08/07/2026
আর কামড়াতে না দেওয়ার কারণে,
কুকুরের দল বসেছে অনশনে।
কী সিদ্ধান্ত নেওয়া হবে সামনে?
সবার চোখ ইবি প্রশাসন পানে।
ইবি প্রশাসন রয়েছে মহা টেনশনে;
সঠিক সিদ্ধান্তের সাহস নেই বুক-পাটাতনে।
তাই মৌন সিদ্ধান্ত—নেড়ি কুত্তা-কুত্তী
দাপিয়ে, দেখিয়ে বেড়াক তাদের শক্তি।
কেন সিদ্ধান্ত নেবে কুকুরের অপজিশনে?
তারাও তো ঘুরে বেড়াচ্ছে সরকারি জমিনে!
বারকু সাহেব
🖋️বারকু সাহেব