দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা পথ ভোলা বান্দাকে সঠিক রাস্তা দেখানো এবং একদল যোগ্য হাফেজে কুরআন, আলেম ও দায়ী বানানোই মূল উদ্দেশ্য।

24/08/2026

শাকীক আল-বালখী (রহ.) বলেন, মানুষ চারটি বিষয়ে কথার মাধ্যমে আমার সঙ্গে একমত হয়েছে, কিন্তু কাজে তারা তার বিপরীত করেছে।
১. তারা বলে, আমরা একজন রবের বান্দা, অথচ তারা স্বাধীন মানুষের মতো কাজ করে।
২. তারা বলে, আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, অথচ তাদের অন্তর বস্তুগত সম্পদ ছাড়া প্রশান্ত হয় না।
৩. তারা বলে, আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম, অথচ তারা দুনিয়ার জন্য সম্পদ জমা করে।
৪. তারা বলে, মৃত্যু অবশ্যই আসবে, অথচ তারা এমন মানুষের মতো কাজ করে, যেন তারা কখনো মরবে না।

📢 মাসিক ছুটি ঘোষণাআগামী ২৬ আগস্ট ২০২৬, রোজ বুধবার হিফজ ও কিতাব বিভাগের মাসিক ছুটি ঘোষণা।🏫 দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসাব...
23/08/2026

📢 মাসিক ছুটি ঘোষণা

আগামী ২৬ আগস্ট ২০২৬, রোজ বুধবার হিফজ ও কিতাব বিভাগের মাসিক ছুটি ঘোষণা।

🏫 দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

#দারুলউলুমইসলামিয়ামাদ্রাসা #মাসিকছুটি #হিফজবিভাগ #কিতাববিভাগ #বাঁকা #জীবননগর #চুয়াডাঙ্গা

প্রিয় সুধী,আপনার রুহানী পিপাসা মিটাতে এবং দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে একটি অনন্য আধ্যাত্মিক সমাবেশে অংশ নিন। প্রতি মাসের ন...
20/08/2026

প্রিয় সুধী,
আপনার রুহানী পিপাসা মিটাতে এবং দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে একটি অনন্য আধ্যাত্মিক সমাবেশে অংশ নিন। প্রতি মাসের ন্যায় এই মাসেও দারুল উলুম ইসলামিয়া বাঁকা মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক 'ইসলাহী জোড়'।

আলোচনা রাখবেন:
করাচি হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহঃ-এর সুযোগ্য খলিফা
মুফতি মুজিবুর রহমান (দাঃ বাঃ)
সভাপতি, জেলা ফতোয়া বোর্ড, যশোর
আমীর, মজলিসে দাওয়াতুল হক, যশোর শাখা।

তারিখ: ২৫ শে আগস্ট ২০২৬, রোজ মঙ্গলবার
সময়: বাদ মাগরিব
স্থান: বাঁকা মাদরাসা হলরুম।

এই সমাবেশে উপস্থিত থেকে আপনার আত্মিক উন্নতি সাধনে এই অমূল্য সুযোগটি হারাবেন না আশা করছি। আপনার বন্ধু-বান্ধব ও পরিবারকেও নিয়ে আসতে পারেন।

আমরা আপনার উপস্থিতি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
#ইসলাহী_জোড় #ইসলাহী_সমাবেশ #দ্বীনি_সমাবেশ #দ্বীনি_জ্ঞান #আত্মশুদ্ধি #ইসলাহ #দাওয়াত #দাওয়াতুল_হক #মুফতি_মুজিবুর_রহমান #দারুল_উলুম_ইসলামিয়া #বাঁকা_মাদরাসা #বাঁকা #জীবননগর #চুয়াডাঙ্গা #ইসলামিক_পোস্ট #ইসলামিক_অনুষ্ঠান

🌿 নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সমাপ্তবিসমিল্লাহির রাহমানির রাহিমআলহামদুলিল্লাহ! আজ ২০ আগস্ট ২০২৬ ইং, বৃহস্পতি...
20/08/2026

🌿 নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সমাপ্ত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহ! আজ ২০ আগস্ট ২০২৬ ইং, বৃহস্পতিবার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা-এর নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সমাপ্ত হওয়ার পর নূরানী বিভাগের শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততার পর এই ছুটি শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তি ও বিশ্রামের সুযোগ করে দেবে, ইনশাআল্লাহ।

📚 আগামী ২৯ আগস্ট ২০২৬ ইং, শনিবার থেকে যথানিয়মে মাদ্রাসার ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।

সকল শিক্ষার্থীকে ছুটির সময়টুকু যথাযথভাবে কাজে লাগানোর এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত তারিখে সকলকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের ইলমে নাফে দান করুন, তাদের মেধা ও আমলে বরকত দিন এবং দ্বীন ও জাতির জন্য যোগ্য মানুষ হিসেবে কবুল করুন।
آمين يا رب العالمين 🤲

দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

20/08/2026
নুরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু...بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِআলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অ...
15/08/2026

নুরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু...

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ ১৫ আগস্ট ২০২৬, শনিবার থেকে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা-এর নুরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের সারা বছরের ধারাবাহিক পড়াশোনা, অধ্যবসায় ও অর্জিত জ্ঞান যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এই পরীক্ষা। আমরা আশা করি, প্রিয় শিক্ষার্থীরা পূর্ণ মনোযোগ, আত্মবিশ্বাস ও নিয়ম-শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাবে।

🤲 মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া—
তিনি আমাদের সকল শিক্ষার্থীকে উপকারী ইলম অর্জনের তাওফিক দান করুন, পরীক্ষায় উত্তম ফলাফল দান করুন এবং তাদের ইলম ও আমলে বরকত দান করুন।

اللهم وفقهم وبارك في علمهم وعملهم

দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

#দ্বিতীয়_সাময়িক_পরীক্ষা #পরীক্ষা_২০২৬ #দারুল_উলুম_ইসলামিয়া_মাদ্রাসা #ইসলামী_শিক্ষা #শিক্ষার্থী #ইলম #দোয়া

নুরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন।
13/08/2026

নুরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন।

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِআলহামদুলিল্লাহ।অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-ছাত্রবৃন্দ আজ দারুল উলুম দেওবন্দের...
06/08/2026

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আলহামদুলিল্লাহ।

অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-ছাত্রবৃন্দ আজ দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম (দা.বা.)-এর মূল্যবান পরামর্শ ও সহমত গ্রহণের উদ্দেশ্যে আশরাফুল মাদারিস, সতীঘাটা, যশোর-এর পথে রওনা হয়েছেন।

আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া— তিনি যেন সফরকে সহজ, নিরাপদ ও কল্যাণময় করে দেন। এই সফরকে দ্বীনের খেদমত, ইলমের উন্নতি এবং উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করে নিন।

আল্লাহ তাআলা সকলকে তাঁর হেফাজতে রাখুন, সকল প্রকার বিপদ-আপদ থেকে নিরাপদ রাখুন এবং সুস্থ-সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে পুনরায় নিরাপদে প্রতিষ্ঠানে ফিরে আসার তাওফীক দান করুন।

اللَّهُمَّ احْفَظْهُمْ فِي سَفَرِهِمْ وَيَسِّرْ لَهُمْ أُمُورَهُمْ وَارْدُدْهُمْ إِلَى أَهْلِهِمْ سَالِمِينَ غَانِمِينَ.

আমীন, ইয়া রব্বাল আলামীন।

চার দিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ।উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যপীঠ দারুল উলুম ...
04/08/2026

চার দিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ।

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদরাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান, ইলমি সেমিনার ও বিশেষ সমাবেশে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত সফরসূচি-

৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
দুপুর ১২:৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আগমন।
রাতে অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে।

৫ আগস্ট ২০২৬ (বুধবার)
সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথির বয়ান।
দুপুরের খাবার ও আরাম: জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)।
দুপুর ৩:০০টা: এই মাদরাসায় উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত।
বাদ মাগরিব: মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরায় ইসলাহি বয়ান।

৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
সকাল ১০:০০টা: হেলিকপ্টার যোগে বগুড়ার উদ্দেশে রওয়ানা।
দুপুর ১২:৩০ মিনিট: বগুড়া থেকে হেলিকপ্টার যোগে যশোর রওয়ানা।
দুপুরের খাবার ও আরাম: আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা যশোর
কাবলাল আসর: ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ এর বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান।
বাদ আসর: ঢাকায় ফিরে আসা।
রাতে: উত্তরা ঢাকায় উলামা ও আইম্মা কাউন্সিলের উদ্যোগে ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহত।
রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে।

৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)
নামাজে জুমা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকায় আদায় ও বয়ান।
বিকাল ৪:৩০ মিনিট: ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা।

🌿 بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ 🌿📢 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশالحمد لله رب العالمينআলহামদুলিল্লাহ! অত্যন...
03/08/2026

🌿 بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ 🌿
📢 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
الحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা-এর ২০২৬–২৭ ইং শিক্ষাবর্ষের কিতাব বিভাগ ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। যারা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে, তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন তাদের ইলমে আরও বরকত দান করেন এবং দ্বীনের খেদমতে কবুল করেন। আমীন।

যেসব শিক্ষার্থীর ফলাফল প্রত্যাশিত হয়নি, তারা যেন কোনোভাবেই নিরাশ না হয়। সফলতার পথ গড়ে ওঠে ধৈর্য, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে। ইনশাআল্লাহ, নতুন উদ্যমে অধ্যয়নে মনোযোগী হয়ে আগামী পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করবে—এই আমাদের প্রত্যাশা।
🤲 দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে ইলমে নাফে, আমলে সালেহ এবং উত্তম আখলাক দ্বারা সমৃদ্ধ করুন। তাঁদেরকে দ্বীন ও দেশের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
🌸 সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও দ্বীনপ্রেমী ভাইদের নিকট আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন রইল।
━━━━━━━━━━━━━━━━━━━━━━
দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
📍 বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা
━━━━━━━━━━━━━━━━━━━━━━

Address

Baka, Jibannagar Upozila
Khulna
7230

Alerts

Be the first to know and let us send you an email when দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা:

Shortcuts

Share