বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ
Call Website

বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ Welcome! This page is managed by students of Bangla Department, Govt. Bangla College.

এই পেজ ক্রিয়েটরের পরিচয়, পেজ ক্রিয়েটের #ইতিহাস ও #উদ্দেশ্য:

প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি।
তারিখ: ২৪ জানুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ। সেসময় আমি পূর্ব নাখালপাড়া, তেজগাঁও অবস্থান করছিলাম। এমন সময় সাবজেক্ট চয়েসের রেজাল্টে আসে বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ।

আমি খুব খুশি ছিলাম এসময়। কারণ এটা আমার শেষ অবলম্বন ছিল। তা না হলে আর ঢাকায় পড়ার ইচ্ছা পূরণ হতো না। তখন আমি বাঙলা কলেজ সম্পর্কে কিছুই জানতাম নাম না।
তাই জানার জন্য আগ্রহ সহকারে ফেসবুকে প্রথমে বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ নামে সার্চ দেই। কিন্তু কোনো ফল আসে না। তারপর কলেজের নাম সার্চ দেই এতেও কোনো কিছু আসে নি।

এরপর নির্দিষ্ট তারিখে ভর্তির জন্য ক্যাম্পাসে যাই। পুরো ক্যাম্পাস ঘুরেছি। তারপর আমার বিভাগে গিয়েছিলাম।
বাংলা বিভাগে প্রথম যে মানুষটির সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি হলেন ফজলু ভাই। ফজলু ভাই কোনোরকম জটিলতা, ঝামেলা ছাড়াই ২-৩ মিনিটের মধ্যেই আমার ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করেছিলেন। তার অমায়িক ব্যবহার, স্মার্টনেস, কাজের ক্ষিপ্রগতি আমাকে মুগ্ধ করেছিল। (আল্লাহ তাকে জান্নাতবাসী করুক)

এরপর ফজলু ভাই বললেন, ১০৫ নম্বর রুমে ওরিয়েন্টেশন হচ্ছে সেখানে যাও। আমি যেতে ধরেছি এমন সময় সকল ছাত্র-ছাত্রী ফুল হাতে বের হয়ে যাচ্ছে দেখতে পেলাম �
আমাকে আর বরণ করে নেয়া হলো না। ভাবলাম ক্যাম্পাসে তো অনেক সংগঠন থাকে তারা হয়ত নবীন বরণ করে নিবে।
আফসোস!তখন কোথাও কোনো সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম আমি পাই নি।

আমি দেখলাম আমাদের কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষিপ্ত। কেউ সংঘবদ্ধ, একতাবদ্ধ নয়।

আমি তখন এই বাংলা বিভাগের পেজটা ক্রিয়েট করি। #আমার_উদ্দেশ্য_ছিল প্রথমে আমার বিভাগকে একত্রিত করা। তাদের সাথে পাঠচক্র, সাহিত্যালাপ /Sahittalap, সাহিত্য সেমিনার এসব আয়োজন করতে চেয়েছিলাম।

আমি যেসব তথ্য ও সহযোগিতা আশা করেছিলাম কিন্তু পাই নি সেসব যেনো আমার ছোট ভাই বোনেরা পায়। সেই জন্য এই পেজ ক্রিয়েট করেছিলাম।

আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই পেজের মাধ্যমে আমি আমার বন্ধু-সহপাঠী ও ছোটদের সাহায্য করতে পেরেছি। আমি এতেই খুশি।সাহিত্য নিয়ে কাজ করার স্বপ্ন বাস্তবায়ন করতেও কাজ করে যাচ্ছি। বাঙলা কলেজ সাহিত্য সংসদ গ্রুপে এডমিনের দায়িত্ব পালন করছি।

আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের আবাসিক সংকট। আমাদের পর্যাপ্ত হল না থাকায় বাইরে থাকতে হয়। ফলে প্রতি মাসে কমপক্ষে ৬ হাজার টাকার প্রয়োজন হয়। আমরা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় এই টাকা আমাদের অনেকের পরিবার বহন করতে পারে না। ফলে আমরা একাডেমিক পড়াশোনায় পিছিয়ে পড়ি।

সংগঠনের জন্য সময় বের করা আমাদের জন্য বিলাসিতা। তারপরেও কিছু উদ্দমী বড় ভাইদের সহযোগিতায় বর্তমানে আমরা চেষ্টা করছি, বাঙলা কলেজের নবজাগরণ ঘটাতে।

আশা করছি নবীনেরা আমাদের এই ধারা অব্যাহত রাখবে।

আমি মো: সাব্বির হোসেন
বাংলা বিভাগ (২০১৭-১৮)
https://www.facebook.com/sabbirhossain12333/

20/10/2026
20/10/2026
মাস্টার্স শেষ বর্ষ (২০২৪-২৫)
12/10/2026

মাস্টার্স শেষ বর্ষ (২০২৪-২৫)

08/10/2026

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ সংক্রান্ত নির্দেশনা
২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে পরীক্ষার্থীর ধরন অনুযায়ী নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

১. নিয়মিত পরীক্ষার্থীদের করণীয়: যেসব নিয়মিত পরীক্ষার্থীর এনরোলমেন্ট ইতোমধ্যে নিজ বিভাগ কর্তৃক ভেরিফাই করা হয়েছে, তারা সরাসরি পরীক্ষার ফরমপূরণ করতে পারবে।
যেসব নিয়মিত পরীক্ষার্থীর এনরোলমেন্ট এখনো বিভাগ কর্তৃক ভেরিফাই করা হয়নি, তাদের দ্রুত নিজ নিজ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এনরোলমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এনরোলমেন্ট ভেরিফাই হওয়ার পর তারা পরীক্ষার ফরমপূরণ করতে পারবে।

২. অনিয়মিত পরীক্ষার্থীদের করণীয়: অনিয়মিত পরীক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাইন আপ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার জন্য এনরোলমেন্ট (Enrollment) করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক এনরোলমেন্ট ভেরিফাই (Enrollment Verification) হওয়ার পর পরীক্ষার্থী ফরমপূরণ করতে পারবে।

৩. মানোন্নয়ন পরীক্ষার্থীদের করণীয়: মানোন্নয়ন পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাইন আপ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সরাসরি পরীক্ষার ফরমপূরণ করতে হবে।
মানোন্নয়ন পরীক্ষার্থীদের এনরোলমেন্ট করার প্রয়োজন নেই।

৪. অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফি সমন্বয় সংক্রান্ত নির্দেশনা: যেসব অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ করে নিজ বিভাগে পরীক্ষার ফি জমা দিয়েছেন, তাদের পূর্বে জমাকৃত অর্থ বর্তমান ফরমপূরণের ফির সঙ্গে সমন্বয় করা হবে।
এক্ষেত্রে ফরমপূরণের সময় “Claim Payment from College” অপশনে ক্লিক করে পূর্বে জমাকৃত ফির পে-স্লিপ আপলোড করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ শিক্ষার্থীর আপলোডকৃত পে-স্লিপ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে পূর্বে জমাকৃত অর্থ সমন্বয়পূর্বক ফরমপূরণ ভেরিফাই করবে। পূর্বে বিভাগে জমা দেওয়া অর্থের পরিমাণ যদি বর্তমানে নির্ধারিত ফরমপূরণের ফির চেয়ে কম হয়, তাহলে সংশ্লিষ্ট বিভাগ পূর্বে জমাকৃত অর্থ যাচাই ও সমন্বয় করে অবশিষ্ট পাওনা টাকার পরিমাণ উল্লেখ করে দেবে।
এরপর শিক্ষার্থী নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শুধুমাত্র অবশিষ্ট পাওনা অর্থ পরিশোধ করে ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করবে। পূর্বে কোনো ফি জমা না দিয়ে থাকলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পূর্ণ নির্ধারিত ফি পরিশোধ করে ফরমপূরণ সম্পন্ন করবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষার্থীর ধরন ও পূর্বে ফি প্রদানের অবস্থা অনুযায়ী উপরোক্ত নির্দেশনা অনুসরণ করে ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
২০২৫ সালের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ সংক্রান্ত নির্দেশনা

সম্মান ৪র্থ বর্ষ (২০২১-২২) এর জন্য
08/10/2026

সম্মান ৪র্থ বর্ষ (২০২১-২২) এর জন্য

সম্মান ২য় বর্ষ (২০২৩-২৪) এর জন্য
08/10/2026

সম্মান ২য় বর্ষ (২০২৩-২৪) এর জন্য

07/10/2026

আসসালামু আলাইকুম।
অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৫ - এ অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা :
অনিয়মিত পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম পূরণের নোটিশে প্রদত্ত নির্দেশনার আলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটির পোর্টালে রেজিষ্ট্রেশন ও কোর্স এনরোলমেন্ট সম্পন্ন করবে। রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট বিভাগ কর্তৃক ভেরিফাই করা হলে ফরম পূরণ করতে পারবে।
২। মান উন্নয়ন পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম পূরণের নোটিশে প্রদত্ত নির্দেশনার আলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটির পোর্টালে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবে। রেজিস্ট্রেশন বিভাগ কর্তৃক ভেরিফাই করা হলে ফরম পূরণ করবে ।
৩। ফরম পূরণের সময় অনিয়মিত ও মান উন্নয়ন শিক্ষার্থীর সামনে অপশন আসবে অলরেডি পেইড কি না (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলের আলোকে)? পেইড বাটন ক্লিক করে ফরম সাবমিট করলে বিভাগ ভেরিফাই করার সময় সেটা যাচাই করবে।

সম্মান ১ম বর্ষ (২০২৪-২৫) এর জন্য।
07/10/2026

সম্মান ১ম বর্ষ (২০২৪-২৫) এর জন্য।

Address

Darussalam Road Mirpur 1
Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share