20/04/2026
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা!
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং ধৈর্যই তোমাদের সফলতার চাবিকাঠি। মনে রেখো—প্রতিটি পরীক্ষা শুধু একটি ধাপ, শেষ গন্তব্য নয়।
📝 পরীক্ষাহলে করণীয়:
✔️ সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হও।
✔️ প্রবেশপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম (কলম, পেন্সিল, স্কেল, ইরেজার) সাথে রাখো।
✔️ প্রশ্নপত্র ভালোভাবে পড়ে বুঝে নাও।
✔️ যেগুলো ভালো পারো, সেগুলো আগে উত্তর দাও।
✔️ সময় ব্যবস্থাপনায় সতর্ক থাকো।
✔️ উত্তরপত্র পরিষ্কার ও সুন্দরভাবে লেখো।
✔️ অযথা টেনশন না নিয়ে শান্ত থাকো।
✔️ পরীক্ষার নিয়ম-কানুন মেনে চলো।
নিজের উপর বিশ্বাস রাখো, নিশ্চয়ই ভালো করবে ইনশাআল্লাহ।
শুভ কামনায়,
Nasim EduCare