16/01/2026
ডেভেলপমেন্ট স্টাডিজ ‘১৭ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান (মুজাহিদ) দীর্ঘদিন ধরে একটি ভয়াবহ ও জটিল রোগের সঙ্গে লড়াই করছে। গত ফেব্রুয়ারিতে তার হার্ড প্যালেটে Mucoepidermoid Carcinoma (Oral Cancer) ধরা পড়ে। দীর্ঘ সার্জারি ও থেরাপির ধকল সামলেও সে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।
চিকিৎসাজনিত পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মুখের তালুতে একটি বড় ক্ষত (wide gap/fistula) তৈরি হয়েছে। এর ফলে মুজাহিদ বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে বা খাওয়া-দাওয়া করতে পারছে না। শারীরিক কষ্টের পাশাপাশি সে এবং তার পরিবার ভয়াবহ আর্থিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
সম্প্রতি ঢাকায় চিকিৎসকদের সঙ্গে একাধিকবার পরামর্শের পর জানানো হয়েছে-
মুজাহিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অতি দ্রুত একটি ‘Reconstruction Surgery with Flap’ করানো জরুরি।
এই অপারেশনটি অত্যন্ত ক্রিটিক্যাল ও জটিল, যেখানে মাথার ভেতর বা হাত থেকে মাংস ও শিরা নিয়ে মুখের তালু পুনর্গঠন করতে হবে। এটি একটি গ্রুপ সার্জারি, প্রায় ৫–৬ ঘণ্টার অপারেশন, এবং বাংলাদেশে মাত্র ২–৩টি হাসপাতালে এই ধরনের চিকিৎসা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হলে ইনশাআল্লাহ মুজাহিদ আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারবে এবং খাওয়ার জন্য কোনো অবটুলেটর ব্যবহার করতে হবে না।
👉 এই অপারেশন ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৫–৬ লাখ টাকা প্রয়োজন।
দুঃখজনকভাবে, এর আগের চিকিৎসার জন্য পরিবার ইতোমধ্যে বিপুল ঋণের বোঝা বহন করছে। এমনকি পূর্বে ৪ লাখ টাকা ধার নিতে হয়েছে কঠিন শর্তে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে এই অর্থ জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব।
এই মুহূর্তে মুজাহিদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সহানুভূতি, দোয়া এবং আর্থিক সহযোগিতা।
যারা সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারবেন, অথবা পোস্টটি শেয়ার করে সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
আপনাদের প্রতিটি সহযোগিতা মুজাহিদের জন্য অমূল্য।
আর্থিক সহায়তার জন্য:
মুজাহিদদের জন্য কত টাকা উঠছে সেটা ট্রাকিং করার সুবিধার্থে এবং নিয়মিত আপডেট দেওয়ার জন্য এস এম সাকিবের (17 batch) বিকাশ,নগদ,রকেট নাম্বার দেওয়া হল।
01711971576
Bank Name: Agrani Bank PLC
Branch Name: Khulna University Branch
Account Name: Md Mozahidur Rahman
Account Number: 0200016726611
Routing Number: 010471690
মুজাহিদ এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। তার বিষয়ে খোঁজ নিতে চাইলে নিচে দেওয়া মুজাহিদের ছোট ভাইয়ের সাথে কথা বলা যাবে। (মুত্তাকিন -০১৮১৩-৬৮৪৩৯৭)