NC Soulmates

NC Soulmates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NC Soulmates, 16 Nawab Sirajdullah Road, Narayanganj 1400, Narayanganj.
(1)

সবকিছুর যেমন একটি শুরু আছে, তেমনি তার একটি শেষও আছে। অবশেষে NC Soulmates-কে বিদায় জানানোর সময় এসে গেছে।অনেকেরই প্রশ্ন,...
06/08/2026

সবকিছুর যেমন একটি শুরু আছে, তেমনি তার একটি শেষও আছে। অবশেষে NC Soulmates-কে বিদায় জানানোর সময় এসে গেছে।

অনেকেরই প্রশ্ন, পেজ অফ করার কারণ কী?

আমাদের পেজের সব অ্যাডমিনেরই এখন কলেজ জীবন শেষ। এতদিন কলেজের সঙ্গে যুক্ত ছিলাম বলেই পেজের সঙ্গেও ছিলাম। এখন সবাই নিজ নিজ ভবিষ্যৎ ও লক্ষ্যের দিকে মনোযোগ দিচ্ছি, তাই পেজটি চালিয়ে যাওয়ার প্রয়োজন আর মনে করছি না।

তাহলে ২৭ ব্যাচের কাউকে প্যানেলে রেখে যাননি কেন?

যোগ্য অ্যাডমিন নিয়োগের জন্য আমরা একাধিকবার পোস্ট করেছিলাম। কিন্তু দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাইনি। তাই শেষ পর্যন্ত পেজটি এখানেই থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এই পথচলায় আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, সমর্থন আর স্মৃতি পেয়েছি, তা কোনোদিন ভুলব না। আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তাহলে আর কী! বিদায়। ❤️

🫂💫~ Nyxen
28/07/2026

🫂💫
~ Nyxen

27/07/2026

১০ বছর আগের নারায়ণগঞ্জ কলেজ! 🩵
~ Nyxen

নারায়ণগঞ্জের মেয়েরা, যদি ওরে জুতা দিয়ে মারতে চাও, তাহলে মারতে পারো। ওর বয়স ১৮। 🤡
26/07/2026

নারায়ণগঞ্জের মেয়েরা, যদি ওরে জুতা দিয়ে মারতে চাও, তাহলে মারতে পারো। ওর বয়স ১৮। 🤡

গত ২২ জুলাই অনুষ্ঠিত এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষায়......~ Nyxen
25/07/2026

গত ২২ জুলাই অনুষ্ঠিত এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষায়......
~ Nyxen

Lamine Yamal is now at Narayanganj College. 😎☝️~ Zen
25/07/2026

Lamine Yamal is now at Narayanganj College. 😎☝️
~ Zen

24/07/2026

আরেহ!এরা কারা? 🤔

24/07/2026

আসসালামু আলাইকুম।

আমি আকাসুর রহমান রাহাত, পিতা: আব্দুর রহিম। আমি হাজীগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জ কলেজে ইন্টার প্রথম বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি আমি নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের একজন সদস্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

যেদিন আমি ছাত্রদলের পদ লাভ করি, সেদিনই একটি পোস্টে বলেছিলাম— দেশের জন্য কাজ করার সুযোগ যেহেতু পেয়েছি, তাই সর্বোচ্চ পরিশ্রম ও সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় অপূর্ব, তার বাবা ফারুক এবং তাদের সঙ্গে জড়িতদের মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার ছোট ভাই, বড় ভাই ও মুরুব্বিদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় তাদের মাদক ব্যবসায় বাধা প্রদান করেছি। এ কারণেই তারা দীর্ঘদিন ধরে আমার ওপর ক্ষুব্ধ।

গত ২০-০৭-২০২৬ তারিখে আমি, আমার কয়েকজন বন্ধু, ছোট ভাই ও বড় ভাই মিলে বিশ্বকাপ খেলা দেখার উদ্দেশ্যে হাজীগঞ্জ গোপটা ঈদগাহ মাঠের পাশে শিহাব ভাইদের বাসার নিচে জড়ো হই। সেখানে কয়েকজনকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখে আমরা তাদের বাধা দিই। এরপর অপূর্ব, তার বাবা ফারুকসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার এক বন্ধু আহত হই। আমাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে আমরা অভিযোগ দায়ের করতে ফতুল্লা থানায় যাই। তখন থানার পক্ষ থেকে জানানো হয়, কিছু সময় পরে এসে অভিযোগ করতে। পরে একই দিন সন্ধ্যায় আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।

রাতে এলাকায় ফিরে অনেক ছোট ভাই, বড় ভাই ও মুরুব্বিরা বলেন, মাদক ব্যবসায়ীরা এলাকার ভদ্র ছেলেদের ওপর হামলা করেছে, তাই তাদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। আমরা সবাই সেখানে গেলে তারা আবারও আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। পরিস্থিতি বিবেচনায় আমরা সেখান থেকে চলে আসি।

পরবর্তীতে ওই মাদক ব্যবসায়ীরা আমার, আমার বাবা এবং আমার বন্ধুদের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতে গতকাল রাতে পুলিশ আমাদের বাড়িতে আসে এবং আমাকে ও আমার বাবাকে খোঁজাখুঁজি করে। কিন্তু আমাদের ওপর হামলা হওয়ার পর, আমরা আগে থেকেই থানায় অভিযোগ করার পরও আমাদের পক্ষে কোনো কার্যকর সহযোগিতা পাইনি।

আমার প্রশ্ন— মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেওয়া কি অপরাধ?

আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন, আমি বা আমার বন্ধুদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ বা খারাপ রেকর্ড নেই। অন্যদিকে অপূর্ব ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং অপূর্বের নামে ৫ আগস্টের আগের একটি মাদক মামলাও ফতুল্লা থানায় রয়েছে।

আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) মহোদয় এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও ন্যায়বিচার কামনা করছি।

একটি সুস্থ সমাজকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

পেজের প্রায় ১বছর… 💙বিশ্বাসই হচ্ছে না, আজকে পেজের প্রায় ১ বছর পূর্ণ হয়ে গেছে। সময় এত দ্রুত চলে যায়! মনে হয় যেন সেদি...
23/07/2026

পেজের প্রায় ১বছর… 💙
বিশ্বাসই হচ্ছে না, আজকে পেজের প্রায় ১ বছর পূর্ণ হয়ে গেছে। সময় এত দ্রুত চলে যায়! মনে হয় যেন সেদিনই প্রথম এই পেজটা তৈরি করেছিলাম, আর আজ দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
এই এক বছরে কত শত স্মৃতি জমে গেছে। এই পেজের মাধ্যমে এমন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যাদের সঙ্গে হয়তো জীবনে কখনোই পরিচয় হওয়ার কথা ছিল না। হাসি, মজা, ঝগড়া—সবকিছু মিলিয়েই এই পথচলা।
আজ মনে হচ্ছে, দিন যায়, সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতিও বদলে যায়। হয়তো একদিন আমাদেরও বিদায় বলার সময় আসবে। কিন্তু এই পেজটাকে ঘিরে যে ভালোবাসা, পরিশ্রম আর আবেগ জমে আছে, সেটা কোনোদিন মুছে যাবে না।
বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই বন্ধুদের, যারা আমার কলেজের না হয়েও সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই পেজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।
Zen, Sentosa, Zerox, Been, Blizd, Alvi, Blazefury, Raisa, Muntaha—তোমাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। তোমাদের সময়, পরিশ্রম আর বিশ্বাস ছাড়া এই পথচলা এতদূর আসা সম্ভব হতো না।
আর Admin 1-কে নিয়ে আলাদা করে কিছু বলার ভাষা সত্যিই আমার নেই। এই পেজের আজকের অবস্থানের পুরো কৃতিত্বই তার প্রাপ্য। তার স্বপ্ন, পরিশ্রম, ধৈর্য আর নিঃস্বার্থ অবদানের কারণেই আজ আমরা সবাই একসাথে এখানে দাঁড়িয়ে আছি। শুধু একটা পেজ নয়, তিনি আমাদের একটা পরিবার উপহার দিয়েছেন।
ধন্যবাদ, Orion।
সবশেষে, যারা শুরু থেকেই এই পেজের পাশে ছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার কিংবা শুধু নীরবে সমর্থন দিয়ে গেছেন—তোমাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। তোমরাই এই পেজের আসল শক্তি।
হয়তো একদিন আমরা থাকব না, কিন্তু যদি এই পেজটা থেকে যায়, তাহলে এর প্রতিটি পোস্ট, প্রতিটি স্মৃতি আর প্রতিটি মুহূর্ত আমাদের গল্প হয়ে বেঁচে থাকবে। ❤️
~ Nyxen

23/07/2026

I love this generation 😂❤️
~ Zen

Address

16 Nawab Sirajdullah Road, Narayanganj 1400
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when NC Soulmates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share