Nazipur Govt. College, Naogaon - নজিপুর সরকারি কলেজ, নওগাঁ

  • Home
  • Bangladesh
  • Naogaon
  • Nazipur Govt. College, Naogaon - নজিপুর সরকারি কলেজ, নওগাঁ
Call Website Contact the university

Nazipur Govt. College, Naogaon - নজিপুর সরকারি কলেজ, নওগাঁ It is a good news for us that Nazipur Govt. College has stepped into a new era of digital Bangladesh. This type of automation is first among all education

নজিপুর সরকারি কলেজটি উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি জেলা হতে প্রায় ৩২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। বেসরকারি ভাবে কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১লা জুলাই ১৯৮৫ সালে সরকারিকরণ হয়। এখানে উচ্চমাধ্যমিক, পূর্ণাঙ্গ ডিগ্রী পাস ও ৬ বিষয়ে অনার্স কোর্স চালু আছে। অত্র কলেজে উচ্চমাধ্যমিক মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রী পাস(বিএ/বিএসএস/বিএসসি ও বিবিএস) কোর্স সহ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন বিষয়ে অনার্স কোর্স চালু আছে। বিভিন্ন পর্যায়ে বর্তমানে কলেজটিতে প্রায় ০৬ হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন ক্লাসে উপস্থিতি সন্তোষজনক। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য গ্রুপের অন্তর্ভূক্ত মোট ০৬ টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান অব্যহত রয়েছে। অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করছে।

নজিপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বুক লিস্ট।
01/10/2026

নজিপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বুক লিস্ট।

নজিপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ বাদশা হোসেন স্যার এর পক্ষ হতে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে নতু...
01/10/2026

নজিপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ বাদশা হোসেন স্যার এর পক্ষ হতে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন বুক লিস্ট দেওয়া হয়। ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে।

30/09/2026
Bangladesh Girls' Programming Olympiad এ নারীদের অংশগ্রণে উজ্জীবিত করতে নজিপুর সরকারি কলেজের আইসিটি বিভাগে একটি সেমিনার ...
29/09/2026

Bangladesh Girls' Programming Olympiad এ নারীদের অংশগ্রণে উজ্জীবিত করতে নজিপুর সরকারি কলেজের আইসিটি বিভাগে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে Bangladesh Open Source Network এর দুইজন আইসিটি বিশেষজ্ঞ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও অত্র কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো: মামূনুর রশিদ ও শাহ মোঃ রায়হান মিয়া আইসিটিতে নারীদের অবদান ও গুরুত্বের কথা তুলে ধরেন।

কলেজর শিক্ষার্থী-বান্ধব অধ্যক্ষ প্রফেসর মো: বাদশা হোসেন স্যার এই প্রোগ্রামের আয়োজক Bangladesh Open Source Network কে ধন্যবাদ জানায় এবং শিক্ষার্থীদের জন্য যেকোন ভালো কাজের সহযোগিতার আশ্বাস দেন।

ধন্যবাদান্তে
শাহ মোঃ রায়হান মিয়া
প্রভাষক, পদার্থবিদ্যা
নজিপুর সরকারি কলেজ

27/09/2026

মেয়েদের জন্য আয়োজিত Programming Olympiad এর কেন্দ্র হিসেবে নজিপুর সরকারি কলেজকে নির্বাচন করা হয়েছে। Olympiad টি অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতে হতে পারে।

Olympiad এ কিভাবে ভালো করবে এব্যাপারে পরামর্শ দিতে আয়োজক কমিটি থেকে একদল বিশেষজ্ঞ দল আগামীকাল নজিপুর সরকারি কলেজে আসবেন।

যারা প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী তারা আগামীকাল সকাল ১০ টায় আমার সাথে দেখা করবে।

বি.দ্র: আমাদের কলেজ কেন্দ্র হবার কারণে এখানে ভালো করা আমাদের জন্য সম্মানের। আমি জানি, অনেকেরকেই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নাই। তবে, আমার বিশ্বাস বিশেষজ্ঞ দলের পরামর্শ পেলে তোমরা ভালো করবে ইনশাআল্লাহ।

শুভেচছায়
শাহ মোঃ রায়হান মিয়া
প্রভাষক, পদার্থবিদ্যা
নজিপুর সরকারি কলেজ

আজ নজিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির পদার্থবিদ্যা ক্লাসে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে Self Assessment Report Card প্র...
27/09/2026

আজ নজিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির পদার্থবিদ্যা ক্লাসে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে Self Assessment Report Card প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে একজন শিক্ষার্থী ২ বছর পর নিজেকে কিভাবে দেখতে চায় সে সম্পর্কিত ৫ টি প্রশ্নের উত্তর লিখে রাখবে.

১। আমার সবচেয়ে বড় স্বপ্ন কী?
২। HSC তে আমি কী ফলাফল করতে চাই
৩। কোন অভ্যাসটি আমি আজ থেকে গড়ে তুলতে চাই
৪। কোন দুর্বলতাটি আমি Overcome করতে চাই
৫। দুই বছর পরের আমি আজকের আমাকে কী বলতে চাই?

এই ৫ টি প্রশ্নের মাধ্যমে একজন শিক্ষার্থী যে স্বপ্নগুলো দেখবে সেগুলো সে ৬ মাস পরপর মূল্যায়ন করবে। তার অগ্রগতি হয়েছে কিনা, অগ্রগতি হলে কতোটুকু হয়েছে, অগ্রগতি কম হলে ভবিষ্যতে কিভাবে Overcome করবে এভাবে একজন শিক্ষার্থী নিজের মূল্যায়ন নিজেই করবে। তার Admission পরীক্ষা পর্যন্ত ৫ বার নিজেকে মূল্যায়ন করবে।

১। February 2027 ( After Half Yearly Exam)
২। July 2027 ( After 1st Year Final Exam)
৩। December 2027 ( After Pre-Test Exam)
৪। July 2028 ( After HSC Exam)
৫। December 2028 ( After Admission Test)

পরিশেষে তার পূর্ণ নাম ও স্বাক্ষর থাকবে।
উদাহরণ : ১। একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে লিখে রাখবে তার স্বপ্ন ডাক্তার হওয়া। ২। সে HSC তে বোর্ড টপার হয়ে A+ পেতে চায়। তাহলে এটি লিখবে। ৩। সে আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ ও নিয়মিত পড়াশুনার অভ্যাস গড়ে তুলতে চায়। ৪। তার উচ্চতর গণিত অথবা ইংরেজির দুর্বলতা কাটিয়ে উঠতে চায়। ৫। দুই বছর পরে আমি ডাক্তার হয়ে নজিপুর সরকারি কলেজে স্যারদের সাথে ছবি তুলতে চাই।

আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করে এই কার্ড নিয়ে একদিন আমাদের সাথে আনন্দের কান্না নিয়ে দেখা করতে আসবে ইনশাআল্লাহ।

বি.দ্র : এ সময় নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থী- বান্ধব সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো: বাদশা হোসে স্যার উপস্থিত ছিলেন।

শুভেচছায়-
শাহ মোঃ রায়হান মিয়া
প্রভাষক, পদার্থবিদ্যা
নজিপুর সরকারি কলেজ।

নতুন ক্লাস রুটিন।আগামী রবিবার (২৭/০৯/২০২৬) হতে এই রুটিন অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হবে।
25/09/2026

নতুন ক্লাস রুটিন।

আগামী রবিবার (২৭/০৯/২০২৬) হতে এই রুটিন অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ উপলক্ষ্যে নবীন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন প্রধান...
24/09/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ উপলক্ষ্যে নবীন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি: অত্র কলেজের সুযোগ্য (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মোঃ বাদশা হোসেন স্যার
সভাপতিত্ব করেন: মুহম্মদ ইব্রাহীম স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আলমগীর কবির স্যার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আরও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক মণ্ডলী।
আয়োজনেঃ নজিপুর সরকারি কলেজ পত্নীতলা, নওগাঁ।

Address

Nazipur, Patnitala
Naogaon
6540

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801711700291

Alerts

Be the first to know and let us send you an email when Nazipur Govt. College, Naogaon - নজিপুর সরকারি কলেজ, নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Nazipur Govt. College, Naogaon - নজিপুর সরকারি কলেজ, নওগাঁ:

Shortcuts

Share