21/08/2026
প্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ,
সকলকে শুভেচ্ছা। আগামীকাল শিক্ষা সফর সংক্রান্ত নির্দেশিকা দেয়া হলো। সকলকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হল।
১.কলেজ ক্যাম্পাস থেকে বাস সকাল ৮.০০টার সময় রওনা দিবে। তাই অবশ্যই ৭ঃ৪৫ এর মধ্যে বাসে উঠতে হবে।
২. কলেজ থেকে বাস পিটিআই মোর- ময়লাপোতা- নিরালা- গল্লামারি- জিরো পয়েন্ট- রূপসা সেতু হয়ে মংলা পোর্টে যাবে। ব্রিজের ওই পারে কারো বাসা থাকলে তারা ওই পাড় থেকে বাসে উঠতে পারবে। তবে সেক্ষেত্রে আয়োজন কমিটিকে অবশ্যই অবহিত করতে হবে।
৩. সকলকে প্রয়োজনীয় ঔষধ, যাদের বমির সমস্যা আছে তাদের জন্য পলিথিন ও পর্যাপ্ত টিস্যু পেপার সাথে রাখতে হবে। কলেজ থেকে প্রত্যেককে এক লিটার পানি দেওয়া হবে।
৪। সকলে মার্জিত পোশাক পরিধান করবে। কলেজ আইডি কার্ড অবশ্যই সাথে রাখতে হবে।
৫। খাওয়ার পরে যেখানে সেখানে কলার খোসা, পলিথিন, ব্যবহৃত টিস্যু ফেলবে না।
৬।যেখানে ছবি তোলা নিষেধ আছে সেখানে কোন ছবি তুলবে না।
৭।বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা যাবে না।
৮। আমরা আশা করি সন্ধ্যা সাতটার মধ্যে কলেজ ক্যাম্পাসে চলে আসব ইনশাআল্লাহ।
৯। মেয়েরা বাসের বাম দিকের ছিটে এবং ছেলেরা ডানদিকের সিটগুলোতে বসবে।
আমাদের সকলের ভ্রমণ খুব সুন্দর হোক ও নিরাপদ হোক মহান আল্লাহতালার কাছে এই দোয়া ও প্রার্থনা (মোঃ নুর আলম স্যার)