27/11/2025
আল্লামা মুফতী মীজানুর রহমান সাঈদ দা.বা.
আজ তাঁকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশ–এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
তারিখ: ২৭ নভেম্বর ২০২৫ | ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি
তিনি বিশ্ববিখ্যাত ফকীহ ও ইসলামী অর্থনীতিবিদ, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম আল্লামা মুফতী তক্বী উসমানী হাফিযাহুল্লাহ–এর খাস ছাত্র।
মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদূয়ী রহ. এবং হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশাবন্দী হাফিযাহুল্লাহ–এর খলিফা হিসেবে আত্মিকভাবে সুবিখ্যাত।
তিনি দারুল উলুম করাচি ও ইবনে সৌদ বিশ্ববিদ্যালয়–শিক্ষিত একজন প্রখ্যাত আলেম; ফারুকী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি। ফিকহ, ফতোয়া ও সমসাময়িক ইসলামি গবেষণায় তাঁর দখল এবং রচনাসমূহ দেশ-বিদেশে স্বীকৃত।
হযরতের নেতৃত্বে আমাদের নতুন পথচলা আরও বেগবান হবে, ইনশাআল্লাহ।
হাফেজ ক্বারী মাওলানা মুফতী মুহাম্মাদ মাসুমবিল্লাহ্ ফেরদাউস হাফিজাহুল্লাহ
কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশ;
খলীফা (মুজাঝে বাইয়াত), শায়খুল ওলামা আল্লামা নূরুল হুদা ফয়েজী রহ.পীর সাহেব কারীমপুর;
সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশ