Islamic University, Bangladesh

Islamic University, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic University, Bangladesh, College & University, Kushtia-Jhenaidah Highway, Kushtia.

Islamic University is ranked as one of the top public universities in Bangladesh as well as the largest seat of higher education in the south-western part of the country.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের  ...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্যের অনন্য শিক্ষা বহন করে। তাঁর মহান আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত।
ভাইস চ্যান্সেলর আশা প্রকাশ করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা সকলের জীবনে সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে। মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখবে।
তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
**
তথ্য প্রকাশনাও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman

সংবাদ বিজ্ঞপ্তি২৬ আগস্ট ২০২৬যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ...
26/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২৬ আগস্ট ২০২৬

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কর্তৃপক্ষের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় থিওলজি অনুষদের উত্তর গেট থেকে এক বর্ণাঢ্য মোবারক র‌্যালি বের করা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা এবং বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, তাঁর সমগ্র জীবন ছিল মানবতা ও আল্লাহর প্রতি নিবেদিত, যা সকল ধর্মের মানুষের কাছেই অনুকরণীয়। উম্মত হিসেবে তাঁর আদর্শ ধারণ ও প্রচারের দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদকে গবেষণায় দেশের শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কুরআন-সুন্নাহর শিক্ষাকে মানুষের কাছে সহজ ও প্রাণবন্তভাবে পৌঁছে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, যাঁর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উপাচার্যের নেতৃত্বকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, ইসলামকে সঠিকভাবে অনুধাবনের জন্য সাধারণ ও আধুনিক ইসলামী শিক্ষার মেলবন্ধন ঘটানো অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে বর্তমান উপাচার্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই রূপান্তরের ইতিবাচক প্রতিফলন ইতিমধ্যে ক্যাম্পাসে দেখা যাচ্ছে।

সিরাত বক্তা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শের ওপর আলোচনা করেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার মো: বাকী বিল্লাহ।

আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি২৫ আগস্ট ২০২৬আগামী ১২ সেপ্টেম্বর ইবিতে ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন প্রোগ্রাম/ আধুনিক ভাষা ইনস্টিট...
25/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ আগস্ট ২০২৬

আগামী ১২ সেপ্টেম্বর ইবিতে ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন প্রোগ্রাম/ আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং "ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব" প্রতিষ্ঠার উদ্যোগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার বেলা ০২:০০ টায় প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা ও শিল্প-বিশ্ববিদ্যালয় সহযোগিতা বিষয়ে গৃহীত বেশ কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ইউজিসি’র কর্মপরিকল্পনায় গৃহীত ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন উদ্যোগটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য শিক্ষাকে সনদনির্ভরতার বদলে ব্যবহারিক ও কর্মমুখী করা, যাতে শিক্ষার্থীরা সহজে ইন্টার্নশিপ পায় এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থী বাছাই করতে পারে। এরই ধারাবাহিকতায় আগামী মাসের ১২ তারিখে একটি ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন প্রোগ্রাম আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক কিছু দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার বাস্তবায়ন ও ক্যাম্পাসের স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশাসনিক স্বচ্ছতা, র‍্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ এবং শিক্ষার্থী কাউন্সেলিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি "স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড হায়ার এডুকেশন এনডাওমেন্ট ফান্ড" নামে একটি শিক্ষা সহায়তা তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে কারিকুলামে মৌলিক সংস্কার আনা হচ্ছে, যাতে শিক্ষা আরও বাস্তবভিত্তিক হয়। এর অংশ হিসেবে ক্যাম্পাসে একটি আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে; প্রাথমিকভাবে চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষা কোর্স দিয়ে যার কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সংখ্যার পাশাপাশি শিক্ষার গুণগত মান, সহশিক্ষা কার্যক্রম (সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক), আন্তর্জাতিক একাডেমিক সংযোগ এবং শিক্ষক প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণায়—এ লক্ষ্যে "ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব" নামে একটি কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রস্তাব শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এসব পরিকল্পনা গ্রহণ করেছে এবং সকলের সহযোগিতা নিয়ে ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি২৪ আগস্ট ২০২৬ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ইসলামী বিশ্ববিদ্যালয়...
24/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২৪ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ২৬ আগস্ট, বুধবার বেলা ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী ও আদর্শের ওপর বিশদ আলোচনা করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: সেকান্দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী।

আলোচনা সভায় ‘সিরাত বক্তা’ হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন অধ্যাপক ড. আ.খ.ম.ওয়ালী উল্লাহ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ; অধ্যাপক হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং অধ্যাপক ড. কাউছার মো: বাকী বিল্লাহ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।

সভাপতিত্ব করবেন ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক এবং থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেকান্দার আলী।

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি২২ আগস্ট ২০২৬ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেল...
22/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২২ আগস্ট ২০২৬

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের আজ (২২ আগস্ট) দ্বিতীয় ও সমাপনী দিন চলছে। দুই দিনব্যাপী এ সংলাপে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অধিবেশনে সভাপতিত্ব করবেন ইউজিসির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি ২১ আগস্ট ২০২৬উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যে...
21/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২১ আগস্ট ২০২৬

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএম-এ উপাচার্যদের সাথে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল থেকে শুরু হয়েছে।

সংলাপে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন উপাচার্য ও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অংশগ্রহণকারী উপাচার্যদের চেক-ইন সম্পন্ন হয়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওয়েলকাম ডিনার, যেখানে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একে অপরের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি পর্বে অংশ নেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

ইউজিসি সূত্রে জানা গেছে, দুই দিনের এ সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের উদ্যোগসমূহের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থানযোগ্যতা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা—সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সংলাপের প্রথম দিনে সকাল ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় পর্বে মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। ২২ আগস্ট বিকেল ৩টায় সমাপনী সেশনে যোগ দেবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সেশনে সভাপতিত্ব করবেন মাননীয় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

প্রেস বিজ্ঞপ্তি ২০ আগস্ট, ২০২৬নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অ...
20/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
২০ আগস্ট, ২০২৬

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন
******-
বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

এক অভিনন্দনবার্তায় ভাইস চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে তাঁর অভিষেক দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “মহামান্য চ্যান্সেলরের প্রাজ্ঞ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মুক্ত জ্ঞানচর্চায় আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা আরও সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিকভাবে মর্যাদাসম্পন্ন হয়ে উঠবে বলে আমি আশাবাদী।”

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ভাইস চ্যান্সেলর বলেন, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের স্নেহময় দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী প্রেরণা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশা করি।”

ভাইস চ্যান্সেলর নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণময় কর্মময় জীবন কামনা করেন।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি-২১৯ আগস্ট ২০২৬ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন...
19/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
১৯ আগস্ট ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং রক্তিমা, গ্রীণ ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করবে। তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও টেকনিক্যাল কর্মকর্তাদের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্তিমা, তারুণ্য ও গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চিকিৎসাপ্রত্যাশী অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহায়তা করা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

উপাচার্য বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবতার সেবায় এগিয়ে আসবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা-মননের সংযোগ ঘটাবে।

উল্লেখ্য, মেডিসিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা ব্যাপক বেড়েছে, যা পূরণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

সংবাদ বিজ্ঞপ্তি১৯ আগস্ট ২০২৬ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা/  ইন...
19/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
১৯ আগস্ট ২০২৬

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা/
ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশনে কমিটি গঠন, আগামী মাসে অনুষ্ঠান: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের গবেষণা ও জীবনমুখী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজকে উপকৃত করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বলে মন্তব্য করে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিক্ষার্থীদের কেবল সনদনির্ভর না রেখে হাতে-কলমে কাজের সুযোগ তৈরির লক্ষ্যে আগামী মাসের শুরুতেই বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের একটি সংযোগমূলক অনুষ্ঠান আয়োজনের কথা জানান উপাচার্য। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ও ইউনিভার্সিটির কোলাবোরেশন বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী মাসের প্রথম দিকেই এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের সম্পর্ক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি মেলবন্ধন তৈরির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন উপ-প্রকল্প "Establishing Research Coordination and Technology Transfer Office (RCTTO)"-এর আয়োজনে আজ বুধবার (১৯ আগস্ট) ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া "Intellectual Property (IP) Management and Research Commercialization" শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরীক্ষা ব্যবস্থাকে সামগ্রিকভাবে একটি কাঠামোর আওতায় আনতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে জানিয়ে উপাচার্য আরও বলেন, এর মাধ্যমে ফলাফল প্রস্তুতকরণ প্রক্রিয়া দ্রুততর করে শিক্ষার্থীদের সেবার ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী। রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HEAT উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। সঞ্চালনায় ছিলেন সহকারী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ।

ওয়ার্কশপের টেকনিক্যাল সেশনে রিসার্চ থেকে মার্কেট পর্যন্ত পুরো জার্নি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩

কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং রক্তিমা, গ্রীণ ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ...
18/08/2026

কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং রক্তিমা, গ্রীণ ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনুষদ ভবনের (Faculty Building) নিচতলায় এই কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

যে সেবাসমূহ প্রদান করা হবে:
চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা।
রক্তের গ্রুপ নির্ণয় (Blood grouping)।
রক্তচাপ পরিমাপ (Blood pressure measurement)।
রক্তের শর্করা/সুগার পরীক্ষা (Blood sugar measurement)।
সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।

Address

Kushtia-Jhenaidah Highway
Kushtia
7003

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share