PACSU - Official

PACSU - Official Assalamu alaikum .

Welcome to Padmabila Kamil Madrassah Central Students Union ( PACSU) 📖📖
ইলম অর্জন করো, আমল দ্বারা তাকে সৌন্দর্যমণ্ডিত করো, আর উত্তম চরিত্র দিয়ে মানুষকে আপন করো।
পদ্মবিলা কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ।

"হে নবী আপনাকে যদি চিঠি লিখতে পারতাম " লেখক:  নূর মুহাম্মদ   শ্রেণি:  সপ্তম  রোল নং :০১  চিঠি নং: ০১
24/10/2026

"হে নবী আপনাকে যদি চিঠি লিখতে পারতাম "

লেখক: নূর মুহাম্মদ
শ্রেণি: সপ্তম
রোল নং :০১
চিঠি নং: ০১

15/10/2026
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের পদ্মবিলা কামিল ...
14/10/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের পদ্মবিলা কামিল মাদ্রাসার দুইজন কৃতী শিক্ষার্থী অসামান্য সাফল্য অর্জন করেছেন।

এই গর্বিত অর্জনকারী শিক্ষার্থীরা হলেন:

১. মো সোহান হোসেন (আলিম-১ বর্ষ): কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন।

২. আরিফা (ফাজিল-৩ বর্ষ): কবিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছেন।

তাঁদের এই অর্জন শুধুমাত্র তাঁদের নিজের জন্য নয়, বরং আমাদের পুরো মাদ্রাসার জন্য এক অসামান্য গর্বের বিষয়। আমরা তাঁদের এই সফলতায় পদ্মবিলা কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (PACSU) এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন । তাঁদের এই অনুপ্রেরণামূলক অর্জন আমাদের সকলকে আরও ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে।

#পদ্মবিলাকামিলমাদ্রাসা #নজরুলজয়ন্তী #সাফল্য #গর্ব #যশোর #কৃতীশিক্ষার্থী

"পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন"— মহাগ্রন্থ আল-কুরআনের এই শ্বাশত আলো যারা আমাদের অন্তরে জ্বালিয়ে দেন, দ্বীন ও দু...
08/10/2026

"পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন"— মহাগ্রন্থ আল-কুরআনের এই শ্বাশত আলো যারা আমাদের অন্তরে জ্বালিয়ে দেন, দ্বীন ও দুনিয়ার আলোকবর্তিকা হয়ে আমাদের জীবনের পথ দেখান, তারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে পদ্মবিলা কামিল মাদ্রাসার ছাত্র সংসদ এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের প্রতি সামান্য ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। ছাত্র সংসদের উদ্যোগে সকল উস্তাদগণের হাতে ফুল ও চকলেট তুলে দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

প্রিয় উস্তাদজিদের হাসিমাখা মুখগুলোই আজকের দিনের সেরা প্রাপ্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষককে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং দ্বীনের খেদমতে তাঁদের এই মহান আত্মত্যাগকে কবুল করে নিন। আমীন।
#শিক্ষক_দিবস

ফাজিল ১ম ২য় ও ৩য় বর্ষ  পরীক্ষা -২০২৫ এর আংশিক পরিবর্তিত সময়সূচি
07/10/2026

ফাজিল ১ম ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা -২০২৫ এর আংশিক পরিবর্তিত সময়সূচি

নজরুল বর্ষ ২০২৬-এ পদ্মবিলার গৌরবোজ্জ্বল সাফল্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, চেতনা ও মানবিক মূল্যবোধকে নতুন প...
06/10/2026

নজরুল বর্ষ ২০২৬-এ পদ্মবিলার গৌরবোজ্জ্বল সাফল্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, চেতনা ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত “নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও বক্তৃতা প্রতিযোগিতা"২০২৬”এ উপজেলা পর্যায়ে পদ্মবিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা দারুণ সাফল্য অর্জন করেছে।

🥉 কবিতা আবৃত্তি — গ্রুপ ‘ঘ’
মো. মোহাইমিন — ১০ম শ্রেণি
৩য় স্থান

🥇 কবিতা আবৃত্তি — আলিম গ্রুপ,
মো. সোহান — আলিম ১ম বর্ষ
১ম স্থান

🥇 কবিতা আবৃত্তি ফাজিল-কামিল গ্রুপ:
আরিফা — ফাজিল ৩য় বর্ষ
১ম স্থান

🥈 নজরুলসংগীত — আলিম গ্রুপ:
হাবিবা খাতুন — আলিম ১ম বর্ষ
২য় স্থান

🥈 নজরুলসংগীত — ফাজিল-কামিল গ্রুপ:
কামরুন্নাহার কামিল
২য় স্থান

🥇 বক্তৃতা — ফাজিল-কামিল গ্রুপ:
আরিফা — ফাজিল ৩য় বর্ষ
১ম স্থান

৬টিতেই সাফল্য!
🥇 ৩টি প্রথম | 🥈 ২টি দ্বিতীয় | 🥉 ১টি তৃতীয়

এ সাফল্য আমাদের শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও পরিশ্রমের পাশাপাশি সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনারও প্রতিফলন।

অভিনন্দন ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি।
তোমাদের সাফল্যে গর্বিত পদ্মবিলা, আনন্দিত আমরা।

দোয়া করি, আগামী দিনগুলোতেও তোমরা আরও বড় মঞ্চে সাফল্যের স্বাক্ষর রেখে পদ্মবিলার নামকে আরও উজ্জ্বল করো।

অভিনন্দন, প্রিয় বিজয়ীরা!

শুভেচ্ছান্তে,,
পদ্মবিলা কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (পাকসু)

একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞানই দেন না—তিনি আমাদের স্বপ্ন দেখতে শেখান, সঠিক পথ চিনিয়ে দেন এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ...
05/10/2026

একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞানই দেন না—
তিনি আমাদের স্বপ্ন দেখতে শেখান, সঠিক পথ চিনিয়ে দেন এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেন।

জীবনের প্রতিটি অর্জনের পেছনে কোনো না কোনো শিক্ষকের অবদান জড়িয়ে থাকে। তাঁদের ত্যাগ, ভালোবাসা, শাসন ও দিকনির্দেশনার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে
পদ্মবিলা কামিল মাদ্রাসার সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষকের ইলম, হায়াত ও কর্মে বরকত দান করুন এবং তাঁদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

শ্রদ্ধা ও ভালোবাসায়—
পদ্মবিলা কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (PACSU)

#বিশ্ব_শিক্ষক_দিবস #শুভ_শিক্ষক_দিবস #শিক্ষকের_প্রতি_শ্রদ্ধা #পদ্মবিলা_কামিল_মাদ্রাসা

03/10/2026

যশোর-৮৮ , ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক রাসূল এমপি মহদয় কে সম্মাননা জানিয়ে পাঠ করা মানপত্রের কিছু মুহূর্ত।
মানপত্র পাঠ করেন পদ্মবিলা কামিল মাদ্রাসার সহকারী আরবী প্রভাষক জনাব রেজা পারভেজ।

#মানপত্র #সম্মাননা #যশোর #স্মরণীয়_মুহূর্ত #ভিডিও

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। উদ্দেশ্য ছিল শি...
27/09/2026

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা।

কিন্তু যে প্রতিষ্ঠানে বৃষ্টি হলেই দিনের পর দিন পানি জমে থাকে—কখনো প্রায় ৭ দিন পর্যন্ত। জমে থাকা এই পানি যে মশার বংশবিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে, তা আমরা সবাই জানি।

তাহলে প্রশ্ন থেকেই যায়—
একদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি কি যথেষ্ট, যদি বৃষ্টির পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকে?

আমরা কারও বিরুদ্ধে নয়;

ডেঙ্গু প্রতিরোধ হোক লোকদেখানো কর্মসূচিতে নয়, বাস্তব ও স্থায়ী ব্যবস্থাপনায়।

জানি না আগামী কাল মাদ্রাসায় গেলে কি ঝড় আসে!

#ডেঙ্গুপ্রতিরোধ #পানিনিষ্কাশন #পরিচ্ছন্নশিক্ষাঙ্গন #শিক্ষার্থীদেরনিরাপত্তা #সচেতনতা #দাবিআমাদের

25/09/2026

পদ্মবিলা কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো
যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক গোলাম রাসুল-এর আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান।

#পদ্মবিলা_কামিল_মাদ্রাসা #অধ্যাপক_গোলাম_রাসুল #সংবর্ধনা_অনুষ্ঠান #স্মরণীয়_মুহূর্ত

Address

Jeshore, Khulna , Bangladeshe
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when PACSU - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share