Dumuria College

Dumuria College Dumuria College (Dumuria Mohabiddaloy)
Khulna - Satkhira Rd, Dumuria, Khulna
Site: www.dumuriacollege.com

তৎকালীন জেলা প্রশাসক জনাব নুরম্নদ্দীন আল মাসুদ ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রসত্মর স্থাপন করেণ। বর্তমানে মোট ৫৩ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। এর মধ্যে অধ্যক্ষ ০১ জন, উপাধ্যক্ষ ০১ জন, সহকারী অধ্যাপক ০৯ জন, প্রভাষক ৩৪ জন,শরীরচর্চা শিড়্গক ০১জন, গ্রন্থাগারিক ০১ জন, সহকারী গ্রন্থাগারিক ০১ জন, প্রদর্শক ০৪ জন, ও কম্পিউটার ডেমোনেস্ট্রের ০১জন।
কর্মচারীদের বিবরণঃ প্রধান সহকারী ০১ জন, মুদ্রাক্ষরিক ০১ জন

, অফিস সহকারী ০২ জন, কম্পিউটার ল্যাব এ্যাসিস্টেন্ট ০১ জন, নৈশপ্রহরী ০২ জন, মালী ০১ জন, পিয়ন ০৪ জন, আয়া ০২ জন। প্রতিষ্ঠালগ্নে কলেজের
ভৌত কাঠামোঃ ডুমুরিয়া মহাবিদ্যালয়টি ৫.০৬ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। প্রাথমিক পর্যায়ে পাঁচকক্ষ বিশিষ্ট একটি পাকা টিনের ঘর তৈরী হয়। এছাড়া বাশেঁর বেড়া ও গোলপাতার ছাউনিযুক্ত চার কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মান করা হয়। সীমিত সংখ্যক প্রয়োজনীয় চেয়ার, টেবিল, বেঞ্চ ও আসবাবপত্র নিয়ে শুরম্ন হয় পাঠদান। এলকায় এলাকায় ঘুরে সংগ্রহ করা হয় ছাত্র-ছাত্রী। প্রভাষকদের গোলপাতার ছাউনিযুক্ত দুটি কক্ষে থাকবার ব্যবস্থা করা হয়।
অভিভাবকদের মানসিকতাঃ মহাবিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা লক্ষণীয়। যে কোন সহযোগিতার জন্য অভিভাকদের অংশগ্রহণ প্রতিষ্ঠানের চলার গতিকে বেগবান করছে। ৭০% অভিভাবক ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে উদাসীন, ১০% অভিভাবক মাঝেমধ্যে মহাবিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনার খবর নেন। ২০% অভিভাবক পরীক্ষার রেজাল্ট এর সময় মহাবিদ্যালয়ে এসে খোঁজ খবর নেন।
মহাবিদ্যালয়ে পাঠদান প্রক্রিয়ার বিবরনঃ প্রতিদিন সকাল ৮.৪০ মি: থেকে ক্লাস শুরম্ন হয় এবং বিকাল ৩.২০ টায় শেষ হয়। দুপুর ১.২০ টা থেকে ২.০০ টা পর্যনত্ম বিরতি থাকে। প্রত্যেক ক্লাসের জন্য সময় বরাদ্দ থাকে ৪০ মি:। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার অগ্রগতি মূল্যায়নের জন্য প্রত্যেক শিক্ষক সাপ্তাহিক ও পাক্ষিক পরীক্ষা গ্রহণ করেন। বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পাঠদানের সিলেবাস অনুসরণ করা হয়।
উন্নয়ন প্রয়াসে ভবিষ্যৎ পরিকল্পনাঃ মহাবিদ্যালয়টিকে সরকারী উন্নয়ন পরিকল্পনার অনত্মর্ভূক্ত করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। মহাবিদ্যালয়ে একটি ছাত্রাবাস নির্মানের প্রক্রিয়া চলমান আছে। অভ্যনত্মরীণ সম্পদ বৃদ্ধিতে প্রতি বছর বৃক্ষরোপন ও পুকুর দুটিতে মৎস চাষ করা হয়। শিক্ষার্থীদের
আর্থসামাজিক অবস্থাঃ সমগ্র ডুমুরিয়া থানায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা বেশি। তাই সামাজিক ভাবে এরা অনগ্রসর। বর্গাচাষী ও ভূমিহীন পরিবারের ছাত্র-ছাত্রীরাই এ মহাবিদ্যলয়ে অধ্যায়ণ করে । সকল জাতীয় দিবস পালনসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যথাযথ গুরম্নত্ব সহকারে অনুষ্ঠিত হয়। কলেজ মাঠে একটি শহীদ মিনার রয়েছে- যেটি ডুমুরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে পরিচিত। অবকাঠামোগত অবস্থাঃ ১। জমি ৫.০৬ একর ২। দালান: দোতলা বিশিষ্ট এল শেপড এর একটি বড় দালান ও একটি দ্বিতল ভবন। ৩। ক্লাস রম্নম ১৬ টি ৪। লাইব্রেরী ১ টি ৫। বই ২১২১ ৬। বিজ্ঞানাগার ৬ টি (পদার্থ, রসায়ন, জীববিদ্যা, গণিত, ভূগোল, মনোবিজ্ঞান) ৭। খেলার মাঠ ১ টি (130´×90´) ৮। শিক্ষার্থী/ কমনরম্নম ২টি (ছাত্র ও ছাত্রী) ৯। শিক্ষক মিলনায়তন রয়েছে ১ টি মহাবিদ্যালয়ে
বর্তমান যে সব পাঠ্য বিষয় চালু আছেঃ প্রতিষ্ঠালগ্ন থেকে এ মহাবিদ্যালয়ে মানবিক, বানিজ্য ও বিজ্ঞান খোলা হয়। যার মধ্যে রয়েছে- ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, সমাজকল্যাণ, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, সংস্কৃত, ভূগোল, বানিজ্য বিভাগের সকল বিষয়। বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা সহ অন্যান্য সকল বিষয়। ১৯৮৬-১৯৮৭ শিক্ষাবর্ষ থেকে এ মহাবিদ্যালয়ে স্নাতক শ্রেণী খোলা হয়। স্নাতক পর্যায়ে বর্তমানে বি,এ, বি,এস,এস, বি,বি ,এস ও বি,এস,সি ক্লাসের অনুমোদন রয়েছে। বর্তমান কলেজটি একটিপূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ। এ ছাড়াও ১৯৯৬-১৯৮৭ শিড়্গাবর্ষ থেকে এইচ, এস, সি, (ব্যবসায় ব্যবস্থাপনা) শিড়্গাক্রমে পাঠদান চলছে।এছাড়াও এপ্রতিষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত (২০০৩ খ্রি:) থেকে এইচ,এস,সি, বি.এ.এবং বি,এস,এস প্রোগ্রাম চালু আছে।
Copyright© Dumuria College

College campus...
21/05/2013

College campus...

Address

Dumuria
Khulna
9250

Alerts

Be the first to know and let us send you an email when Dumuria College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share