22/04/2018
█░ ২য় আরএসসিডি গণিত অলিম্পিয়াড ২০১৮░█
গণিত অলিম্পিয়াড বিষয়টি লক্ষীপুর শহরের পাশাপাশি আমাদের রামগতি উপজেলার প্রত্যন্ত স্থানে অবস্থিত বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্রছাত্রীদের মাঝে অধিকমাত্রায় সহজবোধ্য করে তুলতে বৃহত্তর অাঙ্গিকে সকলের মাঝে দ্বিতীয়বারের মতো আমেজ ছড়াবে রামগতি স্টুডেন্ট কমিউনিটি (আরএসসিডি)।
সেই লক্ষ্যে 'লক্ষীপুর গণিত ক্লাব' এর সহযোগীতায় আরএসসিডির উদ্যোগে আগামী ১লা মে ২০১৮, রোজ মঙ্গলবার রামগতি উপজেলা ব্যাপী দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে '২য় আরএসসিডি গণিত অলিম্পিয়াড ২০১৮'
*নিয়মাবলিঃ
-আরএসসিডি কর্তৃক নির্ধারিত ফি প্রদাণ ও ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
-রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭ শে এপ্রিল।
-চারটি ক্যাটাগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
-ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা।
*ক্যাটাগরিঃ
প্রাইমারীঃ ৩য়-৫ম শ্রেণী
জুনিয়রঃ ৬ষ্ঠ-৮ম শ্রেণী
সেকেন্ডারিঃ নবম-দশম শ্রেণী
হায়ার সেকেন্ডারিঃ একাদশ-দ্বাদশ শ্রেণী
*অলিম্পিয়াডে যা থাকছেঃ
-গণিত অলিম্পিয়াড (১০০ মার্ক, ১ ঘন্টা)
-সাধারণ জ্ঞান প্রতিযোগিতা (৫০ মার্ক,৩০ মিনিট)
-Ask & Win session
-Career talk
-বিজয়ীদের জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ (১১ই মে)
*আয়োজনের লক্ষ্যঃ
-শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি দূর করা
-উচ্চশিক্ষায় ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে গণিতের প্রয়োজনীয়তা তুলে ধরা।
-বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা।
-জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার ধরণ জানানো ও অংশগ্রহণের সাহস সৃষ্টি করা।
-আমন্ত্রিত অতিথি এবং দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত মেধাবী ছাত্রদের বক্তব্য ও আলোচনার দ্বারা শিক্ষার্থীদের তাদের আগামীদিনের সুন্দর ক্যারিয়ার সম্পর্কে উৎসাহ ও দিকনির্দেশনা প্রদাণ করা।