Lighthouse Lab. School & College Jamalpur

Lighthouse Lab. School & College Jamalpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lighthouse Lab. School & College Jamalpur, College & University, Sardarpara, Jamapur.

ভালো নেই মনটা রশিদুজ্জামান ..............ক্যাম্পাসে আজ এসে ভালো নেই মনটা কোলাহল, হুল্লোড় কেটে গেল ক্ষণটা বছরের শেষ দিন ব...
29/11/2025

ভালো নেই মনটা
রশিদুজ্জামান ..............
ক্যাম্পাসে আজ এসে
ভালো নেই মনটা
কোলাহল, হুল্লোড়
কেটে গেল ক্ষণটা

বছরের শেষ দিন
বিদায়ের ঘন্টা
স্মৃতি গুলো নাড়া দেয়
কেঁদে যায় প্রাণটা

৫ ম শ্রেণি ছিল
সাথীদের ধুমধাম
মনোয়ার, ইতি ম্যাম
হৃদয়ের প্রিয় নাম

সকলের সাথে মিলে
কানামাছি, বউচি
বকাঝকা, আড়িপাতা
কতকিছু খেলছি

বিচারের তালিকায়
নাম লিখা হবে না
দুষ্ট, কানধর
কেউ আর কবে না

দেখ দেখ করতেই
প্রাইমারী দিন শেষ
যাচ্ছি চলে, তবে
রয়ে গেল কচি লেশ

লাইটহাউস প্রিয় নাম
যাবো মোরা শীষে
জ্ঞানী আর নীতিবান
আধুনিক বিশ্বে।
২৯/১১/২৫, সন্ধ্যা ৬ টা, ফেইথ ডিজিটাল,জামালপুর

লাইটহাউস : বিকশিত বাগানের প্রস্ফুটিত গোলাপ। তোমাদের জন্য শুভকামনা। ………আমাদের সংগ্রামচলবেই অবিরাম …………বাঁধার পাহাড় মাড়িয়ে...
24/07/2025

লাইটহাউস : বিকশিত বাগানের প্রস্ফুটিত গোলাপ।
তোমাদের জন্য শুভকামনা।
………
আমাদের সংগ্রাম
চলবেই অবিরাম
…………
বাঁধার পাহাড় মাড়িয়ে কাংখিত মনজিলে পৌছাতে মোরা দৃঢ় প্রতিজ্ঞ।
…………
We ensure quality & morality. Ins Allah.
…………

ক্লাস নিতে হিমশিম খেতে হয়। সবাই কথা বলে। চিল্লাচিল্লি হরদম। ম্যাডামের কোনো কথা শুনে না।একদিকে গেলে আরেকদিকে চলে দুষ্টুমি...
04/07/2025

ক্লাস নিতে হিমশিম খেতে হয়। সবাই কথা বলে। চিল্লাচিল্লি হরদম। ম্যাডামের কোনো কথা শুনে না।একদিকে গেলে আরেকদিকে চলে দুষ্টুমি। ওরা ছোট। না বকা দেয়া যায়, না শাসন করা যায়। বেত হাতে নেয়া তো একদম নিষেধ। অনেক সময় শিক্ষার্থীদের আচরনে খানিকটা আশাহত হয়ে পড়েন শিক্ষক । কোনভাবেই কথা শোনে না, রাগ করে ম্যাডামের চিল্লানি কে শোনে
যে যার মতো। মাঝে মাঝে মনে হয় আমার দ্বারা শিক্ষকতা হবে না। শিক্ষার্থী যা করে তাই ঠিক। তাই-না? হ্যাঁ তাই। তাদের নেগেটিভ কাজকে পজিটিভ করাই শিক্ষকের কাজ।
ক্লাসে ছেলেমেয়েরা অনেক ধরনের দুষ্টুমি করে - যা পরিবেশ বোঝে সমাধান করতে হয়। যেমন এটা করো না, ওটা ভালো না, সেটা পঁচা ইত্যাদি কথা সবসময় বলে থাকি। কিন্তু কে শোনো কার কথা? সবসময় এমন করে না বলে যদি এমন করে বলি তাহলে কেমন হয়?
আমরা যদি সবাই মিলে
চাই হতে ভালো
জীবন থেকে তাড়িয়ে দেবো
সকল প্রকার কালো

আরও ভালো হয় যদি কথা গুলো পোষ্টার করে স্ব স্ব শ্রেনিকক্ষে ঝুলিয়ে রাখা যায়।

শিশুর মনের কথাগুলো
ওদের মতোই বলা চাই
পড়তে এবং লিখতে গিয়ে
পাশে সদা থাকবো তাই

তাই, হতাশ নয়, দরকার উপযুক্ত লালন-পালন, উন্নত চিন্তা আর গবেষণা, দরকার ওদের মতো করে কার্যকরী পদক্ষেপ।
সকল শিশু নিরাপদে থাকুক। শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ

15/06/2025

পূর্ণতার প্রিয় স্কুল: লাইটহাউস ...................
ঈদের ১১ দিন ছুটির পর পূর্ণতার আনন্দময় ক্লাস

আবুল হোসেন স্যার ; এক প্রষ্ফুটিত গোলাপের চির বিদায় ৫ জুন ২০২৫, জামালপুর। আধার কেটেছে মাত্র। সকাল বেলা। জাতীয় পাখি দোয়েলে...
14/06/2025

আবুল হোসেন স্যার ; এক প্রষ্ফুটিত গোলাপের চির বিদায়
৫ জুন ২০২৫, জামালপুর।
আধার কেটেছে মাত্র। সকাল বেলা। জাতীয় পাখি দোয়েলের মিষ্টি কোলাহল তখনও থামেনি । রাস্তা দিয়ে মানুষের আনাগোনা নেই । দু'একটা রিকসায় টুন টান ক্রিং ক্রিং আওয়াজ সবে শুরু। একটু পরেই কোলাহল বেড়ে যাবে, শুরু হবে মানুষের মিছিল, ব্যস্ত হবে গোটা বসুন্ধরা....
গত রাত ছিল আনন্দ, আর কেনাকাটার রাত
। সবার জন্য? না, মোটেই না। জামালপুরের প্রাণকেন্দ্র কথাকলি মাকেট উপচে পড়া ভীড়। কেনাকাটায় ব্যস্ত অনেকেই। ছেলেকে সাথে নিয়ে বাবা গো-হাটে রওয়ানা। বিকেল গড়িয়ে সন্ধ্যা বেলায় লাল টুকটুকে গরু কিনে হাসি মুখে ফিরছে বাসায়। পথিক দল মজা করে বলছে, ভাই দাম কত? কত পড়লো, কত দিয়ে কিনলেন - নানাভাবে জানার ইচ্ছে মনের কোণে আনন্দ নিয়ে। কচিকাঁচা, ফুটফুটে শিশুর দল মায়ের আচল আর বাবার হাত ধরে কেনাকাটা করছে। রেশমি
চুড়ি, ক্লিপ, বেন, রঙিন চশমা আরও কত কী!
মাঝে বুঝতেই পারছেন কাল ' ঈদ'। ঈদুল আজহা। ছেলেমেয়েরা, মুরুব্বিরা বলে বড় ঈদ। কেউ বলে কুরবানির ঈদ। যেটাই বলি না কেন? ঈদ মানে আনন্দ, খুশি, মজা। কারো কাছে ঈদ মানেই নতুন জামা। বাহ, কী চমৎকার আইডিয়া, তাই না! হ্যা তাই।

৪ তারিখ দিবাগত রাত
একমাত্র আদুরে মেয়ে আনিকাকে বুকে আগলে রেখে স্বভাব সুলভ ভঙ্গিতে মিষ্টি একটি হাসি দিয়ে বলছে, মা আনিকা আজকের রাত শেষে কালকের দিন। তার পরের দিন কী বলতো? এক গাল হাসি দিয়ে আনিকা বলে, বাহ, ঈদের দিন, কুরবানির দিন, মজার দিন। আমরা সবাই মিলে একসাথে ঘুরবো, খেলবো। বাবা, তুমি আমাকে গোলাপি জামা কিনে দেবে। আর শোন, একটা মেহেদি লাগবেই। ঠিক আছে মা মনি, ঠিক আছে । সব হবে ইনশাআল্লাহ। বাবা থেমে গেলেন। আম্মু ডাকছে এখন যাই- নাবা? বাবা মৃদুস্বরে- আচ্ছা, আচ্ছা..... যা ছিল জীবন সায়াহ্নে আনিকার সাথে বাবার শেষ আলাপন।
শরীরটা হয়তোবা তখন থেকেই খারাপ লাগছিলো, মালুম করেনি। কারণ মনোবল ছিল শক্ত। তাই, বলেনি। ডায়াবেটিস হালত তার জানা ছিল না। ভাবনা ছিল, বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে। সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলেন।

রাত পেরিয়ে সকাল হলো। পশুপাখি, গাছপালা সবাই জেগে গেছে। দোয়েল খুব ভোর থেকেই ডাকাডাকি করছে। নেচে নেচে এডাল থেকে ও ডালে, এখান থেকে সেখানে। দুনিয়ায় মানুষ বোঝার আগেই প্রকৃতিপ্রেমী দোয়েল হয়তো বোঝে ফেলেছে। সবার আনাগোনা বেড়ে গেলেও দোয়েল প্রেমিক আবুল হোসেনকে দেখা যাচ্ছে না, তাই এতো ডাকাডাকি!!

হ্যা, তাই। দোয়েল বন্ধু টের পেয়েছে। অনেকে এসে ডাকলো, ঘুম ভাংলো না। একমাত্র মেয়ে আনিকা ডাকলো.. বাবা, সকাল হয়েছে, উঠো। বেলা উঠে গেছে নামাজ পড়বে না? তুমি না প্রতিদিন মসজিদে যাও- আজ গেলে না? বাবা ওঠে না। মা, বাবা ওঠে না কেন? মেয়ের গলা ধরে মা'র কান্না.....ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মানে বাবা আর নেই!

সকালে নামাজ পড়ে দিনের প্রস্তুতি নিচ্ছি। লাইটহাউস স্কুলের আশির্বাদ আব্দুল কদ্দুস স্যার( প্রিন্সিপাল) ভাংগা কন্ঠে বললেন, স্যার খবর শুনছেন? কি খবর? আমাদের আবুল হোসেন স্যার মারা গেছেন। ফোন রেখে দিলাম। নিশ্চিত হলাম। সংবাদ ঠিক। মাথার উপর দিয়ে যেনো ১২০ কি মি বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেল। আহ হা! আল্লাহ ভালো মানুষগুলোকে এভাবে বেছে বেছে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে। হৃদয় থেকে আবেগ ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা নোনা জল বিড়বিড় করে বেরিয়ে আসলো। ওগো আরশের মালিক -
বলছি তিনি ভালো ছিলেন
তোমার কাছে টেনে নাও
ছোটো খাটো গুনাহ খাতা
ক্ষমা সবি করে দাও।

সহজ করো হিসাব নিকাশ
করব করো দীপ্তিময়
দোয়েল কোয়েল পাখির মতো
উড়াও তাকে জগৎময়।
(চলবে)

আদিল আমার প্রিয়২৭ মে ২০২৫, মঙ্গলবার, সময়  দুপুর ১২ টা নিজ কক্ষে কাজ করছিলাম। এমন সময় দরজার সামনে জুতার শব্দ কানে এলো। কর...
12/06/2025

আদিল আমার প্রিয়
২৭ মে ২০২৫, মঙ্গলবার, সময় দুপুর ১২ টা নিজ কক্ষে কাজ করছিলাম। এমন সময় দরজার সামনে জুতার শব্দ কানে এলো। কর্ণপাত করলাম না। মনযোগ তখনো কাজে। এমন সময় কাছে এসে বন্ধুর মতো ধাক্কা দিয়ে বলে, আত তালামু আলাইক। তাআল কেমন আতেন? আমলা টলে যাচ্ছি। কথা শেষ না হতেই ওর আম্মুর প্রবেশ।বললেন - স্যার, ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু লাইটহাউস স্কুলে ভতির পর থেকে ক্রমান্বয়ে উন্নতি খেয়াল করেছি। ছেলেটা আমার সম্পদ, অনেক অপেক্ষার ফল। এখানে থাকলে ও অনেক ভালো করতো। আপনাদের সেবায় আমরা খুবই খুশি তবে, ওর বাবার চাকরি জনিত বদলীর কারণে চলে যেতে হচ্ছে। আদিলের জন্য দোয়া করবেন স্যার। জানি ও অনেক দুষ্ট, ক্লাসে মেমকে অনেক কষ্ট দিয়েছে
। বললাম, দুষ্টুমি শিশুর সম্পদ, এটাই তার কাজ। আদর আর ভালোবাসা দিয়ে ওর হৃদয়কে জয় করতে হবে আমাদের। পরিবেশ দিয়ে সুপ্ত প্রতিভা বিকাশে লাইটহাউস বদ্ধপরিকর। আদিলের জন্য একগুচ্ছ প্রস্ফুটিত গোলাপের শুভেচ্ছা মেখে দিলাম। দোয়া দিলাম হৃদয় থেকে। সফল হয়ে কোনো একদিন ফিরে আসবে প্রিয় লাইটহাউস স্কুল ক্যাম্পাসক্যাম্পাসে। হাসি মাখা গালে আদু আদু সালাম আর শুনবো না- বত তালামু আলাইকুম। কাছে টেনে রেখে দিলাম একটু স্মৃতি।

13/01/2025
লাইটহাউস  ল্যাব. স্কুল এক আলোকিত ক্যাম্পাস । নার্সারি গ্রুপের খুদে শিক্ষার্থী শায়ন তার নিজের রংতুলিতে একেঁছেন তার নিজের ...
13/01/2025

লাইটহাউস ল্যাব. স্কুল এক আলোকিত ক্যাম্পাস ।

নার্সারি গ্রুপের খুদে শিক্ষার্থী শায়ন তার নিজের রংতুলিতে একেঁছেন তার নিজের ক্যাম্পাস ”লাইটহাউস” । আমরা তার সার্বিক মঙ্গল কামনা করছি।

Address

Sardarpara
Jamapur
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lighthouse Lab. School & College Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share