27/11/2025
আমাকে মনে রাখার মতো আমি কিছুই করিনি...
না কোনো গল্পের নায়কা হয়েছি, না কারো জীবনের অপরিহার্য অংশ।
দিন শেষে আমি শুধু একটুখানি উপস্থিতি, যাকে সময় ধীরে ধীরে মুছে দিয়েছে অচেনা ভিড়ে।
কখনো হয়তো হেসেছিলে আমার কথায়, হয়তো এক মুহূর্তের জন্য মন ছুঁয়েছিল আমার উপস্থিতি, কিন্তু সেসবও এখন সময়ের ধুলায় হারিয়ে গেছে।
আমি নামহীন এক স্মৃতি, যে কখনো আলো পায়নি, তবুও ভালোবেসেছিলাম অন্ধকারকে নিঃশব্দে।
আমাকে মনে রাখার মতো কিছু করিনি সত্যি, তবু যদি কোনো রাতে একাকিত্বে মন কাঁদে, যদি হঠাৎ মনে পড়ে যায় এক মলিন মুখ, তাহলে জেনে নিও সেই মুখটাই আমার। Rubaiya paroshmoni......