Bhatera Degree College

Bhatera Degree College মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই পেইজটি ভাটেরা ডিগ্রি কলেজের একমাত্র অফিসিয়াল পেইজ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্ৰি পাস কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে ...
11/03/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্ৰি পাস কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নিম্নে সংশোধিত সময়সূচি দেওয়া হলো।‌ আগামী ২০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

ভাটেরা ডিগ্ৰি কলেজ কর্তৃক আয়োজিত "ভাটেরা এডুকেশন ট্রাস্ট,ইউকে "এর সার্বিক সহযোগিতায় ভাটেরা ডিগ্ৰি কলেজের ২০২৫ সালের এই...
17/02/2026

ভাটেরা ডিগ্ৰি কলেজ কর্তৃক আয়োজিত "ভাটেরা এডুকেশন ট্রাস্ট,ইউকে "এর সার্বিক সহযোগিতায় ভাটেরা ডিগ্ৰি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকাল শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সলিম উদ্দিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ডিগ্ৰি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী জনাব ড, মোঃ খালেদ আহমদ। ট্রাস্টের পক্ষে অনলাইনে যুক্ত হয়ে মুল্যবান বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ভাটেরার কৃতি সন্তান জনাব মাহবুব মোর্শেদ খছরু। আরো বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার (প্রধান শিক্ষক),জনাব মোঃ বশিরুল ইসলাম (প্রাক্তন সিনিয়র শিক্ষক),জনাব মোঃ হামিদ খান (সিনিয়র শিক্ষক),জনাব আকমল হোসেন তালুকদার (অভিভাবক সদস্য, গভর্নিং বডি ও সভাপতি,ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতি),জনাব মোঃ আব্দুস সামাদ (শিক্ষানুরাগী সদস্য, গভর্নিং বডি), জনাব কাওছার আহমদ মুন্না (প্রধান শিক্ষক,ভাটেরা গার্লস স্কুল), জনাব অনিরূদ্ধ বিশ্বাস(সহকারী অধ্যাপক), জনাব উত্তম কুমার দাস (প্রভাষক) । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব মোঃ হাবিবুল্লাহ।

আজকে ভাটেরা ডিগ্ৰি কলেজ টিচার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত কলেজের হলরুমে প্রাক্তন সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল মালিক (বর্...
16/02/2026

আজকে ভাটেরা ডিগ্ৰি কলেজ টিচার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত কলেজের হলরুমে প্রাক্তন সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল মালিক (বর্তমান অধ্যক্ষ)স্যারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সলিম উদ্দিন (অধ্যক্ষ ভারপ্রাপ্ত) এবং ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ স্যারের সঞ্চালনায় মালিক স্যারের মহৎ গুনাবলীর বিভিন্ন স্মৃতিচারণ করে ফখরুল ইসলাম স্যার,অনিরূদ্ধ বিশ্বাস স্যার, কিশোর কুমার চক্রবর্তী স্যার, আব্দুল ওয়াদুদ স্যার,সাফিকুল ইসলাম স্যার,উত্তম কুমার স্যার ও মোঃ ফজলুল করিম স্যার বক্তব্য প্রদান করেন, উনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বিদায়ী অনুষ্ঠানে উনাকে শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র, সম্মাননা ক্রেষ্ট,ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আজ ১৫/০১/২০২৬ খ্রি: ভাটেরা ডিগ্ৰি কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত...
15/01/2026

আজ ১৫/০১/২০২৬ খ্রি: ভাটেরা ডিগ্ৰি কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব মোঃ হাবিবুল্লাহ স্যারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সলিম উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার,কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য জনাব আকমল হোসেন তালুকদার, গভর্নিং বডির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব মোঃ আব্দুস সামাদ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ও উচ্চমাধ্যমিক/ ডিগ্ৰি শাখার শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

12/11/2025

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের রেজিস্ট্রেশন ফরমে আগামী ১৬/১১/২০২৫খ্রি: রোজ রবিবারের মধ্যে স্ব শরীরে উপস্থিত হয়ে ছবি ও বিষয় কোড নিশ্চিত হয়ে স্বাক্ষর দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। স্বাক্ষর না দিলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভাটেরা ডিগ্রি কলেজ
কুলাউড়া, মৌলভীবাজার।

12/11/2025

ভাটেরা ডিগ্ৰি কলেজের ডিগ্ৰি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামীকাল রোজ বৃহস্পতিবার বিতরণ করা হবে। সকল পরীক্ষার্থী উপস্থিত হয়ে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মোঃ সলিম উদ্দিন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভাটেরা ডিগ্ৰি কলেজ

কুলাউড়া উপজেলার মধ্যে এইচএসসি পরীক্ষা–২০২৫ এর ফলাফলে শীর্ষস্থান অর্জন করলো ভাটেরা ডিগ্রি কলেজ।পাশের হার = ৭৫.৬৫%
16/10/2025

কুলাউড়া উপজেলার মধ্যে এইচএসসি পরীক্ষা–২০২৫ এর ফলাফলে শীর্ষস্থান অর্জন করলো ভাটেরা ডিগ্রি কলেজ।
পাশের হার = ৭৫.৬৫%

Address

Post Office: Bhatera–3118, Upazilla: Kulaura
Maulvi Bazar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bhatera Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share