কুয়েট সাংবাদিক সমিতি

কুয়েট সাংবাদিক সমিতি আমরা সত্য,ন্যায় এবং ইতিবাচকতার পক্ষে।

সংবাদ প্রচারে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) থেকে স্নাতক সম্পন্ন করার পর তাহমিনা যুক্তরাষ্ট্রের Virginia Tech-এর Comp...
13/09/2026

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) থেকে স্নাতক সম্পন্ন করার পর তাহমিনা যুক্তরাষ্ট্রের Virginia Tech-এর Computer Science বিভাগে PhD শুরু করেন এবং তারপর ইন্টার্নশিপ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান Mayo Clinic-এ। তাঁর গবেষণার মূল ক্ষেত্র কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা-নির্ভর পদ্ধতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সমস্যার সমাধান করা।

সম্প্রতি তাহমিনার গবেষণার ফলাফল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল Nature Communications-এ প্রকাশিত হয়েছে।

গবেষণাটির শিরোনাম: “Subtyping metabolic dysfunction-associated steatotic liver disease using electronic health record-linked genomic cohorts reveals diverse etiologies and progression.”

ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন lকুয়েটের টেক্সটাইল-১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিব সিয়াম ব্লাড ক্যান্সারে আক্রান্ত ...
26/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন l

কুয়েটের টেক্সটাইল-১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিব সিয়াম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আমরা।

ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের অন্যতম স্বীকৃত পরীক্ষা IELTS। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও অভিবাসন কর্...
21/08/2026

ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের অন্যতম স্বীকৃত পরীক্ষা IELTS। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও অভিবাসন কর্তৃপক্ষ এই পরীক্ষার স্কোরকে গুরুত্ব দেয়। আর সেই পরীক্ষাতেই Overall Band Score 9.0 অর্জন করা মানে ইংরেজি ভাষায় দক্ষতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো। বাংলাদেশের তরুণদের মধ্যে এমন স্কোর অর্জন নিঃসন্দেহে বিরল। সেই অসাধারণ অর্জন করেছেন রাইসা শাম্মা।

IELTS-এর স্কোর ০ থেকে ৯-এর মধ্যে নির্ধারিত হয়। যেখানে ৯ হলো সর্বোচ্চ Band Score এবং এর অর্থ হলো পরীক্ষার্থী ইংরেজি ব্যবহারে ‘Expert User’ পর্যায়ের দক্ষতা প্রদর্শন করেছেন। Listening, Reading, Writing ও Speaking—চারটি অংশের সমন্বিত ফলাফলের ভিত্তিতে Overall Band Score নির্ধারণ করা হয়। রাইসা শাম্মার Overall 9.0 অর্জন তাই শুধু একটি পরীক্ষার ফল নয়; এটি ইংরেজি বোঝা, লেখা, পড়া ও বলার অসাধারণ সক্ষমতার স্বীকৃতি।

রাইসার একাডেমিক যাত্রাও তাঁর এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Statistical Research and Training (ISRT) থেকে Applied Statistics বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাডেমিক জীবনে ভালো ফলাফলের পাশাপাশি গবেষণার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান International Food Policy Research Institute (IFPRI)-এর বাংলাদেশ কার্যালয়ে Research Analyst হিসেবে কাজ করেছেন।

তাঁর কাজের ক্ষেত্রও বেশ বিস্তৃত। কৃষি, খাদ্যনিরাপত্তা, পুষ্টি, দারিদ্র্য, স্বাস্থ্য ও উন্নয়ননীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত তিনি। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গবেষণায় তাঁর সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ IELTS-এর মতো আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা অর্জনের পাশাপাশি গবেষণাক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তবে IELTS-এ ৯ পাওয়া সহজ কোনো বিষয় নয়। পরীক্ষাটির চারটি অংশেই পরীক্ষার্থীকে অত্যন্ত উচ্চমানের ভাষাগত দক্ষতা দেখাতে হয়। Listening-এ দ্রুতগতির কথোপকথন বা বক্তব্য বুঝে সঠিক উত্তর দেওয়া, Reading-এ জটিল ও দীর্ঘ লেখা বিশ্লেষণ করা, Writing-এ সুসংগঠিত ও নির্ভুলভাবে নিজের বক্তব্য উপস্থাপন করা এবং Speaking-এ সাবলীলভাবে বিভিন্ন বিষয়ে কথা বলার সক্ষমতা—সব মিলিয়েই তৈরি হয় IELTS-এর চূড়ান্ত ফল।

বিশেষ করে Writing ও Speaking-এ সর্বোচ্চ ব্যান্ড পাওয়া অনেক পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এখানে শুধু ইংরেজি জানা যথেষ্ট নয়; প্রয়োজন শব্দচয়ন, ব্যাকরণ, coherence, pronunciation, fluency এবং যুক্তি উপস্থাপনের দক্ষতার সমন্বয়। তাই Overall 9.0 অর্জন একজন পরীক্ষার্থীর দীর্ঘদিনের ভাষা অনুশীলন, একাডেমিক প্রস্তুতি এবং যোগাযোগ দক্ষতার প্রতিফলন।

রাইসা শাম্মার গল্পের বিশেষ দিক হলো—IELTS তাঁর সাফল্যের একমাত্র পরিচয় নয়। বরং আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে কাজ করার পাশাপাশি তিনি ইংরেজি ভাষায় এমন একটি দক্ষতার মানদণ্ড স্থাপন করেছেন, যা উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য IELTS দিতে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ৬.৫, ৭ বা ৭.৫ ব্যান্ড অনেক সময় বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেখানে রাইসা শাম্মার ৯.০ দেখিয়ে দেয়, সঠিক প্রস্তুতি, ধারাবাহিক অনুশীলন ও ভাষার ওপর গভীর নিয়ন্ত্রণ থাকলে সর্বোচ্চ স্তরও অর্জন করা সম্ভব।

একদিকে পরিসংখ্যান ও গবেষণার জগতে তাঁর একাডেমিক ও পেশাগত পথচলা, অন্যদিকে IELTS-এ নিখুঁত ৯—দুটি অর্জন মিলিয়ে রাইসা শাম্মার গল্পটি শুধু একটি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পাওয়ার গল্প নয়। এটি আন্তর্জাতিক একাডেমিক ও পেশাগত পরিসরে নিজেকে প্রস্তুত করে তোলার গল্পও। তাঁর IELTS Band 9.0 তাই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

"খালেদা জিয়ার লগের স্যার" এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। অভিনন্দন জানাই তাকে।
20/08/2026

"খালেদা জিয়ার লগের স্যার" এখন বাংলাদেশের রাষ্ট্রপতি।
অভিনন্দন জানাই তাকে।

কাজটা কি ঠিক হলো?
18/08/2026

কাজটা কি ঠিক হলো?

15/08/2026

কাঁদো সবাই😭😭😭

14/08/2026

যদি রাত পোহালে শোনা যেতো,
বঙ্গবল্টু মরে নাই...

🚨 নিখোঁজ সংবাদ 🚨তাসরিব আহমেদ মাহিন (রোল: ২০১১০১৫, আইইএম, কুয়েট) গত ২ আগস্ট বিকালবেলা নিজের হল থেকে কাউকে কিছু না বলে বে...
03/08/2026

🚨 নিখোঁজ সংবাদ 🚨
তাসরিব আহমেদ মাহিন (রোল: ২০১১০১৫, আইইএম, কুয়েট) গত ২ আগস্ট বিকালবেলা নিজের হল থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ফোনের সর্বশেষ লোকেশন ট্র্যাক অনুযায়ী তাঁর অবস্থান অভয়নগর, যশোর এলাকায় শনাক্ত হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে পোস্টারে উল্লেখিত নম্বরে বা আমাদের সঙ্গে অতিসত্বর যোগাযোগ করুন।

আপনার একটি তথ্যই তাঁর পরিবারের কাছে স্বস্তির কারণ হতে পারে।
অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত তাঁর সন্ধান পাওয়া যায়।

টা টা, বায় বায়😊
30/07/2026

টা টা, বায় বায়😊

তীব্র নিন্দা জানাই🫣
10/07/2026

তীব্র নিন্দা জানাই🫣

Address

Kuet
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুয়েট সাংবাদিক সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share