Aushkandi R.p College-আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Nabiganj
  • Aushkandi R.p College-আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ

Aushkandi R.p College-আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ Aushkandi Nabiganj Upozillar ekti sonam donno sikka Protistan ...

SSC RESULT 2025
10/07/2025

SSC RESULT 2025

10/07/2025

এস এস সি এর রেজাল্ট পেতে চোখ রাখুন আমাদের এই স্কুল পেইজে।রোল নং, রেজিষ্ট্রেশন দিয়ে রাখতে পারেন।

আউশকান্দি হাইস্কুল প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল________________________________১৯৪১ সালের জানুয়ারি মাস...
05/05/2025

আউশকান্দি হাইস্কুল প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল
________________________________
১৯৪১ সালের জানুয়ারি মাসে আউশকান্দি হাইস্কুল প্রতিষ্ঠার বীজ বপন হয়েছিল। অত্র এলাকায় আরা কোন বিদ্যালয় না থাকায় ছাত্র-ছাত্রীরা অনেক দূর মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ গিয়ে লেখা পড়া করতে হত।
এ চিন্তা নিয়ে আউশকান্দি এলাকার দুই কীর্তি পুরুষ মাওলানা রেদওয়ান উদ্দিন চৌধুরী ও দেওতৈল গ্রামের বাবু নগেন্দ্র চন্দ্র দেব চৌধুরী আউশকান্দি হাইস্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন। তারা তখন দেবপাড়া হাইস্কুলে শিক্ষকতা করতেন। পরে উভয়ই গোপলার বাজার এম.ই মাদ্রাসায় চলে আসেন এবং আউশকান্দি এলাকায় লেখা পড়ার মান নিয়ে চিন্তা শুরু করেন। এ ধারাবাহিকতায় বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে মিঠাপুর গ্রামের বাবু মহেন্দ্র চক্রবর্তীর বাড়ির উত্তর-পশ্চিম কোণে একটি বটবৃক্ষের নিচে প্রথম বৈঠকে বসেন এবং স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে জনগণ ঐক্যমত পোষণ করেন। বৈঠকে দেওতৈল, মিঠাপুর, দৌলতপুর, আউশকান্দি, উলুকান্দি, বেতাপুর, আমুকোনা, দক্ষিণ দৌলতপুর, ফরিদপুর, মিনাজপুর, উমরপুর, আজলপুর, মংলাপুর, চৈতন্যপুর, জালালপুর, কারখানা, বোয়ালজুর, দাউদপুর, কেশবচর, দরবেশপুর, রায়পুর ও কুর্শি গ্রামের সাধারণ মানুষ সক্রিয় অংশগ্রহণ করেন।

ভূমি দান: পরামর্শ সভায় স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সাহায্যের জন্য আহ্বান করা হলে মিঠাপুর গ্রামের বাবু রঘুনাথ এক পোয়া ভূমি দানের অঙ্গীকার করেন। পরে একই গ্রামের জনৈক ব্যক্তি জনাব ছৈদ উল্লাহ ও এক পোয়া ভূমি দান করার অঙ্গীকার করেন। এরপর দেওতৈল গ্রামের বাবু যামিনী নাথ ধর চৌধুরী উল্লেখিত অঙ্গীকারকৃত ভূমির অতিরিক্ত যতটুকু প্রয়োজন তাঁর পরিবারের পক্ষ থেকে দান করার অঙ্গীকার করেন।

গৃহ নির্মাণ: নবীগঞ্জ-শেরপুর রাস্তার (বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক) এর উত্তরে দেওতৈল মৌজার সীমান্তে আড়াই কেদার ভূমির উপর বাঁশ-কাঠ দিয়ে স্কুল গৃহের ভিত্তিপ্রস্থ স্থাপন করা করে বাবু নগেন্দ্র চন্দ্র দেব প্রধান শিক্ষকের পদ অলংকৃত করেন।

টাকা সংগ্রহ: স্কুলের গৃহ নির্মাণের লক্ষে ফান্ড প্রতিষ্ঠার করা হলে উক্ত ফান্ডে দৌলতপুর গ্রামের মরহুম আব্দুর রশিদ সাহেবের স্ত্রী জনাব সুরজান বানু বিভিন্ন কিস্তিতে মোট পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন। তার পর মরহুম আব্দুর রশিদ সাহেবে স্ত্রী জনাব সুরজান বানুর আর্থিক দানের পাশাপাশি জনসাধারণের বিভিন্ন ধরণের দানের স্বীকৃতিস্বরূপ স্কুলটির নাম আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় রাখা হয়। পরবর্তীতের উল্লেখিত স্কুলের নির্মিত প্রারম্ভিক ভবনটি ভেঙ্গে পড়লে দেওতৈল মৌজার স্বর্গীয় যামিনী নাথ ধর চৌধুরীর এক খন্ড ভূমির (স্কুলটি বর্তমান অবস্থানে) উপর দু'চালা দুটো টিনের ঘর তৈরি করে স্কুলটি স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

সরকারের পরিকল্পনাধীন উন্নয়ন স্কীমে আউশকান্দি রশিদিয়া পাবলিক হাই স্কুলটিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনয়ি শর্ত মোতাবেক বিস্তৃত পরিসরে প্রয়োজন দেখা দেয়।

১৯৫৯ সাল থেকে মিঠাপুর গ্রামের গোচরণ ভূমি স্কুলের অন্তর্ভূক্ত করে বিস্তৃত পরিসরের শর্ত পূরণের চিন্তাভাবনা শুরু হয়। মিঠাপুর গ্রামের মরহুম আলহাজ্ব সোনাওর চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ও মিঠাপুরের জনগণ ১৯৬১ সালে রেজিস্ট্রারী কাবালা করে প্রয়োজনীয় ভূমি স্কুলটিকে দান করেন। বর্তমানে স্কুলটির যে বিরাট পরিসর দেখা যায় তার প্রায় সবটুকু ভূমিই মিঠাপুর গ্রামের বাবু মহেন্দ্র চক্রবর্তী, বাবু দেবেন্দ্র চক্রবর্তী, হাজী মখলিছুর রহমান, আলহাজ্ব সোনাওর চৌধুরী, হাজী মোহাম্মদ বরকত, মো. রহমান আলী, মো. সাজিদ উল্লাহ, হাজী মো. আফরোজ, মো. ইস্কান্দার মিয়া এবং উলুকান্দি গ্রামের বাবু যামিনী পুরকায়স্থ-এর রেজিস্ট্রারীকৃত দলিলমূলে প্রদত্ত। এছাড়া প্রধান শিক্ষকের বাসভবন যে ভূমির উপর প্রতিষ্ঠিত তা মিঠাপুর গ্রামের মরহুম হাজী ছমরু মিয়া দান করেন।

তথ্য সূত্র: ❝হীরক দ্যুতি❞

সিএনজির মুখোমুখি সংঘর্ষে আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার সহ অন্তত ১০ জন গুরুতর ...
22/04/2025

সিএনজির মুখোমুখি সংঘর্ষে আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার সহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আউশকান্দি, নবীগঞ্জ সহ বিভিন্ন চিকিৎসালয়ে পাঠিয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জরুরী একটি কাজে যাওয়ার জন্য আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর থেকে একটি সিএনজি যোগে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার স্যার। পথিমধ্যে ডেবনার ব্রীজের সামনে যাওয়া মাত্রই নবীগঞ্জ থেকে ছেড়ে আসা অপর আরেকটি দ্রুত গতির সিএনজি এসে সরাসরি ধাক্কা দিলে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে যাত্রী সাধারণ আহত হন। স্থানীয়রা স্যারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসাতে পাঠান। এতে স্যারের এক হাতে প্রচন্ড ব্যাথা পেয়েছেন।
এ সময় ইকবাল স্যারের সাথে থাকা একটি সামসাং(এ- ৫০) মোবাইল ফোন হারিয়ে যায়। স্যারের এই মোবাইল ফোনে স্কুল ও কলেজের অনেক ডকুমেন্ট রয়েছে। যদি কোন সু- হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে ফোনটি ফেরত দেয়ার জন্য অনুরুধ রইল।

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান 'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!কার কাছ থেকে উচ...
24/09/2024

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!

কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো -
স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।

ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।

তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোন কারণ নাই,
ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন - "কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার!
ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!"

শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture) দিতে পারে না।"

ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।

সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture)।"

অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।

তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম,
আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো 'ফুটুরে' (Future)!"

অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, "ফেসবুকে দিবো... একটা ‘পিকটুরে’ (Picture) তুলে দে!"

ঐ স্কুলের মাঠে এখন 'এগ্রিকালটুরে' (agriculture) চর্চা হচ্ছে।
- Collected.

দুর্নীতিবাজ লুৎফুর রহমানের বিরুদ্ধে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের তোপের...
19/09/2024

দুর্নীতিবাজ লুৎফুর রহমানের বিরুদ্ধে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের তোপের মুখে পড়ে উপজেলা নির্বাহী অফিসার এক মাসের ছুটি! অর্থাৎ (সাময়িক বরখাস্ত) প্রদান করেছেন।

যোগ্যতার পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের দাবিতে জনাব আফরোজা বেগম (সহকারী প্রধান শিক্ষিকা) - কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে নির্বাচিত করা হয়েছে।

মেডামের প্রতি আমাদের দাবি, তিনি যেনো প্রথমেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের সংস্কার করেন এবং উপজেলা এবং জেলায় আমাদের বিদ্যালয় ও কলেজকে শীর্ষস্থানীয় অবস্থানে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন।

প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আফরোজা বেগম (এসিস্ট্যান্ট ...
19/09/2024

প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আফরোজা বেগম (এসিস্ট্যান্ট মেডাম)

30/08/2024

"স্যারের কাছে প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেইল" এই ব্যবসা শুরু হওয়ার পর থেকেই শিক্ষকরা ছাত্রসমাজের কাছে তাদের সন্মান হারাইছে🙂

04/01/2024

ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল,
ব্যবহার হচ্ছে ব্যক্তির পরিচয়,
অনেক ভালো বংশেও কুলাঙ্গারের জন্ম হয়!

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিকক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্য রাখছেনব...
15/03/2023

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়
ও কলেজ এর বার্ষিক
ক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখছেন
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী
সংসদের সদস্য
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম‌্যান
জননেতা আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী

জনাব হাজী নজীম উল্লাহ মাস্টার সাহেব ১৯৩০ ইংরেজিতে আউশকান্দি গ্রামে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন।তিনি ছ...
05/03/2023

জনাব হাজী নজীম উল্লাহ মাস্টার সাহেব ১৯৩০ ইংরেজিতে আউশকান্দি গ্রামে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন।
তিনি ছোটবেলাতেই ধর্মের প্রতি আসক্ত ধর্মানুরাগী ও ধার্মিক ছিলেন। উনার কর্মজীবন ১৯৫৭ সাল থেকে নবীগঞ্জ বদরদী প্রাথমিক বিদ্যালয়ে পাচ বছর শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন।উনি উন্নত জীবনের জন্য ১৯৬৩ সনে যুক্তরাজ্যে ওল্ডহামে বসতি স্থাপন করেন।তখন থেকেই বাঙালি কমিউনিটির সেবায় নিজেকে সম্পৃক্ত করেন,ওল্ডহাম শহরে নামাজ পড়ার জন্য মসজিদ না থাকায় একটি মসজিদ নির্মাণের জন্য উদগ্রীব হয়ে উঠেন এবং ১৯৮৬ সনে ওল্ডহামের বাঙালি কমিউনিটিকে সাথে নিয়ে তিনি মদিনা মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান নিযুক্ত হন। তখন থেকেই জন্মভূমিতে মসজিদ ও মাদ্রাসা তৈরির জন্য ব্যাকুল হয়ে উঠেন এবং আউশকান্দি বাজারে মাছ হাটার মসজিদের জন্য সাড়ে তিন শতক জায়গা এবং ১ লক্ষ ২০ হাজার টাকা ও সাথে £৪৫০ দান করেছিলেন।উনার নিজগ্রাম আউশকান্দি মসজিদের জন্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা দান করেছেন। মৌলভীবাজার বিন্নি গ্রামের স্থানীয় মাদ্রাসার টিনের জন্য জন্য ১ লক্ষ দান করেছেন। আউসকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য প্রথমে ১৪ শতক জায়গা এবং পরবর্তী সময়ে আরো ২৪ শতক জায়গা দান করেছেন আনুমানিক মূল্য এক কোটি টাকা ।এই মাদ্রাসার জন্য ৬ লক্ষ টাকা দিয়ে দুইটি কক্ষ রুম বানিয়ে দিয়েছেন এবং মাদ্রাসার মসজিদের জন্য ১০ লক্ষ টাকা দান করেছেন। বর্তমানে মাদ্রাসাকে আধুনিকায়নের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।উনার সাথে আলাপচারিতায় জানতে পারলাম তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করিবেন।যদি কোন সুহৃদ ব্যক্তি এই মাদ্রাসা মসজিদে দান করতে চান তাহলে সাদরে গ্রহণ করা হবে। সুদীর্ঘ কাল থেকে এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে ৯৩ বছর বয়সী বয়োজ্যেষ্ঠ ও পরহেজগার ব্যক্তি, উনার জীবদ্দশায় এই মাদ্রাসাকে আধুনিকায়নের পথ সু প্রশস্ত হোক এই প্রত্যাশায় উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Address

Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when Aushkandi R.p College-আউশকান্দি রশিদিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share