Public University Students Association of Juri

Public University Students Association of Juri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Public University Students Association of Juri, College & University, Juri, Moulvibazar, Sylhet, BD, Maulvi Bazar.

Welcome to the official page of Public University Students Association of Juri,Moulvibazar.PUSAJ is the united voice and intellectual mind of students from Juri Upazila studying in Public Universities and Medical Colleges.Together,we grow,lead and uplift.

আজকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর 'জুড়ী উপজেলার উচ্চশিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার...
18/03/2026

আজকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর 'জুড়ী উপজেলার উচ্চশিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল' আয়োজিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।তিনি জুড়ী উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দেন।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জহির উদ্দিন।
বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকল অতিথি ও পুসাজের সদস্যদের অসংখ্য ধন্যবাদ।

জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর স্যারের শেষ কর্মদিবস উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়...
30/11/2025

জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর স্যারের শেষ কর্মদিবস উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর(পুসাজ) পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
স্যারের পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা🖤।

জুড়ী উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিশেশন অব জুড়ীর পক্ষ থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অনলাইন পাবলি...
13/10/2025

জুড়ী উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিশেশন অব জুড়ীর পক্ষ থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অনলাইন পাবলিক স্পিকিং ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

⚫গ্রুপ-ক(স্কুল)
৮ম,৯ম ও ১০ম শ্রেণি

⚫গ্রুপ-খ(কলেজ)
১১শ,১২শ শ্রেণি এবং এইচএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ

✅পাবলিক স্পিকিংয়ের বিষয়সমূহ :
(যেকোনো একটি)
১/জেন-জি আন্দোলন
২/ডায়াস্পোরা কমিউনিটি
৩/জিও পলিটিক্স/ভূ-রাজনীতি
৪/চা শিল্প
৫/বাংলাদেশে ফুটবল

✅আর্টিকেল রাইটিংয়ের বিষয়সমূহ:
(যেকোনো একটি)
১/সিলেট বিভাগের সড়ক ও রেলপথে দুর্ভোগ এবং দুর্ভোগের প্রতিকার।
২/শিক্ষাঙ্গনে রাজনীতির গুরুত্ব, অপ্রয়োজনীয়তা ও সংস্কার।
৩/মানবজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা:সম্ভাবনা ও ক্ষতিকর প্রভাব।
৪)জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা:জুড়ী উপজেলার জন্য হুমকিসমূহ ও প্রতিকার।
৫)বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের(স্পারসো)- প্রতিবন্ধকতা এবং বাংলাদেশ সরকারের করণীয়।

☑️নিয়ম ও শর্তাবলী :
১)উপরে প্রদত্ত বিষয়গুলো উভয় (ক ও খ) গ্রুপের জন্য প্রযোজ্য।
২)শিক্ষার্থীরা চাইলে যেকোনো একটি অথবা উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
৩)পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে বক্তব্যের ভিডিও রেকর্ড করে (১৩ নভেম্বর রাত ১২ টার মধ্যে) পুসাজের ফেসবুক পেইজে পাঠাতে হবে অথবা নিচে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে
হোয়াটসঅ্যাপ - +8801609380761
হোয়াটসঅ্যাপ -+880 1726-246350
হোয়াটসঅ্যাপ-+88 01813783399

★ভিডিও ১০ মিনিটের বেশি হতে পারবে না।

৪)আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে পিডিএফ আকারে অথবা ছবি তুলে (১৩ নভেম্বর রাত ১২ টার মধ্যে) পুসাজের ফেসবুক পেইজে অথবা নিচে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে।
হোয়াটসঅ্যাপ - +8801609380761
হোয়াটসঅ্যাপ -+880 1726-246350
হোয়াটসঅ্যাপ-+8801813783399

★আর্টিকেলে শব্দের সংখ্যা ১০০০ এর অধিক হতে পারবে না।

৫)শিক্ষার্থীর নাম,বাবার নাম,শ্রেণি,স্থায়ী ঠিকানা,স্কুল/কলেজের নাম,মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখ করে দিতে হবে।
৬)কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে আর্টিকেল বাতিল বলে গণ্য হবে।

[শিক্ষার্থীরা প্রতিযোগিতা বিষয়ক যেকোনো প্রশ্ন পুসাজের ফেসবুক পেইজে করতে পারবে।]

✅ পুরস্কার ও প্রাইজমানি:
১)প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুসাজের পক্ষ থেকে ট্রফি,সার্টিফিকেট,সারপ্রাইজ গিফট ও প্রাইজমানি ৫০০ টাকা প্রদান করা হবে।
২)প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা AUROX(https://www.facebook.com/aurox.bd) এর পক্ষ থেকে একটি টিশার্ট উপহার পাবে।

বাতিল হতে পারে সিলেকশন পদ্ধতি!!
04/10/2025

বাতিল হতে পারে সিলেকশন পদ্ধতি!!

01/10/2025

ঢাবি ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে!!

30/09/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...

আগামী ৩ মাসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিগঠন করা হয়েছে।মৌলভীব...
22/09/2025

আগামী ৩ মাসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি
গঠন করা হয়েছে।
মৌলভীবাজার জেলার সকল উপজেলা অ্যাসোসিয়েশনের সহায়তায় উচ্চ শিক্ষার মান উন্নয়নে সহায়ক হিসেবে জেলাব্যাপী কাজ করবে সংগঠনটি।
সকলকে অভিনন্দন এবং শুভ কামনা🌺

গত ৮ সেপ্টেম্বর,২০২৫ তারিখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর(পুসাজ) পক্ষ থেকে জুড়ী সরকারি মডেল উচ্চ...
10/09/2025

গত ৮ সেপ্টেম্বর,২০২৫ তারিখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর(পুসাজ) পক্ষ থেকে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক কর্মশলা আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী।

24/08/2025

ইঞ্জিনিয়ারিং বিষয়ক ভর্তি প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর.....

স্পীকার:
আরফাতুল ইসলাম আসিফ
সিএসই(৪/১),শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(গুচ্ছ মেধাক্রম-৮৪)

21/08/2025

‎১. বিশ্ববিদ্যালয় পরিচিতি।
‎২. বিশ্ববিদ্যালয়ে কেন পড়ব?
‎৩. চান্স পাওয়ার উপায়।
‎৪. সামান্য কিছু উপদেশ।

‎এ চারটি বিষয় নিয়ে,
‎এডমিশন ক্যান্ডিডেটদের জন্য সামান্য কিছু কথা।
আশা করি, কথাগুলো শুনলে সময়ের অপচয় হবে না বরং কিঞ্চিত হলেও উপকার হবে।
‎সো.... আর দেরি কেন?

‎স্পীকার:
আশিকুর রহমান
আইন বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

16/08/2025

জুড়ী উপজেলার কোন ভর্তি পরীক্ষার্থী বা কলেজের শিক্ষার্থী আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন সমস্যায় পড়লে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জুড়ীর পেইজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

[যোগাযোগকারী শিক্ষার্থীর তথ্য গোপন রাখা হবে]

Address

Juri, Moulvibazar, Sylhet, BD
Maulvi Bazar
3512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public University Students Association of Juri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share