Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
Website

Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগতম

শরতের শুভ্র কাশফুল, নির্মল আকাশ আর উৎসবের আনন্দে মুখরিত হোক চারপাশ। শারদীয় দুর্গোৎসবের এই শুভলগ্নে জাগ্রত হোক মানুষের প...
16/10/2026

শরতের শুভ্র কাশফুল, নির্মল আকাশ আর উৎসবের আনন্দে মুখরিত হোক চারপাশ। শারদীয় দুর্গোৎসবের এই শুভলগ্নে জাগ্রত হোক মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা। দূর হোক সকল ভেদাভেদ, সংকীর্ণতা ও অশান্তি; প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ।

উৎসব হোক সবার, আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা পেরিয়ে মানুষে মানুষে গড়ে উঠুক ভালোবাসা ও আস্থার সেতুবন্ধন। প্রতিটি মানুষ খুঁজে পাক নিরাপত্তা, মর্যাদা ও শান্তিতে বেঁচে থাকার অনুপ্রেরণা।

শারদীয়ার আনন্দময় মুহূর্তগুলো হয়ে উঠুক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল উপলক্ষ।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সকলকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ শারদীয়া।
সম্প্রীতিতে উৎসব, মানবতার বন্ধন।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াফল-২০২৬ সেশনে ভর্তি চলছে!🎨🎶 সৃজনশীলতার রঙে, সুরের মূর্ছনায় গড়ুন আগামীর স্বপ্ন!সংগ...
15/10/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ফল-২০২৬ সেশনে ভর্তি চলছে!

🎨🎶 সৃজনশীলতার রঙে, সুরের মূর্ছনায় গড়ুন আগামীর স্বপ্ন!
সংগীত ও চারুকলায় বিকশিত করুন আপনার প্রতিভা। পাশাপাশি পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে গড়ে তুলুন সম্ভাবনাময় ভবিষ্যৎ।

📚 আমাদের প্রোগ্রামসমূহ:
সংগীত | চারুকলা | বাংলা | ইংরেজি | বিবিএ | সিএসই | ইইই | মাইক্রোবায়োলজি | কৃষি | এমবিএ | এমএ বাংলা | এমপিএড

🎁 ভর্তির বিশেষ সুবিধা:
✅ আবেদন ফি সম্পূর্ণ মওকুফ
✅ ভর্তি ফিতে ৫,০০০ টাকা ছাড়
✅ ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ
✅ প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ২৫% ছাড়

📞 যোগাযোগ: ০১৩০২ ৯৯১১৮৮
🌐 www.rmu.ac.bd

আপনার স্বপ্ন, আমাদের অঙ্গীকার।
শিক্ষায় গড়ি সম্ভাবনার ভবিষ্যৎ।

#সংগীত #চারুকলা #উচ্চশিক্ষা #ভর্তিচলছে #কৃষি #মাইক্রোবায়োলজি

ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিতরবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় উৎসবমু...
07/10/2026

ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নতুন স্বপ্ন, প্রত্যাশা ও উচ্চশিক্ষার নতুন অভিযাত্রায় পদার্পণকারী শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আখতার হোসেন, ডীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের সময় নয়; এটি নিজেকে আবিষ্কার করা, জ্ঞান অর্জন করা এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ সময়।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আতাউর রাহমান, ডীন, কৃষি অনুষদ। তিনি বলেন,

“তোমরা আজ যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছ, কঠোর পরিশ্রম, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।”

তিনি নবীন শিক্ষার্থীদের প্রযুক্তির যথাযথ ব্যবহার, গবেষণামুখী মনোভাব, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, কোর্স পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আব্দুল গফফার, সহকারী প্রক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বাংলা বিভাগ।

নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে ফল-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা শুরু হলো। জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও নেতৃত্বের চেতনায় তারা নিজেদের গড়ে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

স্বাগতম ফল-২০২৬-এর নবীন শিক্ষার্থীরা।

তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা।















05/10/2026

📚 বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ 📚
“শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি প্রজন্মকে আলোকিত করেন এবং ভবিষ্যৎ নির্মাণের পথ দেখান।”
বিশ্ব শিক্ষক দিবসে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
একজন শিক্ষক তাঁর জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ ও মানবিকতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখান, সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করেন এবং একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষার আলো ছড়িয়ে সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে নিবেদিত সকল শিক্ষকের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শুভ বিশ্ব শিক্ষক দিবস।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া

#বিশ্বশিক্ষকদিবস #শিক্ষক #শিক্ষারআলো

শোকবার্তারবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের Science & Engineering অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও Computer Science বিভাগের প্রধান...
05/10/2026

শোকবার্তা

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের Science & Engineering অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও Computer Science বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ আনসারী স্যারের ইন্তেকালে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি গতরাত আনুমানিক ১০:১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তাঁর ইন্তেকালে বিশ্ববিদ্যালয় পরিবার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবককে হারালো। তাঁর মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#শোকবার্তা #গভীর_শোক #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

#রবীন্দ্র_মৈত্রী_বিশ্ববিদ্যালয়



রঙে রাঙাও স্বপ্ন, সৃজনশীলতায় গড়ো ভবিষ্যৎ!চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য কিংবা গ্রাফিক ডিজাইনে যাদের রয়েছে আগ্রহ ও সৃজনশীলত...
28/09/2026

রঙে রাঙাও স্বপ্ন, সৃজনশীলতায় গড়ো ভবিষ্যৎ!

চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য কিংবা গ্রাফিক ডিজাইনে যাদের রয়েছে আগ্রহ ও সৃজনশীলতার প্রতি ভালোবাসা—তাদের জন্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার চারুকলা বিভাগে শুরু হয়েছে Fall 2026 ভর্তি কার্যক্রম।

🖌️ ৪ বছর মেয়াদি বি.এফ.এ (অনার্স) প্রোগ্রাম
🎨চিত্রকলা | ছাপচিত্র | ভাস্কর্য | গ্রাফিক ডিজাইন
ফলাফলের ভিত্তিতে ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ
🎓 মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

আপনার সৃজনশীলতাই হোক আপনার ভবিষ্যতের শক্তি।
আজই চারুকলা বিভাগে ভর্তি হয়ে নিজের প্রতিভাকে দিন একটি সুন্দর একাডেমিক ও পেশাগত পথ।

📞 যোগাযোগ: 01334-923945
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

#ভর্তি_মেলা #চারুকলা #চারুকলা_বিভাগ #রবীন্দ্র_মৈত্রী_বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্যে গর্বিত বিশ্ববিদ্যালয় পরিবারমেধা, অধ্যবসায় ও স্বপ্নপূরণের পথে আরেকটি ...
26/09/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্যে গর্বিত বিশ্ববিদ্যালয় পরিবার

মেধা, অধ্যবসায় ও স্বপ্নপূরণের পথে আরেকটি অর্জন।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-০১ সেশনের শিক্ষার্থী সিহাবুর রহমান (শিক্ষার্থী আইডি: 0872210004081005) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Institute of Business Administration (IBA)-এর MBA প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করেছেন।
এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়—এটি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যও গর্ব ও আনন্দের মুহূর্ত।
সিহাবুর রহমানের এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
সিহাবুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

19/09/2026

A vibrant glimpse of the Admission Fair at Rabindra Maitree University, Kushtia—where dreams meet opportunities!
Join us and shape your future!

📞 Contact us: 01302-991188

📣 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 📣👉 ফল ২০২৬ এ আকর্ষণীয় ছাড়ে ভর্তি চলছে। 🎨 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকল...
11/09/2026

📣 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 📣

👉 ফল ২০২৬ এ আকর্ষণীয় ছাড়ে ভর্তি চলছে।

🎨 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বি.এফ.এ (অনার্স)
বিষয়সমূহ: গ্রাফিক ডিজাইন | চিত্রকলা | ছাপচিত্র | ভাস্কর্য

🔵 সুবর্ণ সুযোগ! সীমিত খরচে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জনের অসাধারণ সম্ভাবনা।
আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ ও সৃজনশীল শিল্পী—রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে।

🔍 প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য:
✅ দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত (অনার্স, মাস্টার্স ও পিএইচডি) অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ।
✅ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান শিল্পীদের দ্বারা পাঠদান।
✅ শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা:
🎨 Adobe Photoshop, Illustrator
🏡 Interior Design (2D/3D)
📐 AutoCAD, SketchUp
🌀 3D Max, Maya ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারে প্রশিক্ষণ।
✅ Outcome Based Education (OBE)-এর ভিত্তিতে নির্মিত কারিকুলাম, যা শিক্ষার্থীদের কর্মজগতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।
✅ সৃজনশীল শিল্পীর পাশাপাশি মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ।

📌 প্রোগ্রাম সংক্ষেপে:
🎓 সময়কাল: ৮ সেমিস্টার
📘 মোট ক্রেডিট: ১৩৫
💰 মোট খরচ: মাত্র ১,৮৮,০০০/- টাকা
🎁 স্কলারশিপ: SSC+HSC ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪৮,০০০/- টাকা পর্যন্ত
👥 আসন সংখ্যা: ৩০ জন

🦋 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামসমূহ:
📚 বাংলা | ইংরেজি | সংগীত | BBA | কৃষি | মাইক্রোবায়োলজি | CSE | EEE | MA in Bangla | MBA

📲 ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞 01334-923945 | 01319-446230


#চারুকলা বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
# Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা ফল-২০২৬-এর শুভ উদ্বোধনকুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র ম...
07/09/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা ফল-২০২৬-এর শুভ উদ্বোধন

কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ‘ভর্তি মেলা ফল-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, বিভাগীয় প্রধান, কৃষি বিভাগ ও ডিন, কৃষি অনুষদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আবুল হাসেম, বিভাগীয় প্রধান, ইইই বিভাগ ও ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ; প্রফেসর ড. মোঃ শামসুল ইকবাল খান, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ এবং জনাব মোঃ নওয়াব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আখতার হোসেন, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, মানসম্মত শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা ও দক্ষতা উন্নয়নের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। ভর্তি মেলার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষা কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

বিশেষ অতিথিরা উচ্চশিক্ষার পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর মোঃ আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি মেলার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল গফফার, প্রভাষক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহকারী প্রক্টর।

উল্লেখ্য, ‘ভর্তি মেলা ফল-২০২৬’ অনুষ্ঠানটি ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলমান থাকবে। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ, ভর্তি প্রক্রিয়া, একাডেমিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

#রবীন্দ্র_মৈত্রী_বিশ্ববিদ্যালয়
#ভর্তি_মেলা_ফল২০২৬





#উচ্চশিক্ষা
#ভর্তি_২০২৬





#নতুন_যাত্রা
#উচ্চশিক্ষার_স্বপ্ন
#শিক্ষার_সুযোগ
#ভর্তি_মেলা

Address

97/71, Ram Chandra Roy Chowdhury Street, Courtpara
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share