03/08/2026
Ariful Islam Jessore রচিত এ কিতাবটি প্রাথমিক তালিবুল ইলমদের লেখাকে বিশুদ্ধ করতে সহায়ক হবে ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ! প্রকাশিত হলো "الإهداء في الإملاء بعبارات سهلة" (দ্বিতীয় সংস্করণ) 🎉
(দ্বিতীয় সংস্করণটি কিছুদিন আগেই আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে, তবে নানা ব্যস্ততায় এতদিন শেয়ার করা হয়ে ওঠেনি।)
আরবি ভাষার তালেবে ইলম ও খেদমতে নিয়োজিত ভাইদের জন্য আরবি সঠিক বানান (الإملاء) ও যতিচিহ্নের (علامات الترقيم) কিছু মৌলিক নিয়মকানুন অত্যন্ত সহজ ভাষায় সংকলন করার একটি ছোট্ট প্রয়াস—"الإهداء في الإملاء بعبارات سهلة"।
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে কিতাবটির প্রথম সংস্করণ শেষ হওয়ার পর, দ্বিতীয় সংস্করণটি পাঠক ও তালেবে ইলমদের হাতে পৌঁছে দেওয়ার তাওফীক মিলল, আলহামদুলিল্লাহ।
💡 কিতাবটির মূল উদ্দেশ্য ও বৈশিষ্ট্য:
কিতাবটি আরবি বানান শেখার ক্ষেত্রে একজন তালেবে ইলমের প্রাথমিক প্রয়োজনগুলোকে সামনে রেখে সংকলিত একটি সহায়িকা।
• সহজ বিন্যাস: জটিল পরিভাষা এড়িয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নিয়মগুলো উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
• ক্রমধারা: শিক্ষার্থীদের সুবিধার্থে অপেক্ষাকৃত সহজ নিয়মগুলো দিয়ে শুরু করে ক্রমান্বয়ে শেখার সুবিধাজনক ধারায় সাজানো হয়েছে।
• অনুশীলনী: প্রতিটি পাঠের সাথে ছোট ছোট কিছু অনুশীলনী ও রূপান্তর চার্ট যুক্ত করা হয়েছে, যাতে পড়াগুলো সহজে আয়ত্তে আসে।
🏷️ হাদিয়া: মাত্র ৬০ টাকা
নগণ্য এই খেদমতকে আল্লাহ তাআলা আরবি ভাষার খেদমতে কবুল করে নিন এবং তালেবে ইলমদের জন্য ফায়দাজনক বানিয়ে দিন। আমীন।
👉 একক কপি বা মাদরাসার জন্য অর্ডারের প্রয়োজনে সরাসরি ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন:
📞 01974195293 অথবা 01779318185