24/02/2026
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর সাথে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর সম্পর্ক প্রতিষ্ঠালগ্ন থেকেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সুদৃঢ় সাংগঠনিক সমন্বয়ের ভিত্তিতে বিকশিত হয়েছে। সময়ের প্রেক্ষাপটে কিছু বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য ও সমন্বয়গত জটিলতা সৃষ্টি হলেও তা বর্তমানে নিরসন হয়েছে।
প্রকৌশল সেক্টরের সার্বিক কল্যাণ, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবির প্রশ্নে আমাদের অবস্থান সর্বদা সুস্পষ্ট, দৃঢ় ও আপসহীন। প্রয়োজনে সকল মতপার্থক্য ও ভিন্নমতকে অতিক্রম করে আমরা ঐক্যবদ্ধ ও সমন্বিত অবস্থান গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও করবো এই প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। এ ঐক্য আমাদের সাংগঠনিক সংহতি, দায়িত্বশীলতা ও নীতিগত অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের প্রদত্ত বিবৃতিকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ যথাযথ সম্মান, গুরুত্ব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে গ্রহণ করছে। সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে পূর্বের ন্যায় সকল সাংগঠনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা এবং তা আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার আহ্বান জানানো হচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলাই আমাদের সাংগঠনিক কার্যক্রমের মূল ভিত্তি। স্বচ্ছতা কেবল একটি নীতি নয়; এটি আমাদের নৈতিক অঙ্গীকার। এই নীতিকে সমুন্নত রাখতে আমরা ঐক্যবদ্ধ, সচেতন ও অটল থাকতে বদ্ধপরিকর।
অতএব, যারা পূর্বে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ থেকে পদত্যাগ বা অব্যাহতি গ্রহণ করেছিলেন, তাঁদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে, সংগঠনের বৃহত্তর স্বার্থে পুনরায় পূর্বের ন্যায় সাংগঠনিক কাঠামোর আওতায় এসে নিজ নিজ দায়িত্ব গ্রহণপূর্বক কার্যক্রম পুনরারম্ভ করুন। সংশ্লিষ্ট সকল ইউনিটকে বিষয়টি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।
সংগঠনের সার্বিক স্বার্থে সকলকে গঠনমূলক মনোভাব, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের চেতনায় কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।