Youth Red Crescent - Jashore Govt. City College, Unit.

Youth Red Crescent - Jashore Govt. City College, Unit. মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা এবং সার্বজনীনতা।
★———★———★———★———★———★
★———★———★———★———★———★
★শিক্ষা- কর্ম- ধর্ম- সাফল্য★

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু সচেতনতা মূলক ক্যাম্পেইন ২য় ধাপে যশোর পৌরসভার ০১ ও ০২ নং ওয়ার্ডের বসতবাড়ি,দোকান ও ব...
01/08/2026

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু সচেতনতা মূলক ক্যাম্পেইন ২য় ধাপে যশোর পৌরসভার ০১ ও ০২ নং ওয়ার্ডের বসতবাড়ি,দোকান ও বিভিন্ন বাজারে সচেতনতা মূলক প্রচারে
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ স্কাউট সদস্যদের কিছু স্থীর চিত্র।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের স্বেচ্ছাসেবকদের ...
31/07/2026

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের স্বেচ্ছাসেবকদের মধ্যে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খোকন এবং যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ মুক্তার হোসেন এবং যশোর ইউনিটের যুব প্রধান মোঃ হুমায়ুন কবির

📍 যশোর জেলা মডেল মসজিদ মিলনায়তন
📅 ৩১ জুলাই ২০২৬, যশোর
...

#বাংলাদেশ_রেড_ক্রিসেন্ট_সোসাইটি

#ডেঙ্গু_প্রতিরোধ
#পরিষ্কার_পরিচ্ছন্নতা_অভিযান
#যুব_রেড_ক্রিসেন্ট_যশোর

09/07/2026
টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের ঘটনায় কক্সবাজারের বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠী বসবাসরত ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন...
09/07/2026

টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের ঘটনায় কক্সবাজারের বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠী বসবাসরত ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন Ministry of Disaster Management and Relief (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের) সচিব মোঃ সাইদুর রহমান খান, শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, Office of the Refugee Relief & Repatriation Commissioner, Cox's Bazar (RRRC) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন Bangladesh Red Crescent Society(BDRCS)-এর পপুলেশন মূভমেন্ট অপারেশন (পিএমও)-এর পরিচালক ও হেড অব অপারেশন, আকরাম আলী খান, International Federation of Red Cross and Red Crescent Societies-এর সা ব-অফিস প্রধান মানিক সাহা, আমেরিকান রেড ক্রসের (American Red Cross) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ রাজ যোশী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

গতকালের এই মর্মান্তিক ঘটনায় বুধবার কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে একটি মাদ্রাসায় সাত শিশু ও একজন শিক্ষকসহ আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন, আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও জরুরি মানবিক প্রয়োজন সম্পর্কে অবহিত হন।

এই হৃদয়বিদারক ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে, বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়ক্যাম্পের বাস্তুচ্যুত জনগোষ্ঠী প্রতিনিয়ত ভূমিধস, জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকির মধ্যে বসবাস করছে। জীবন, নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদার করা এখন সময়ের দাবি।

#কক্সবাজার #রোহিঙ্গা_সংকট #মানবিক_সহায়তা #ভূমিধস #দুর্যোগ_প্রতিক্রিয়া
.

Address

Jessore
7400

Telephone

+8801766004550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Red Crescent - Jashore Govt. City College, Unit. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Youth Red Crescent - Jashore Govt. City College, Unit.:

Shortcuts

Share