17/09/2025
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসা
@আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের "নবী-বরণ ও ছবকপ্রদান " অনুষ্ঠান
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
পড় তোমার প্রভুর নামে- যিনি সৃষ্টি করেছেন মানুষকে- আল কোরআন।
এসো নবীন জ্ঞান অর্জনে, বের হও সেবাদানে।
অদ্য ১৬/০৯/২৫ইং তারিখে চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের "নবী-বরণ ও সবক প্রদান অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।
উক্ত "নবীন বরন" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ইছহাক খান
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে উক্ত নবীন বরন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন অত্র অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ ইছহাক খান
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য প্রদান করেন
১। মোঃ সাইফুল মিজান
অধ্যাপক (আরবী) অত্র মাদ্রাসা
২। জনাব মোঃ মোঃ রফিকুল ইসলাম মিয়াজী সিনি: সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা
অত্র অনুষ্ঠানের সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ওহীর জ্ঞানই হল মানব জাতির আসল জ্ঞান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুযিজা হল কুরআন। আর এই মহাগ্রন্থ কুরআনুল কারীম অধ্যায়নের জায়গা হল এই মাদ্রাসা, এই কুরআন এর শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দ্বীনের দ্বায়ী হবে,মাদ্রাসায় কুরআন ও হাদিসের শিক্ষা শিক্ষিত হয়ে তোমাদের দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কোরআন ও হাদিসের অমিয় বানী সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে হবে তাহলেই তোমরা পরিপূর্ণ শিক্ষার্থী ও মানুষের উঠবে। তিনি সকল নবীন শিক্ষার্থীদের বলেন মাদ্রাসায় নিয়মিত উপস্থিত হয়ে ওস্তাদের সান্নিধ্যে থেকে কুরআন ও হাদীস জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে মাদ্রাসাসহ সুনাম চারেদিকে ছড়িয়ে দিতে আহ্বান জানান, এবং আরো তোমাদের থেকে ই ছোটরা শিখবে। সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের "ছবক" প্রদান করেন
এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন কুরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত হয়ে "সমস্ত প্রশংসা যে আল্লাহর" তা তিনি সর্বত্র প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন
জনাব হজরত মাঃ শাহজাহান সাহেব (আরবি শিক্ষক) অত্র মাদ্রাসা
পরিশেষে দোয়া ও মুনাজাত মাধ্যমে উক্ত নবীন বরন অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়