25/05/2026
এশিয়ান সায়েন্টিস্ট ১০০-এ বাংলাদেশের সবচেয়ে তরুণ গবেষক মারজানা আক্তার
জীবনবিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা
বাংলাদেশের বিজ্ঞানচর্চার জন্য এসেছে আরেকটি গর্বের খবর। এবারের Asian Scientist 100 তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিনজন কৃতী গবেষক—Dr. Tahmeed Ahmed, Dr. Mohammad Abbas Uddin Shiyak এবং তরুণ গবেষক Marjana Akter।
এই অর্জনের মধ্য দিয়ে বিশেষভাবে আলোচনায় এসেছেন মারজানা আক্তার। মাত্র ২৬ বছর বয়সে তিনি বাংলাদেশিদের মধ্যে Asian Scientist 100 তালিকায় স্থান পাওয়া সবচেয়ে তরুণ গবেষক হিসেবে নতুন ইতিহাস গড়েছেন। একই সঙ্গে তিনি ২০২৫ সালের United Nations Young Women for Biosecurity Fellowship-এ নির্বাচিত প্রথম বাংলাদেশি নারী গবেষক।
মারজানা আক্তারের শিক্ষাজীবনের পথচলা অনুপ্রেরণার। তিনি ২০১৭ সালে এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন Shahjalal University of Science and Technology-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে পরবর্তীতে Bangladesh Agricultural University-এর মাইক্রোবায়োলজি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
গবেষণায় তাঁর আগ্রহ বিশেষভাবে জীবাণু নিরাপত্তা, মাইক্রোবায়োলজি এবং জনস্বাস্থ্যভিত্তিক বৈজ্ঞানিক উদ্ভাবনে। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই স্বীকৃতি প্রমাণ করে, বাংলাদেশের তরুণ গবেষকেরাও বৈশ্বিক বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
এর আগে বাংলাদেশের গর্ব Dr. Firdausi Qadri ২০২১ সালে এবং Dr. Senjuti Saha ২০২৩ সালে এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন মারজানা আক্তার।
© SUST Spotlight