16/06/2026
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক (ইংরেজি) সুনীল কান্তি দেবনাথ স্যারের মহা প্রয়াণে 💐 শ্রদ্ধাঞ্জলি 💐
১৫/০৬/২০২৬ তারিখ, সময় দুপুর ১২ ঘটিকা।
প্রাক্তন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ এর মৃত্যুতে স্যারের সাবেক কর্মস্থল কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে তার বিদেহী আত্মাকে শেষ বিদায় জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন, অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জনাব মোঃ ফারুক আহমেদ ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন, অত্র কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও প্রভাষক জয়দ্বীপ পাল সংগ্রাম, ছালেকুর রহমান প্রভাষক, সুশীল দেবনাথ প্রভাষক, কিরণ চন্দ্র গোস্বামী প্রভাষক, সুশীল দেবনাথ প্রভাষক, হিতাংশু শেখর দত্ত প্রভাষক, সৈয়দ মোঃ আশরাফুর রহমান প্রভাষক, প্রানেশ রঞ্জন সেন অফিস সহকারী, জোর্তিময় দেব ল্যাব সহকারী ও কলেজের শিক্ষিকাবৃন্দ ও অন্যান্য কর্মচারীবৃন্দ এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম সহ অত্র কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজারের পরিচিত মুখ কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় (বর্তমানে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়) এর ইংরেজি বিভাগের অব. অধ্যাপক যোগীবিল নিবাসী সুনীল কান্তি দেবনাথ স্যার গতকাল রবিবার রাত ১২:৫০ ঘটিকায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজারের পরিচিত মুখ অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক স্বাতী দেবনাথ এর বাবা।
তাঁহার শিক্ষা ও কর্মময় জীবনের বিরল ইতিহাস আমাদের অনুকরণীয়। কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় এর জনাব মোঃ ফারুক আহমদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক বার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়-ছাত্র ঐক্য সংসদ এর নেতৃবৃন্দ স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রচারে-
কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় - ছাত্র ঐক্য সংসদ (শিক্ষা ও সংস্কৃতি বিভাগ)