খুবিয়ান - KUian

খুবিয়ান - KUian Welcome

28/09/2026

আমার কেন প্রেম হয় না
ঘটনা -৪

ভাবেন তো , শহরের রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছেন। একটা বাসার গেটে তিনটা মেয়ে দাঁড়ানো। যখন আপনি তাদের কাছাকাছি পৌঁছে তাদের সামনে দিয়ে হেটে চলে যাচ্ছেন। ঠিক তখনই মেয়ে তিনটা সমস্বরে গান গেয়ে উঠল," তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়....!"
কেমন অনুভব করবেন.......??

ঘটনা -৪ এ ঠিক এমন ঘটনাই ঘটেছিল আমার সাথে। তখন আমি থাকতাম টুটপাড়া এলাকায়। বিকালে টিউশন এর জন্য মেস থেকে বের হয়ে একটু দূরে যেতেই একটা বাড়ির গেটে প্রতিদিন তিনটা মেয়ে দাড়িয়ে থাকে , যখন তাদের সামনে দিয়ে ক্রস করতে যাই তখনই এক এক দিন এক একটা গান গেয়ে ওঠে....! আমি কিছুটা দূরে চলে গেলে তারা গান বন্ধ করে ভেতরে চলে যায়।

পর পর কয়েক দিন এভাবে কেটে গেল। হঠাৎ একদিন তারা আমাকে ডাক দিয়ে বলল ,"আপনার সাথে একটু কথা আছে।" অবাক হয়ে খেয়াল করলাম ,"সেদিন রাস্তায় একটাও লোক ছিল না।"

বললাম," জ্বি বলেন!"
তাদের মধ্যে লিডার বলে মনে হলো একটা মেয়ে কে, সে ডাক দিয়ে বলল," আপনি সিটি কলেজে পড়েন না?"
আমি বললাম," জ্বী, আপনি কিভাবে জানলেন?"
তিনি বললেন," আপনি কলেজের আইডি কার্ড গলায় ঝুলিয়ে যখন কলেজে যান , আমি প্রায়ই আপনাকে জানালা দেখি , যেটা আপনার চোখে পড়ে না।"
আমি বললাম," ভালো! আর কিছু বলবেন....?"
বলল," জ্বী, আপনাকে আমার ভালো লাগে..( নেত্রীর বক্তব্য)...!"
আমি বললাম," আপনিও যথেষ্ট সুন্দর আছেন, তবে আমার মায়ের নিষেধ থাকায় আপনার ভালো লাগাকে ভালোলাগা পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে.....! এভাবে আর গান শুনিয়ে আখেরে কোন লাভ হবে না....!"
শেষ করলাম এভাবে," আচ্ছা থাকেন, আমি পড়াইতে যাচ্ছি!"

তারপরও তাদের উৎপাত কয়েকদিন সহ্য করে আমি টিউশন এর সময় পরিবর্তন করে ফেলি।

এভাবেই এক একটা ঘটনার সমাপ্তি ঘটে, প্রেম আর হয় না!

Redoyan Ullah
HRM-24

28/09/2026

ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন, সার্বিয়ার প্রেসিডেন্ট।
©daily ittefaq

27/09/2026

নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের ভেরিফিকেশনে, বাদ পড়া প্রার্থীরা।

গোধূলি লগ্নে ক্যাম্পাসে কাশফুলের সৌন্দর্য
26/09/2026

গোধূলি লগ্নে ক্যাম্পাসে কাশফুলের সৌন্দর্য

25/09/2026

সরকারি চাকরি করতে ইচ্ছুক তথচ সার্টিফিকেটে নামে অসংগতি, বাড়িতে জমিজমা নাই বা আপনার পরিবার বর্তমান সরকারের পরিপন্থী রাজনীতির সাথে জড়িত ; তারা আগে থেকেই সরকারি চাকরির আশা ত্যাগ করুন।

25/09/2026

প্রাইমারির ভেরিফিকেশনে খুলনা থেকে বাদ পড়েছে ৫৯ জন; যা অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ।

তথ্য
The Daily Campus

24/09/2026
জরুরি বিজ্ঞপ্তিখুবি ক্যাম্পাসের জলসিঁড়িতে বহিরাগতদের যেকোনো ধরনের ফটোশুট ও ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ প্রয...
24/09/2026

জরুরি বিজ্ঞপ্তি
খুবি ক্যাম্পাসের জলসিঁড়িতে বহিরাগতদের যেকোনো ধরনের ফটোশুট ও ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ প্রয়োজনে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের লিখিত অনুমতি নিতে হবে।

— ছাত্রবিষয়ক পরিচালক, খুলনা বিশ্ববিদ্যালয়

24/09/2026

"লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে আমি করব।"

বাণীতে,
অ্যাডভোকেট ফজলুর রহমান
সংসদ সদস্য, কিশোরগঞ্জ ০৪ আসন

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুবিয়ান - KUian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share