একুশ শতকের তথ্য প্রযুক্তি বিপ্লব মানব সভ্যতার গতি ও প্রকৃতি দ্রুত বদলে দিচ্ছে ৷ তাই দ্রুত বদলে যাচ্ছে মানুষের জীবনমান ৷ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল জাতি হিসেবে দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নত করার অতি গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলায় কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সুষ্ঠু ব্যবহার করা প্রয়োজন ৷ দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি লাভে সর্বক্ষেত্রে কার্যত দক্ষতা অর্জন করে সর্বোচ্চ গুণ ও মান
সম্পন্ন উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ব্যবহার বিশেষ অবদান রাখতে পারে ৷ তাছাড়া বিশ্ব-বাজারে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি সরবরাহসহ সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে সফটওয়্যার ও ডাটা প্রসেসিং শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করার যৌক্তিকতা রয়েছে ৷ এসবের জন্য সর্বাগ্রে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষায় আন্তর্জাতিক মান ও গুণসম্পন্ন শিক্ষিত ও প্রশিক্ষিত জনবল তৈরির প্রচেষ্টা চালানো শিক্ষানীতির একটি বিশেষ উদ্দেশ্য ৷ এজন্য বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে বাধ্যতামূলক করা হয়েছে। আর তাই ব্যবহারিকভাবে তথ্য প্রযুক্তির জ্ঞানকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের জন্য গঠন করা হয়েছে আইসিটি ক্লাব। বর্তমানে আইসিটি ক্লাবের সদস্য সংখ্যা বেড়েই চলছে । দায়িত্বে আছেন অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী স্যার ও আইসিটি বিভাগের সম্মানিত স্যারবৃন্দ । সরকারি আশেক মাহমুদ কলেজের আইসিটি ক্লাব তাদের নিজস্ব কম্পিউটার ল্যাবসহ অন্যান্য অবকাঠামোগতভাবে স্বয়ংসম্পূর্ণ । আইসিটি ক্লাবে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করেন, এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদের বইয়ের ব্যবহারিকসহ আরও নানা বিষয়ে দক্ষতার জন্য ক্লাস নেন...
সবশেষে বলতে গেলে সরকারি আশেক মাহমুদ কলেজকে তথ্য ও প্রযুক্তিগত দিক থেকে উন্নয়ন এবং অন্যান্য কলেজের সমকক্ষ করে তোলা হল আইসিটি ক্লাবের মূল উদ্দেশ্য।
Alerts
Be the first to know and let us send you an email when ICT CLUB, Govt. Ashek Mahmud College. Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.