Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695

Call Contact the university

Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695, College & University, Village: Farashgonj, 8 no ward. Kushakhali Union, Bir mukttijuddha Drive Momtaz Uddin House, Lakshmipur.

কুমিল্লা শিক্ষাবোর্ডের আমন্ত্রণে প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ...সুন্দর সেশনের জন্য বিশেষ ধন্যবাদ কুমিল্লা শিক্ষা বোর্ডক...
06/09/2026

কুমিল্লা শিক্ষাবোর্ডের আমন্ত্রণে প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ...

সুন্দর সেশনের জন্য বিশেষ ধন্যবাদ কুমিল্লা শিক্ষা বোর্ডকে। এমন উদ্যোগ বছরে অন্তত ৬ টা হওয়া উচিত। যেকোনো নতুন প্রতিষ্ঠানের গাঠনিক উন্নয়নে এমন সভা ও সেমিনারের বিকল্প নেই। কুমিল্লা শিক্ষা বোর্ডের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ এর প্রথম অংশগ্রহণ এমন আয়োজনে। ইনশআল্লাহ একদিন আলো আসবেই। মেঠোপথের আলোকিত কলেজ এগিয়ে যাবে আপনাদের দোআ ও ভালোবাসায় সেটাই প্রত্যাশা।

আপনার সন্তানকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য আমাদের কলেজে ভর্তি করুন। তাঁর সার্বিক নিরাপত্তা ও ভালো ফলাফলের নিশ্চয়তা আমরা দিচ্ছি।

10/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬: লক্ষ্মীপুর জেলার ফলাফলের সারসংক্ষেপ!

মোট প্রতিষ্ঠান/কলেজ: ১৮১ টি
মোট পরীক্ষার্থীর সংখ্যা: ১৩,৪১০ জন
ছাত্র: ৫,৮৬৬ জন
ছাত্রী: ৭,৫৪৪ জন

মোট উত্তীর্ণের সংখ্যা: ৮৫৭০ জন
উত্তীর্ণ ছাত্র: ৩,৫০০ জন
উত্তীর্ণ ছাত্রী: ৫,০৭০ জন

পাসের হার: ৬৩.৯১%
জিপিএ-৫ (GPA 5) অর্জনকারী: ৭৬২ জন

তথ্যসূত্র: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।

সবগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ। উত্তীর্ণদের অভিনন্দন।  muktijoddha Dr. Momtaz uddin alokito college - এ আপনাদের ...
10/08/2026

সবগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ।
উত্তীর্ণদের অভিনন্দন।
muktijoddha Dr. Momtaz uddin alokito college - এ আপনাদের স্বাগতম।

মানবিক— বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারেন আলোকিত কলেজে।

এসএসসি-২০২৬ এর ফল প্রকাশ উত্তীর্ণদের বীর মুক্তিযোদ্ধা ডা মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ এর পক্ষ থেকে অভিনন্দন। আলোকিত কলেজ আঙ...
10/08/2026

এসএসসি-২০২৬ এর ফল প্রকাশ
উত্তীর্ণদের বীর মুক্তিযোদ্ধা ডা মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ এর পক্ষ থেকে অভিনন্দন। আলোকিত কলেজ আঙিনায় আপনাদের স্বাগতম।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী। আর ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হারও কমেছে।

পরীক্ষার হলে আলোকিত কলেজ এর শিক্ষার্থীরা...কেন্দ্র- লক্ষীপুর সরকারি কলেজ।শুভকামনা সবার জন্য।
02/07/2026

পরীক্ষার হলে আলোকিত কলেজ এর শিক্ষার্থীরা...
কেন্দ্র- লক্ষীপুর সরকারি কলেজ।
শুভকামনা সবার জন্য।

হিসেব অনুযায়ী প্রায় ৫ লাখ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না। এই ঘটনা বড় বিষ্ময়কর!
02/07/2026

হিসেব অনুযায়ী প্রায় ৫ লাখ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না। এই ঘটনা বড় বিষ্ময়কর!

উজ্জ্বল আগামীর প্রত্যাশা...Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদে...
27/06/2026

উজ্জ্বল আগামীর প্রত্যাশা...

Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ-সমাপনী (এইচএসসি পরীক্ষার্থী-২০২৬) আয়োজন। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে অত্র কলেজ একটি ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হলো। এই আয়োজনে উপস্থিত সকলেই সেই গৌরবময় মূহূর্তের অংশ। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি আমার শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেছে যেমন, তেমনি উক্ত আয়োজনকে সাফল্যমন্ডিত করেছে।

ইউনিয়ন বাসীর প্রতিও কৃতজ্ঞ। আলোকিত কলেজের প্রতি আপনাদের ভালোবাসা সদা জাগ্রত থাকবে এটাই প্রত্যাশা।

আজকের এই আয়োজন যাদের নিয়ে তাদের প্রতি শুভকামনা রইলো। আল্লাহ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন এটাই প্রত্যাশা। তোমরাই আলোকিত কলেজ এর ভূত ও ভবিষ্যৎ।

এই আয়োজন সফল করার জন্য আলোকিত কলেজ পরিবারের প্রতি বিশেষ করে শিক্ষক ও স্টাফদের প্রতি কৃতজ্ঞ।

Address

Village: Farashgonj, 8 No Ward. Kushakhali Union, Bir Mukttijuddha Drive Momtaz Uddin House
Lakshmipur
3705

Telephone

+8801730599957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695:

Shortcuts

Share