14/06/2026
🌿সমাজকর্মের আঙিনায় আমরা সহযাত্রী🌿
ইসলামপুরের চত্বরে ফুটেছে জ্ঞানের মেলা,
সমাজকর্মের আঙিনায় কাটে আমাদের বেলা।
মোদের কলরবে মুখরিত হয় কলেজের সবুজ ঘাস,
হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন, যেন এক পরম সুবাস।
আতিক স্যার মোদের অগ্রজ, স্নিগ্ধ রূপের আলো,
জ্ঞানের আলোয় আলোকিত যাঁর সুন্দর মন।
রিপা ম্যাডাম আর ফারজানা ম্যাডাম স্নেহের চাদর বুনে,
শিক্ষাদানের মধুর সুরে মুগ্ধ সবাই মনে।
জান্নাত রাসূলি আর ইয়াসমিন ম্যাডাম সদা হাস্যময়ী,
জ্ঞান বিলে চলেন তাঁরা, কর্মে চিরজয়ী।
লাকি ম্যাডাম নামের মতোই আনেন প্রাণের মেলা,
ক্লান্তি ভুলে কাটান তিনি কাজের মধুর বেলা।
আমিনুল স্যার আর জুয়েল স্যার প্রাণের স্পন্দন,
সব কাজেতে আনেন তাঁরা অনাবিল আনন্দন।
মোখলেস স্যার সদা গম্ভীর, জ্ঞানে ভরা মন,
সহজ কথায় বুঝিয়ে দেন জীবনের ব্যাকরণ।
জহুরুল স্যার সদা নরম, কাজের মাঝে সুখ,
বিপদের দিনে বাড়ান হাত, ফিরিয়ে দেন না মুখ।
সবার শেষে আসমা ম্যাডাম মায়ার এক নদী,
এমন সুহৃদ সহকর্মী মিলতো কোথায় যদি?
আমরা বারোটি প্রাণ, একই সুতোয় বাঁধা,
সমাজকর্মের আলোয় মোদের নেই তো কোনো বাধা।
হাতে হাত রেখে চলবো মোরা, জ্বালাবো জ্ঞানের আলো,
সমাজকর্ম বিভাগের শিক্ষকদের এই বন্ধন চিরদিন রবে ভালো।
🖊️ferdausjahan