Educare Ideal School & College

Educare Ideal School & College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Educare Ideal School & College, 27 Comrade Rawshon Ali Road, Bozlarmoor-Nishanmoor, Kushtia.

EduCare Ideal School & College | Shaping Future Leaders | Excellence in Education with Islamic Values| Empowering Young Minds with Knowledge, Values & Innovation |

26/08/2026
আলহামদুলিল্লাহ। ❤️ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬  এডুকেয়ার আইডিয়াল স্...
25/08/2026

আলহামদুলিল্লাহ। ❤️
ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী"রা গৌরবময় ফলাফল করেছে।

🔴 হিফজুল কুরআন বিভাগ মোট ১৫ টি পুরস্কার।
🔴 স্কুল + কলেজ শাখা মোট ২২ টি পুরস্কার।

👉🏻 হিফজুল কুরআন বিভাগ ⤵️
🎓 প্রথম স্থান - মোট ৬ টি
🎓 দ্বিতীয় স্থান - মোট ৪ টি
🎓 তৃতীয় স্থান - মোট ৫ টি

❤️ এই গৌরবময় সফলতার জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল শিক্ষককে আন্তরিক মোবারকবাদ। সকলের কাছে দোয়া চাই।

🌙 আলহামদুলিল্লাহ! এডুকেয়ারের গর্বিত অর্জন 🏆✨পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন (বাংলাদেশ শিশু একাডে...
25/08/2026

🌙 আলহামদুলিল্লাহ! এডুকেয়ারের গর্বিত অর্জন 🏆✨

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন (বাংলাদেশ শিশু একাডেমী), কুষ্টিয়া আয়োজিত হামদ/নাত প্রতিযোগিতায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।

🥇 প্রথম স্থান — রিদৃতা সোহা, ১ম শ্রেণি
🥈 দ্বিতীয় স্থান — মিফতাহুল আবরার, ৩য় শ্রেণি
🥉 তৃতীয় স্থান — আজিমা তাকওয়া, ৩য় শ্রেণি

একই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি স্থানই অর্জন করেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ! 🎉

এই অর্জন আমাদের জন্য শুধু একটি প্রতিযোগিতায় বিজয় নয়; এটি আমাদের শিক্ষা-দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

📚 আমরা বিশ্বাস করি—শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের নাম নয়।
একজন শিক্ষার্থীকে জ্ঞানী, দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী করার পাশাপাশি তাকে নৈতিক, মানবিক, আদর্শবান এবং ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা।

আলহামদুলিল্লাহ, এডুকেয়ারে একদিকে যেমন আধুনিক ও মানসম্মত সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে তাদের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, শিষ্টাচার ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের প্রতি ভালোবাসা গড়ে তোলার জন্যও গুরুত্ব দেওয়া হচ্ছে।

🌿 আমাদের লক্ষ্য—শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ তৈরি করা।
🎓 জ্ঞান • নৈতিকতা • মূল্যবোধ • আদর্শ

এই অসাধারণ সাফল্যের জন্য বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌸
তাদের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ
“Pride in Excellence”
শিক্ষায় উৎকর্ষ, মূল্যবোধে সমৃদ্ধি। ❤️








এসএসসি পরীক্ষা ২০২৭ এর বোর্ড রুটিন
24/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৭ এর বোর্ড রুটিন

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি
24/08/2026

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি

শোকবার্তাগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী সনিয়া কবির মিসের সম্মানিত পিতা আজ ইন্তেকাল কর...
24/08/2026

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী সনিয়া কবির মিসের সম্মানিত পিতা আজ ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

— এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিবার

23/08/2026

English Version
Class: Play
Section: Bluebell

Address

27 Comrade Rawshon Ali Road, Bozlarmoor-Nishanmoor
Kushtia
7000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801711361818

Alerts

Be the first to know and let us send you an email when Educare Ideal School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Educare Ideal School & College:

Shortcuts

Share