Lakshmipur Residential School & College

Lakshmipur Residential School & College We are a prestigious educational institution dedicated to providing quality education to young minds.
(1)

লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বছরের সাফল্য।মানবিক শাখার ছাত্র  মো. সুমন হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যা...
06/02/2026

লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বছরের সাফল্য।
মানবিক শাখার ছাত্র মো. সুমন হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় C unit এ ৪২৭ তম হওয়ায় অভিনন্দন।

05/02/2026

Farin, a PLET Star Scholar, shares her feelings and gratitude in this video. Best of luck, Farin!

05/02/2026

পিএলইটি বৃত্তি পরীক্ষা-২০২৫'র সনদ বিতরণ অনুষ্ঠানের আনন্দঘন আরও কিছু মুহূর্ত

ধন্যবাদ সোনালীনিউজকে।
04/02/2026

ধন্যবাদ সোনালীনিউজকে।

পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রে....

04/02/2026

পিএলইটি বৃত্তি পরীক্ষা-২০২৫'র সনদ বিতরণ অনুষ্ঠানের আনন্দঘন কিছু মুহূর্ত

ধন্যবাদ।
04/02/2026

ধন্যবাদ।

We sincerely thank The Bangladesh Today for covering PLET Scholarship 2025 Awarding Ceremony.
04/02/2026

We sincerely thank The Bangladesh Today for covering PLET Scholarship 2025 Awarding Ceremony.

TBT DESK: The People’s Lakshmipur Education Trust (PLET) successfully organised a scholarship award ceremony on Wednesday, honouring meritorious students with certificates and crests in recognition of their academic excellence. The event was held at the Lakshmipur Residential School and College ca...

ঢাকাচ্যাট-এ পিএলইটি বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ সংবাদ।
04/02/2026

ঢাকাচ্যাট-এ পিএলইটি বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ সংবাদ।

পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্....

Thanks DhakaChat.
04/02/2026

Thanks DhakaChat.

পিএলইটি বৃত্তি প্রাপ্তদের সনদ বিতরণ অনুষ্ঠিত, তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৩৩ জন

ধন্যবাদ পিপলস লক্ষ্মীপুর।
04/02/2026

ধন্যবাদ পিপলস লক্ষ্মীপুর।

পিএলইটি বৃত্তি প্রাপ্তদের সনদ বিতরণ অনুষ্ঠিত, তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৩৩ জন

নিজস্ব প্রতিনিধি: পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিআই গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময়, লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আবদুল লতীফের সভাপতিত্বে এবং পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর চেয়ারম্যান মাওলানা আব্দুজ যহেরের সঞ্চালনায় তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিক্ষার উন্নয়ন ও মেধার যথাযথ মূল্যায়নে লক্ষ্মীপুর জেলার অনন্য এ আয়োজনে অংশ নিয়েছেন পিএলইটি’র সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, এলআরএসসি ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রবিউল হাছান, রাবেয়া সুলতানা, আব্দুর রহমান, নুসরাত জাহানসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন এলআরএসসি প্রশাসক তৈয়বুর রহমান তুহিন, পিআরও জান্নাতুল ফেরদাউস, শিক্ষক খাদিজা আক্তার, মোবাশারা খাতুন, হাম্মাদুর রহমান, জান্নাতুল ফেরদৌস সুমিসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সুধীজন।

অনুষ্ঠানে অধ্যক্ষ, কেন্দ্র সুপারভাইজার ও সমন্বয়কগণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। শিক্ষার মানোন্নয়নে পিএলইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ।

এ বছর তিন ক্যাটেগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৯০ শতাংশ বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত সাতজন শিক্ষার্থী ‘পিএলইটি স্টার স্কলার’ হিসেবে নির্বাচিত হন। তারা হলেন— মেহেরিমা হক ফারিন, তাজকিয়া বাশার, নুসরাত জাহান নাফিসা, সাদিয়া তাবাসসুম নিহা, সাদমান শাহরিয়ার, কালিফ আয়মান মাহিব ও সপ্তর্ষি ভৌমিক।

এছাড়াও ‘পিএলইটি মেরিট স্কলার’ হিসেবে ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে সনদ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসফিক আহমেদ, রাজর্ষি ভৌমিক, আল তাসকিন মাহিন, অন্বেষা বণিক, মুহতারেমা তাসনিম ওহি, আব্দুল্লাহ আল আরিয়ান এবং সায়েদ রায়ান সাদিক।

সবশেষ ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পিএলইটি জুনিয়র স্কলার হিসেবে সনদ পেয়েছেন জান্নাতুল নাঈম সাবা, আফিয়া জাহিন আলিজা, বিবি আয়েশা, শাহরিয়ার রহমান আকায়েদ, তাহমিদা তানহা, খুশনুদ নেহা, মাহিয়া সাদরিন রোকো, আব্দুল্লাহ, আহনাফ তাজওয়ার ভূইয়া, রাজদীপ বণিক, সানজিদা আক্তার, আবরার ইয়াসির, অনুরাগ শর্মা, মো. আদনান হাবিব, ফাতিমা জাহরা, রিজন দেবনাথ, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসরাত তাসনিম এলমা এবং ফাহমিদা নীরা।

এর আগ, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে দুই শিফটে অনুষ্ঠিত হয় পিএলইটি বৃত্তি পরীক্ষা ২০২৫। লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম বছরই প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অনলাইনে নিবন্ধন করে। যা এই উদ্যোগের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।

এবারের পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক, পরিদর্শক ও কেন্দ্র পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। প্রশ্ন প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রক্রিয়াকরণে পিএলইটি নিজস্ব নীতিমালা অনুসরণ করে যা আন্তর্জাতিক মানের বলে জানানো হয়েছে।

পিএলইটি বৃত্তি প্রাপ্তদের সনদ বিতরণ অনুষ্ঠিত, তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৩৩ জন। 'পিএলইটি বৃত্তি পরীক্ষা ২...
04/02/2026

পিএলইটি বৃত্তি প্রাপ্তদের সনদ বিতরণ অনুষ্ঠিত, তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৩৩ জন।

'পিএলইটি বৃত্তি পরীক্ষা ২০২৫'-এ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিনের সফলতার পথচলা সুন্দর হোক। আল্লাহ তোমাদের সহায় হোন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট- পিএলইটি সংশ্লিষ্ট সবাইকে, যারা এ ধরনের মহতি উদ্যোগ নিয়েছেন। আপনাদের মেধা, শ্রম, অর্থ নবীন শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে, ইনশাআল্লাহ।

সে সঙ্গে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ব্যবস্থাপনা পর্ষদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। সকলের সহযোগিতায় শিক্ষা ও মেধার মূল্যায়নে এ ধরনের ব্যাতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা।

নোটিশ 🔴পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (PLET)-এর আয়োজনে PLET বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ৪ ফেব্রুয়ার...
31/01/2026

নোটিশ 🔴

পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (PLET)-এর আয়োজনে PLET বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার), সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

📍 স্থান: লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

— People’s Lakshmipur Education Trust (PLET)

Address

Jhumur East, North Of Highway
Lakshmipur
3700

Telephone

+8801320678881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Residential School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Lakshmipur Residential School & College:

Share