Islampur Govt. College

Islampur Govt. College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islampur Govt. College, College & University, Islampur upazila, Jamalpur Sadar Upazila.

এইচএসসি (বিএম/বিএমটি) , এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা -২০২৬ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ।অনলাইনে ফরম...
24/02/2026

এইচএসসি (বিএম/বিএমটি) , এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা -২০২৬ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ।

অনলাইনে ফরম ফিলাপ শুরু তারিখ: ০১/০৩/২০২৬ খ্রি. হতে ০৯/০৩/২০২৬ খ্রি. পর্যন্ত চলবে।

সম্পূর্ণ নিউজ সময় সংবাদশিক্ষা২০ টা ৪৪ মিনিট, ১৩ জানুয়ারি ২০২৬এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল২০২৬ সালের...
13/01/2026

সম্পূর্ণ নিউজ সময় সংবাদ
শিক্ষা
২০ টা ৪৪ মিনিট, ১৩ জানুয়ারি ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল
মহানগর ডেস্ক
২ মিনিটে পড়ুন
পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর জুন মাসের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা মহামারি ও পরবর্তী নানা বাস্তবতায় গত কয়েক বছর ধরে পরীক্ষার নির্ধারিত সূচি (ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি) বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনা করে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষভাগে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এরইমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন এবং কেন্দ্র ব্যবস্থাপনার মতো চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় শেষ। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো যৌক্তিক অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানো হতে পারে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য বোর্ড জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে শুরু হবে ফরম পূরণ কার্যক্রম। শিক্ষা বোর্ড এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জুন মাসের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করতে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

📢 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি (২০২৬)জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের অনার্স ১ম ব...
10/01/2026

📢 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি (২০২৬)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার সময়সূচি নিম্নরূপ—
🗓️ ইনকোর্স পরীক্ষার তারিখ (২০২৬)
🔹 ১ম ইনকোর্স পরীক্ষা:
📌 ১৫ মার্চ ২০২৬ (রবিবার) থেকে ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)
🔹 ২য় ইনকোর্স পরীক্ষা:
📌 ০১ এপ্রিল ২০২৬ (বুধবার) থেকে ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার)
📌 সংশ্লিষ্ট সকল ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
📖 পরীক্ষার নিয়ম, নম্বর বণ্টন ও অন্যান্য তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ রইলো।

📍 ইসলামপুর সরকারি কলেজ
সঠিক ও নির্ভরযোগ্য একাডেমিক আপডেটের জন্য পেজটি ফলো রাখুন।

এইচএসসি (বিএমটি) শিক্ষাবর্ষ ক্যালেন্ডার – ২০২৬(বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুযায়ী)বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB...
10/01/2026

এইচএসসি (বিএমটি) শিক্ষাবর্ষ ক্যালেন্ডার – ২০২৬
(বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুযায়ী)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রকাশিত একাডেমিক বর্ষপঞ্জি ২০২৬ অনুযায়ী ইসলামপুর সরকারি কলেজের এইচএসসি (বিএমটি) শাখার শিক্ষার্থীদের জন্য ক্লাস, পরীক্ষা ও ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
🔹 ইসলামপুর সরকারি কলেজ – এইচএসসি (বিএমটি) ক্লাস ও পরীক্ষা
জানুয়ারি ২০২৬ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু
নির্ধারিত সময় অনুযায়ী সাময়িক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে
জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কার্যক্রম চলবে
🔹 এইচএসসি (বিএমটি) মোট বার্ষিক ছুটি – ২০২৬ 📌 সর্বমোট ছুটি: ১৫৮ দিন
এই ছুটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—
সাপ্তাহিক ছুটি
জাতীয় ও সরকারি ছুটি
ধর্মীয় ছুটি ও অন্যান্য ঘোষিত ছুটি
অবশিষ্ট দিনগুলোতে ইসলামপুর সরকারি কলেজের এইচএসসি (বিএমটি) শাখায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।
📢 ইসলামপুর সরকারি কলেজের এইচএসসি (বিএমটি) শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করতে।
📍 ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর
শিক্ষা | শৃঙ্খলা | সাফল্য

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি...
04/01/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
আবেদনের সর্বশেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ রাত ১২:০০ টা পর্যন্ত

ইসলামপুর সরকারি কলেজের ছবি
02/01/2026

ইসলামপুর সরকারি কলেজের ছবি

📢 গুরুত্বপূর্ণ আপডেট | ইসলামপুর সরকারি কলেজসকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—🌐 ইসল...
02/01/2026

📢 গুরুত্বপূর্ণ আপডেট | ইসলামপুর সরকারি কলেজ
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
🌐 ইসলামপুর সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে।
এখন থেকে কলেজ সংক্রান্ত সকল নোটিশ, একাডেমিক আপডেট, ভর্তি তথ্য, ফলাফল, বিভাগীয় তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
🔗 ভিজিট করুন:
👉 https://islampurcollege.edu.bd
সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে সকলকে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ফেসবুক পেইজের সাথে সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদ।
ইসলামপুর সরকারি কলেজ
জামালপুর

🚫 শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫,০০০ টাকা জরিমানাজনস্বাস্থ্য রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ...
02/01/2026

🚫 শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫,০০০ টাকা জরিমানা
জনস্বাস্থ্য রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০২৫ সংশোধনকল্পে জারি করা নতুন অধ্যাদেশ অনুযায়ী—
📌 শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা করা হবে।
এই আইন সংশোধনের মূল উদ্দেশ্য হলো— ✔️ শিক্ষার্থী ও তরুণ সমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া
✔️ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা
✔️ জনসচেতনতা বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ জোরদার করা
📢 সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
সুস্থ সমাজ গঠনে আসুন, আমরা সবাই সচেতন হই।

#ইসলামপুর_সরকারি_কলেজ
#তামাক_নিয়ন্ত্রণ_আইন
#ধূমপান_বিরোধী_বাংলাদেশ
#জনস্বাস্থ্য
#সচেতনতা

01/01/2026
📢 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ২০২৫–২৬বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB...
01/01/2026

📢 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ২০২৫–২৬
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রকাশিত সর্বশেষ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী,
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (BMT) এবং ডিপ্লোমা ইন কমার্স প্রোগ্রামে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
🗓️ বর্ধিত ভর্তি সময়সূচি (BTEB Admission Update):
🔹 ভর্তি শুরু: ২৩ ডিসেম্বর ২০২৫ | বিকাল ৩:০০ ঘটিকা
🔹 ভর্তি শেষ: ১৮ জানুয়ারি ২০২৬ | বিকাল ৫:০০ ঘটিকা
যেসব শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল ভর্তি, এইচএসসি BMT ভর্তি অথবা ডিপ্লোমা ইন কমার্স ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী, তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📄 ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তির ছবি/পিডিএফ মনোযোগসহকারে দেখুন।
📢 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)–এর নতুন নোটিশ, ভর্তি আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।

#বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বোর্ড




#ভর্তি_সময়সীমা_বর্ধিত

Address

Islampur Upazila
Jamalpur Sadar Upazila
2020

Alerts

Be the first to know and let us send you an email when Islampur Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share