08/05/2026
বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ২০২৫-২৬ এ অংশগ্রহনের জন্য কুয়েট ফুটবল টিম এর সদস্যরা আজ পরিচালক (ছাত্র কল্যান) মহোদয়ের কাছ থেকে টিম জার্সি গ্রহণ করে।
এসময় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো: হাসান আলী ছাত্রদের ভালো খেলতে উৎসাহ প্রদান করেন ও হারজিত যাই হোক ফেয়ার প্লের বিষয়ে ছাত্রদের দিকনির্দেশনা দেন। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ছাত্র কল্যান, জনাব রাজন রাহা এসময়ে উপস্থিত ছিলেন।
আন্ত:বিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।