Manarul Ulum Afia Bari

Call Contact the university

Manarul Ulum Afia Bari It’s a ultra modern educational institute

08/09/2026
13/04/2026
মানারুল উলূম আফিয়া বারী মাদরাসার ১৪৪৭–৪৮ হিজরী শিক্ষাবর্ষের ইফতিতাহী দরস (উদ্বোধনী ক্লাস) এবং নবাগত আসাতেজা ও তালিবুল ই...
13/04/2026

মানারুল উলূম আফিয়া বারী মাদরাসার ১৪৪৭–৪৮ হিজরী শিক্ষাবর্ষের ইফতিতাহী দরস (উদ্বোধনী ক্লাস) এবং নবাগত আসাতেজা ও তালিবুল ইলমদের আনুষ্ঠানিক বরণ উপলক্ষে গত ০৫-০৪-২০২৬ ইং তারিখে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল আসাতিজা, অলি-কুলের প্রাণপুরুষ আল্লামা শাহ আবরারুল হক হারদুই (রহ.), জুলফিকার আহমদ নকশবন্দী ও আলী বোয়ালভী (রহ.)-এর খলিফা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সম্মানিত শাইখুল হাদীস ও প্রধান মুফতি, আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া (হাফিযাহুল্লাহ)।
অনুষ্ঠানের সূচনায় মাদরাসা প্রাঙ্গণে নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে দুপুর ১২টায় মাদরাসার সম্মানিত চেয়ারম্যান, শাইখুল হাদীস আল্লামা মুফতি আবদুল মতিন (হাফি.)-এর সভাপতিত্বে এবং মুফতি শামসুদ্দিন জিয়া (হাফি.)-এর দারসের মাধ্যমে উদ্বোধনী দরস শুরু হয়।
নিজ বক্তব্যে মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বলেন, রবীন্দ্রনাথ প্রভাবিত ধারায় বাংলা ভাষা অনেকাংশে হিন্দুয়ানি সংস্কৃতির প্রভাবে রূপান্তরিত হয়েছে। অতএব, এ ভাষাকে মুসলিম সমাজের উপযোগী করে গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, ‘বেহেশতী জেওর’, ‘কুদুরি’ ও ‘হেদায়া’ প্রভৃতি ফিকহের কিতাব থেকে ইবাদত সহীহভাবে আদায় করার পদ্ধতি জানা যায়; তবে ইবাদত কবুল হওয়ার দিকনির্দেশনা এসব কিতাবে উল্লেখ নেই। অপরদিকে ‘মাদারিজুস সালেকিন’ ও ‘ইহইয়াউ উলুমিদ্দীন’-এর মতো তাসাওউফ ও তাযকিয়ার কিতাব থেকে ইবাদত কবুল হওয়ার পথনির্দেশ পাওয়া যায়। সুতরাং, ফিকহের ইলম হলো দ্বীনের ইলম এবং তাসাওউফের ইলম হলো আখিরাতের ইলম—উভয় প্রকার ইলম অর্জনে আমাদের সমানভাবে যত্নবান হওয়া আবশ্যক।
মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুরের আগমন উপলক্ষে মাদরাসার তালিবানে ইলম, স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে বাদ মাগরিব এক ইসলাহী মজলিসের আয়োজন করা হয়। উক্ত মজলিসে তালিবুল ইলমদের উদ্দেশ্যে তিনি বলেন: “হে তালিবুল ইলম! ফেরেশতাদের ডানার উপর বসে আল্লাহর নাফরমানী করো না।” তিনি আরও বলেন, জুহদ, মুজাহাদা, ইজতেহাদ ও জিহাদ—এই চারটি ‘জিম’ উম্মতের জীবন থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণেই আজ মুসলিম উম্মাহর এ অধঃপতন।
এ মজলিসে স্থানীয় বরেণ্য উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন—
১। মুফতি মোহাম্মদ আলী সাহেব, সাবেক শাইখুল হাদীস, কলাকোপা মাদরাসা।
২। হজরত মাওলানা সোলাইমান সাহেব, মুহাদ্দিস, বটতলী মাদরাসা।

26/03/2026

আসসালামু আলাইকুম

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ শে মার্চ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায়, মানারুল উলুম আফিয়া বারীতে যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে, তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
যারা ভর্তি ফরম পূরণ করেছেন, তাদেরকে ৪ কপি ছবি, মার্কশিট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এর ফটোকপি সহ উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে।

ধন্যবাদ
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে
01710-732961, 01339-867816, 01339-867818

যাতায়াত:
বাস রুট: দেশের যেকোন জায়গা থেকে বাসে লক্ষ্মীপুর সদর (ঝুমুর) এসে সিএনজিতে তোরাবগঞ্জ বাজারে নেমে রিক্সায় ভাইস চেয়ারম্যান বাড়ি/আফিয়া বারী)।

লঞ্চ রুট: লঞ্চে চাঁদপুর ঘাট নেমে সিএনজিতে রায়পুর এসে আরেক সিএনজিতে লক্ষ্মীপুর, এরপর রিক্সায় ঝুমুর এসে সিএনজিতে তোরাবগঞ্জ বাজারে নেমে রিক্সায় ভাইস চেয়ারম্যান বাড়ি/আফিয়া বারী)।

campus location - https://maps.app.goo.gl/YKgMLAgj8nfrv1WV6

09/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

কওমি মাদরাসা পড়ুয়া তালিবে ইলমদের জন্য দারুণ সুখবর!

বাংলাদেশে থেকেই সম্পূর্ণ বিনা খরচে (ফুল স্কলারশীপে) আরবের বিশ্ববিদ্যালয়ের মানে লেখাপড়ার সুবর্ণ সুযোগ!

হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন।
তাহলে আর দেরি কেন? আজই আবেদন করুন।

গুগল ফর্ম লিংক:
https://forms.gle/DEDiwqkzykJ4JHqr7

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমল নগর উপজেলার তোরাবগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের এমনই এক অসাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান—
منار العلوم عافية باري
“মানারুল উলূম আফিয়া বারী”

দেশের যেকোন কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে শরহে বেকায়ার কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ বা ন্যূনতম জায়্যিদ জিদ্দান মার্কে উত্তীর্ণ হতে পারলেই আপনি এখানে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি!

এখানে প্রথম বর্ষে থাকছে الإعداد اللغوي (বিশ্বে প্রচলিত সর্বাধুনিক পদ্ধতিতে উচ্চতর আরবী ভাষা শিক্ষা কোর্স)।

যে বিশেষ কোর্স সম্পন্ন করলে আপনি সম্পূর্ণ আরবী মাধ্যমে পরবর্তী ক্লাসগুলোতে পড়াশোনা করতে পারবেন।

দ্বিতীয় বর্ষে রয়েছে হেদায়া জামাত। এ বর্ষের পাঠ্যসূচিতে রয়েছে ফিকহে হানাফীর আকর গ্রন্থ الهداية এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকিদা গ্রন্থ العقيدة الطحاوية এর পাশাপাশি উলুমুল কুরআন, উসুলে ফিকহ, উসুলে হাদিস, আহকামুল কুরআন, উচ্চতর আরবী সাহিত্য, উচ্চতর আরবী ব্যাকরণ এবং মাধ্যমিক মানের বাংলা, ইংরেজি ও কম্পিউটার শিক্ষা।

তৃতীয় বর্ষ মেশকাত জামাত (সম্পূর্ণ বেফাকভুক্ত)।

এখানে পাচ্ছেন সম্পূর্ণ বিনা খরচে আরবের বিশ্ববিদ্যালয়ের মানের লেখাপড়ার পাশাপাশি সেখানকার যাবতীয় সুযোগ-সুবিধা। যেখানে আপনি পাবেন পরিপূর্ণ হানাফী ফিকহ এবং দেওবন্দিকে ফিকিরে সম্পূর্ণ আরবী মাধ্যম আন্তর্জাতিক মানের পড়াশোনা।

প্রয়োজনীয় তথ্যের জন্য:
01710-732961, 01339-867816, 01339-867818

#ইসলামিক_ইউনিভার্সিটি #ইসলামিক_স্টাডিজ #কওমি_মাদরাসা #তালিবে_ইলম #ইসলামিক_শিক্ষা #আরবি_শিক্ষা

Address

Islampara, Torabjonj
Lakshmipur
3731

Telephone

+8801970580849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manarul Ulum Afia Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Manarul Ulum Afia Bari:

Shortcuts

Share