Sabbir Ahmed

Call Contact the university

Sabbir Ahmed পৃথিবী সুন্দর যদি আপনার হৃদয় সুন্দর হয়।
(1)

Recently, Lucky Brand-এর একটি Style-এ Final inspection Re-check হয়। 200 পিসের মধ্যে 16 পিসে Part Shading পাওয়া যায়। Root...
19/08/2026

Recently, Lucky Brand-এর একটি Style-এ Final inspection Re-check হয়। 200 পিসের মধ্যে 16 পিসে Part Shading পাওয়া যায়। Root Cause Analysis-এ আমাকে থাকতে হয়, কারণ আমি Bulk Fabric Check, Approval এবং Cutting Permission—সবকিছুর দায়িত্ব আমার ছিল।

ঘটনার শুরু Bulk Fabric In-house থেকে। স্বনামধন্য একটি বাংলাদেশি Denim Supplier 55 Roll Fabric দেয়। আমরা 10% Side-to-Side ও Side-to-Middle Check করে দেখি Grey Scale Rating 3/4 ও 4 রয়েছে। রিপোর্ট Supplier-কে Mail করি। Supplier QC আসার পর Merchandiser, Quality Head ও আমি যৌথভাবে সিদ্ধান্ত নিই—Line Marker করে Cutting হবে। Supplier অতিরিক্ত 520 Yds Fabric দেয়।

Cutting, Sewing, Finishing ও Top Management-কে Shading সম্পর্কে Mail করি এবং Cutting Manager-কে Panel দেখিয়ে Selvage Marker-এ Cutting-এর সিদ্ধান্ত জানাই।

কিন্তু Sewing ও Finishing-এ Proper Follow-up হয়নি। Root Cause Meeting-এ কেউ বলল, “জানতাম না”, কেউ বলল, “ভুলে গেছি।”

শেষ পর্যন্ত Touch-up করেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। Garment Pack হলো, তারপর Re-check(Fail)।সুনাম নষ্ট।

শিক্ষা একটাই—কাজের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো Follow-up।

ইন্টারভিউ অভিজ্ঞতা (প্রথম চাকুরির ইন্টারভিউ) Cassiopeia Fashion Ltd. (Elegant Group)📍 মনিপুর, হোতাপাড়া, গাজীপুরএটাই ছিল ...
17/08/2026

ইন্টারভিউ অভিজ্ঞতা
(প্রথম চাকুরির ইন্টারভিউ)

Cassiopeia Fashion Ltd. (Elegant Group)

📍 মনিপুর, হোতাপাড়া, গাজীপুর

এটাই ছিল আমার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ। তখন আমি মাত্র 4/1 পর্যায়ে, অর্থাৎ ক্যারিয়ারের শুরুতে। CV তৈরি করে চাকরির জন্য নড়াচড়া শুরু করেছি। ঠিক সেই সময় হঠাৎ Cassiopeia Fashion Ltd.-এর একটি সার্কুলার চোখে পড়ে। দেরি না করে CV পাঠিয়ে দিলাম। কিছুদিন পর ভাইবার জন্য কল পেলাম।

ভাইবার দিন সকাল ১০টায় সময় দেওয়া হয়েছিল। আমি তখন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হলে ছিলাম। সময়মতো পৌঁছানোর জন্য সকাল ৬টার দিকে হল থেকে রওনা দিলাম। নতুন চাকরির প্রথম ভাইবা—তাই মন কিছুটা নার্ভাসনেসও ছিল। 😊

আলহামদুলিল্লাহ, ঠিক সময়েই ফ্যাক্টরিতে পৌঁছে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর GM sir আমার ভাইবা নিলেন।

ভাইবাতে প্রথমে গার্মেন্টস ও টেক্সটাইলের কিছু বেসিক প্রশ্ন করা হয়। এরপর যেহেতু Fabric-related position-এর জন্য ইন্টারভিউ ছিল, তাই বিভিন্ন Fabric-এর Definition, Fabric Inspection, Fabric Washing এবং কিছু basic technical বিষয় নিয়ে প্রশ্ন করেন।

প্রথম চাকরির প্রথম ভাইবা হওয়ায় অভিজ্ঞতা খুব বেশি ছিল না। তারপরও যতটুকু জানতাম, আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে সালাম দিয়ে ভাইবা রুম থেকে বের হয়ে এলাম।

কিছুক্ষণ পর জানতে পারলাম—আলহামদুলিল্লাহ, আমাকে কনফার্ম করা হয়েছে! ❤️

সেদিনের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ এটাই ছিল আমার ক্যারিয়ারের প্রথম সুযোগ, প্রথম ভাইবা এবং প্রথম চাকরি।

সেদিন Jr. Fabric Technologist(MTO) হিসেবে যে পথচলা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেই পথ অনেক দূর এগিয়েছে। এর মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর, পরিবর্তন করেছি চারটি কোম্পানি, অর্জন করেছি অনেক অভিজ্ঞতা, শিখেছি নতুন নতুন বিষয়।

আর আজ সেই পথচলার একটি পর্যায়ে এসে আমি Senior Fabric Technologist হিসেবে কাজ করছি।

পেছনে ফিরে তাকালে মনে হয়—
প্রথম চাকরির সেই ছোট্ট ভাইবাটাই হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইবা ছিল।

আলহামদুলিল্লাহ, শুরুটা ছোট ছিল, পথটা দীর্ঘ হয়েছে—আর শেখার গল্পটা এখনো চলমান। ❤️

এটাই ছিল আমার প্রথম চাকরির ইন্টারভিউ জার্নি।
ধন্যবাদ।

22/07/2026

জামায়াতের একজন এমপি অনৈতিক কাজের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

এই ঘটনা জামায়াতের জন্য অত্যন্ত লজ্জার। কারণ জামায়াত একটি ইসলামী দল। ইসলামের নৈতিক সীমারেখা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় পরিসরে প্রতিষ্ঠা করাই এই দলের উদ্দেশ্য। কাজেই এই দলের নেতা-পর্যায়ের লোকজন যদি নিজেরাই অনৈতিক জীবনযাপন করেন, তাহলে স্বভাবতই প্রশ্ন উঠবে।

কিন্তু সত্য হলো, মানুষের সমাজে এ ধরনের ভুলত্রুটি ও পদস্খলন থাকবেই। শুধু অতি ভালো মানুষের দল একটি কাল্পনিক ইউটোপিয়া। এই ভুলত্রুটি ও পদস্খলনকে ম্যানেজ করেই সব দলকে সামনে এগোতে হবে। জামায়াতও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। বরং এখন তুলনামূলকভাবে ক্ষমতার আরও কাছাকাছি যাওয়ার কারণে জামায়াতের মধ্যে এ ধরনের সমস্যা আগের চেয়ে আরও বাড়তে পারে।

একটা বড় প্রশ্ন হলো, ইসলামী দলের লোকেরাও যদি এ রকম বড় ধরনের অনৈতিক কাজ করতে পারে, তাহলে সমাজের অন্যান্য মানুষের ভুলত্রুটি নিয়ে তারা যে আঙুল তোলে, মোরাল পুলিশিং করে, সেটি কি গ্রহণযোগ্যতা হারায় না? নিশ্চিতভাবেই হারায়। এখানেই ধার্মিক মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যাদেরকে তারা 'কম ধার্মিক' বলে মনে করে, তাদের ব্যাপারে অতিরিক্ত জাজমেন্টাল মনোভাব কমাতে হবে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা যে ইসলামে সুরক্ষিত, এটি সমাজের সব মানুষের জন্য—এমনকি নামাজ না পড়া বা ধর্মচর্চায় অনিয়মিত মুসলমানদের জন্যও। ইসলাম অনুশীলনকারী বহু মানুষের মধ্যেই অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের প্রতি এই শ্রদ্ধাবোধের ঘাটতি আছে। কিন্তু দিনের শেষে শয়তান যেহেতু আপনাকেও প্রলুব্ধ করতে পারে, ফাহিশা কাজ যেহেতু আপনার দ্বারাও হতে পারে, কাজেই আরেকজনের ব্যাপারে এত বড় বিচারক হয়ে লাভ কী? বরং পাপের প্রতি সিরিয়াস হন। পাপী আপনি নিজেও, আপনার আশপাশের ভাই-বোনেরাও। আরেকজনের দিকে আঙুল কম তুলে, বরং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন।

আর দল হিসেবে নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে আপসহীন হন। যে কোনো ব্যক্তি যে কোনো সময় অপরাধ করতে পারে। কিন্তু অপরাধ প্রমাণিত হলে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। দলের নেতা-কর্মীরা যখন বুঝবে, ধরা পড়লে রাজনৈতিক ক্যারিয়ার শেষ—তখন এমনিতেই ঠিক হয়ে যাবে।

মির্জা গলিব

17/07/2026
সমুদ্র অনেক বিশাল, কিন্তু সে কারো তৃষ্ণা মেটাতে পারে না;কিন্তু কলস সামান্য, তবুও সে পথিকের তৃষ্ণা মেটায়, কারো জীবন বাঁচা...
18/06/2026

সমুদ্র অনেক বিশাল, কিন্তু সে কারো তৃষ্ণা মেটাতে পারে না;
কিন্তু কলস সামান্য, তবুও সে পথিকের তৃষ্ণা মেটায়, কারো জীবন বাঁচায়।

07/06/2026

দেশের স্বনামধন্য টেক্সটাইল ফ্যাক্টরি মন্ডল স্পিনিং মিলে কিছু সংখ্যক ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ প্রদান করা হবে। সরকারি ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউটের আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ইমেল এড্রেসে আজকের মধ্যে CV প্রেরণ করার অনুরোধ জানানো যাচ্ছে।
E-mail: [email protected].

**c

Gmail is email that’s intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

আমার দেখা সর্বোচ্চ ছুটি।
17/05/2026

আমার দেখা সর্বোচ্চ ছুটি।

Address

Jessore
Khulna

Telephone

+8801733302981

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sabbir Ahmed:

Shortcuts

Share