়াইট বোর্ড মার্কার। ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও একই পরিবেশে পাঠদান করেছি। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, আমিও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদান করেছি। কিন্তু আজকের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। আজ, ২০২৬ সালে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ৮৫ ইঞ্চি স্মার্ট বোর্ডে প্রথম ক্লাস নেওয়ার সৌভাগ্য হলো। এটি শুধু একটি আধুনিক প্রযুক্তির ব্যবহার নয়; এটি একটি স্বপ্নের বাস্তব রূপ, একটি দীর্ঘ প্রতীক্ষার সফল পরিণতি এবং উত্তরবঙ্গের উচ্চশিক্ষার নতুন ইতিহাসের সূচনা। যে বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল কাগজে-কলমে, আজ সেখানে প্রাণের স্পন্দন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, জ্ঞানের আলো আর ভবিষ্যতের অসীম সম্ভাবনা। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। যাঁদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা ও দোয়া এই পথচলাকে সম্ভব করেছে, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা হোক জ্ঞান, গবেষণা, মানবিকতা ও উৎকর্ষের এক অনন্য অধ্যায়।
#আলহামদুলিল্লাহ।

 #আলহামদুলিল্লাহ আজ ১৯ জুলাই'২৬ সকাল ১০ টায় হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ...
19/07/2026

#আলহামদুলিল্লাহ
আজ ১৯ জুলাই'২৬ সকাল ১০ টায় হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ক্লাসের মধ্য দিয়ে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা। আমি এই দিনটির জন্য দেড় বছর অপেক্ষা করেছি, দিনরাত কাজ করেছি।

 #আলহামদুলিল্লাহ।দীর্ঘ প্রতীক্ষা, নিরলস পরিশ্রম, অসংখ্য বাধা-বিপত্তি আর অগণিত মানুষের স্বপ্নের পর অবশেষে গতকাল মাননীয় শ...
18/07/2026

#আলহামদুলিল্লাহ।
দীর্ঘ প্রতীক্ষা, নিরলস পরিশ্রম, অসংখ্য বাধা-বিপত্তি আর অগণিত মানুষের স্বপ্নের পর অবশেষে গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এটি শুধু একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি নওগাঁবাসীর বহুদিনের লালিত স্বপ্নপূরণের এক ঐতিহাসিক ও যুগান্তকারী মুহূর্ত।

এক সময় এই বিশ্ববিদ্যালয়ের ছিল না কোনো শ্রেণিকক্ষ, ছিল না কোনো শিক্ষার্থী, ছিল না কোনো গ্রন্থাগার, গবেষণাগার কিংবা শিক্ষা কার্যক্রম। ছিল শুধু একটি স্বপ্ন—উত্তরাঞ্চলের সন্তানদের জন্য একটি আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন।
আজ যখন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সারি সারি বই দেখি, আধুনিক কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণ করতে দেখি, রিডিং রুমে তাদের একাগ্র অধ্যয়ন দেখি, ডিজিটাল লাইব্রেরির কার্যক্রম দেখি, স্মার্টবোর্ডসমৃদ্ধ আধুনিক শ্রেণিকক্ষে পাঠদান দেখি—তখন একজন শিক্ষক, একজন শিক্ষানুরাগী এবং একজন মানুষ হিসেবে হৃদয় ভরে যায়। মনে হয়, সব পরিশ্রম সার্থক হয়েছে।
গত দেড় বছর ধরে এক অফিস থেকে আরেক অফিসে, এক টেবিল থেকে আরেক টেবিলে ছুটে বেড়িয়েছি। অসংখ্য দরজায় কড়া নেড়েছি। কখনও ক্লান্ত হইনি, কারণ জানতাম—পথটি দীর্ঘ হলেও তার শেষ আছে। জানতাম, কষ্ট আছে; কিন্তু এটাও বিশ্বাস করতাম, প্রতিটি কষ্টের পরেই আল্লাহ সফলতার দুয়ার খুলে দেন।

২০২৪ সালের ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের দিন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম—এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করব। মহান আল্লাহর অশেষ রহমত, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়ায় আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, কমিশনের সম্মানিত সদস প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন, মাননীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

নওগাঁ বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি অঞ্চলের আত্মমর্যাদা, সম্ভাবনা এবং আগামী প্রজন্মের স্বপ্নের প্রতীক। আমাদের বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় একদিন জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের আলোয় উত্তরাঞ্চলকে আলোকিত করবে এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
সবশেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই পথচলা হোক আরও সমৃদ্ধ, আরও গৌরবময়।

আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছিলামআমরা কথা রেখেছি৷
18/07/2026

আলহামদুলিল্লাহ
আমরা কথা দিয়েছিলাম
আমরা কথা রেখেছি৷

18/07/2026

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতিকে সুশিক্ষিত করাই আমাদের দায়িত্ব। তাই যত ট্রল বা অপবাদই আসুক

18/07/2026

দীর্ঘ প্রতীক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয....

18/07/2026

‘শিক্ষামন্ত্রীর আলোচনা হয়, সমালোচনা হয়, আমারও হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক বলেছিলেন—কলকাতার দাদারা যদি প্রশংসা ক.....

Address

Baludanga Bus Stand
Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon University-নওগাঁ বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share