28/09/2026
শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা 🎉
ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা সরকারি পরিবারের পক্ষ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে সদ্য যোগদানকারী জনাব রাজু আহমেদ স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগতম। 🌿🏛️
তিনি ইতিপূর্বে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি. জে.) সরকারি উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা ও সুনামের সাথে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত শিক্ষক পরিবারে যুক্ত হলেন।
আমরা বিশ্বাস করি, তাঁর মেধা, শিক্ষকতার অভিজ্ঞতা ও একাগ্রতা উদ্ভিদবিদ্যা বিভাগসহ আমাদের কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান ও সমৃদ্ধ করবে।
শ্রদ্ধেয় রাজু আহমেদ স্যারের নতুন কর্মজীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
-চুয়াডাঙ্গা সরকারি কলেজ
#চুয়াডাঙ্গা_সরকারি_কলেজ