University of Gorpara Math , Manikgonj.

University of Gorpara Math , Manikgonj. "দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্বঘোষিত বিশ্ববিদ্যালয় ইউজিএম"

এক নজরে ইউনিভার্সিটি অফ গড়পাড়া মাঠ (UGM) এর এডমিনবৃন্দ : ১. ভিসি : (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত)আল্লাহর এই দুনিয়ায় যদ...
23/09/2022

এক নজরে ইউনিভার্সিটি অফ গড়পাড়া মাঠ (UGM) এর এডমিনবৃন্দ :

১. ভিসি : (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত)

আল্লাহর এই দুনিয়ায় যদি সবচেয়ে অলস মানুষ থাকে তাহলে সেটা উনি। করোনাকালীন সময়ে শয়তানের অতিরিক্ত লাড়া খেয়ে উদ্যানে সাগর ভাইয়ের চায়ের দোকানে বসেই পেজটা খুলে ফেলেন শুধুমাত্র মজার উদ্দেশ্যে। যা পরবর্তীকালে আমাদের বিনোদনের খোরাক মিটাচ্ছে। পেজে সবচেয়ে কম পোস্ট করে ভিসি। কারণ ওইযে বললাম আলসেমি

২. প্রফেসর, ডিপার্টমেন্ট অব চিপা : (মাইনকা চিপা নামক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত)

এর তেমন কোন দোষ নাই তবে মাইনকা চিপায় বেশি পড়ে । লেখেও অনেক ভালো। শুধু মাঝে মাঝে নারী ফ্যান পেলে ইনবক্সের চিপায় ঢুকাতে চায়। বর্তমানে ইউনিভার্সিটি অব গড়পাড়া মাঠে চিপার পোস্টই সাধারণত বেশি হয়। চিপার প্রফেসর আসলেই শুধু চিপা খোজে। কিন্তু অর্জিনালি চিপার প্রফেসর একজন ভাল লেখক।

৩. প্রফেসর, ডিপার্টমেন্ট অব চা সিগারেট : (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত)

এর মাথায় চা আর সিগারেট ছাড়া আর কিছু নাই৷ নারীতে তার এলার্জি। নারী সঙ্গ সে সহ্য করতে পারেনা। আর ভুলক্রমে যদি কোন নারীবাদির সাথে লেগে যায় একবার তার তাহলে একদম খবর করে ছাড়ে। আর মানুষটা খুব সার্কাস্টিক। কিন্তু মুখে কোন মধু নাই। UGM এর ফ্যানেরা বলে জন্মের সময় নাকি তার মুখে মধু দেওয়া হয়নাই। চা সিগারেটের প্রফেসরও ভালবাসার গল্পগুলো ভাল লিখে। তার লিখা নীরা সিরিজটা আমাদের সবারই পছন্দের

৪. প্রফেসর, ডিপার্টমেন্ট অব ক্রাশ :

ডিপার্টমেন্ট অব ক্রাশের স্থায়ী কোন প্রফেসর নেই বর্তমানে UGM তে। আগের প্রফেসরকে বরখাস্ত করার পর নতুন করে এই ডিপার্টমেন্টের জন্য কোন প্রফেসর আর নিয়োগ দেওয়া হয়নি। তবে ডিপার্টমেন্ট অব চা সিগারেটের প্রফেসর ক্রাশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছেন আপাততো।

৫. প্রক্টর : (বুটেক্সে অধ্যয়নরত)

বাস্তব জীবনে প্রক্টর হচ্ছে একজন বাইক লাভার। ঢাকা - মানিকগঞ্জ বাইক নিয়ে চলাচল করা তার নিয়মিত কাজ। এছাড়া প্রক্টর আমাদের UGMএর সকল পোস্টের বানান, কমেন্ট এগুলো চেক দেন। এগুলো চেক করার মূল দায়িত্ব তার। প্রক্টর সহজে পোস্ট করেনা। আর সহজে পোস্ট করলেও কড়া কড়া পোস্ট করে।

৬. সভাপতি, হায়েনা পরিষদ : (বিসিএস ক্যাডার, শিক্ষা)

বাস্তব জীবনে হায়েনা পরিষদের সভাপতি যেমন মেধাবী তেমনি ভার্চুয়াল লাইফে সার্কাস্টিক। এডমিন প্যানেলের সবচেয়ে সিনিয়র সদস্য এই হায়েনা পরিষদের সভাপতি। সকল এডমিনদের উপদেষ্টা ও অভিভাবক। উনার তৈরি UGM Hyena Council এর মিমস গুলো জোস হয়। এছাড়া উনিই তৈরি করেছেন Hyena Time. রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত হলো হায়েনা টাইম। এই সময়ে বেয়াদবি ব্যতিত সকল পাপ মাফ! হায়েনা সভাপতির কমিটির কিছু সদস্য আছে আমাদের UGM তে। সেগুলোর নাম না জানাই থাক

৭. পিনিক : (সরকারি দেবেন্দ্য কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়)

যদি কখনো দেখেন মাঝরাতে পেজ থেকে উল্টাপাল্টা পোস্ট হচ্ছে তাহলে ভাববেন এই পোস্টগুলো পিনিকই করতেছে। পিনিকের একটা ধর্ম হলো সে কখনো দিনে পোস্ট করেনা। এমনিতেই সহজে পোস্ট করেনা আর করলেও রাতে সেটা তাও রাত ১০ টার পর হবে।

এখন আপনাদের কাছে প্রশ্ন কোন এডমিন এবং এডমিনের পোস্ট আপনাদের কাছে বেশি ভাল লাগে ❓ এবং কেন লাগে❓

Address

Gorpara
Manikganj
1802

Website

Alerts

Be the first to know and let us send you an email when University of Gorpara Math , Manikgonj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share