Narsingdi Textile Engineering College—NTEC

Narsingdi Textile Engineering College—NTEC Government of the People's
Republic of Bangladesh🇧🇩
Ministry of Textiles and Jute
Ministry of Education, Bangladesh
Bangladesh University of Textiles(BUTEX)

12/01/2026

CT পরীক্ষায় ১০এ ৮.৫ পাওয়ার পর বন্ধু অবস্থা 😂

লেভেল-১ টার্ম-১ এর খসড়া ক্লাস রুটিন।
08/01/2026

লেভেল-১ টার্ম-১ এর খসড়া ক্লাস রুটিন।

05/01/2026

হাদি হত্যার বিচার চাই

04/01/2026

Textile Engineering এর সহজ উত্তর।
🤣😅😂।

ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথা বিলুপ্তের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের বিদ্যমান ৪টি পাবলিক ইঞ্জ...
01/01/2026

ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথা বিলুপ্তের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের বিদ্যমান ৪টি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বা ইনস্টিটিউট হিসেবে পুনর্গঠনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করা হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—
১) ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি: কবি নজরুল বিশ্ববিদ্যালয়
অথবা বিকল্প ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
২) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অথবা বিকল্প ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৩) ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অথবা বিকল্প ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪) বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট: বরিশাল বিশ্ববিদ্যালয়
অথবা বিকল্প ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি: বরিশাল বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং ডিগ্রির স্বীকৃতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
উক্ত প্রস্তাবনা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছে শিক্ষা সচিব।

Source: শিক্ষা মন্ত্রনালয়

300+ hours since Osman Hadi was killed. He is buried. His killers are still free.No arrests. No answers. Only silence. T...
31/12/2025

300+ hours since Osman Hadi was killed. He is buried. His killers are still free.

No arrests. No answers. Only silence. That silence tells us the truth: a domestic investigation will fail.

We demand an international investigation. An international petition is live. If the government does not commit by December 31, we will escalate with peaceful but firm action.

This is about pressure. Numbers matter. Sign. Share. Mobilize.

Every signature says: we are watching, we remember, and we will not back down.

Hadi’s last demand was justice.
Now it’s our responsibility.

Petition Link - change.org/weareOsmanHadi

- JRA

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের ২০২৬ সালের নতুন এক্সিকিউটিভ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ...
31/12/2025

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের ২০২৬ সালের নতুন এক্সিকিউটিভ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

নতুন দায়িত্ব নেওয়া এই উদ্যমী টিমের প্রতি রইল শুভকামনা। আমরা বিশ্বাস করি, আপনারা সততা, নিষ্ঠা ও সহযোগিতার মাধ্যমে ক্লাবকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করে তুলবেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ, বাস্তবমুখী ক্যারিয়ার পরামর্শ, নেতৃত্ব বিকাশ এবং শিল্পখাতের সঙ্গে সুদৃঢ় সংযোগ গড়ে তোলার মাধ্যমে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে এগিয়ে আসবেন এই প্রত্যাশাই আমাদের।

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবকে আরও উজ্জ্বল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার এই যাত্রা হোক সফল, প্রেরণাদায়ক এবং শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ। নবঘোষিত কমিটির জন্য রইল আন্তরিক শুভকামনা।

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সংক্ষেপে --Rest in peace---🇧🇩
31/12/2025

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সংক্ষেপে --Rest in peace---🇧🇩

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা এবং নতুন স্বপ্নের বুনন। সুতা আর কাপড়ের বন্ধনের মতোই আমাদের আগামী দিনগুলো হয়ে উঠুক আরও মজবুত...
31/12/2025

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা এবং নতুন স্বপ্নের বুনন। সুতা আর কাপড়ের বন্ধনের মতোই আমাদের আগামী দিনগুলো হয়ে উঠুক আরও মজবুত এবং সাফল্যমণ্ডিত।

​নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (NTEC)-এর পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের জানাই নতুন বছর ২০২৬-এর প্রাণঢালা শুভেচ্ছা।
​শুভ নববর্ষ!

#শুভনববর্ষ

📢 অরিয়েন্টেশন ক্লাসের সময়সূচী পরিবর্তন সংক্রান্ত জরুরি নোটিশ 📢​নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (NTEC) ২০২৪-২০২৫ শ...
30/12/2025

📢 অরিয়েন্টেশন ক্লাসের সময়সূচী পরিবর্তন সংক্রান্ত জরুরি নোটিশ 📢

​নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (NTEC) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত অরিয়েন্টেশন ক্লাসের তারিখ পরিবর্তন করা হয়েছে।

​🗓 নতুন সময়সূচী:
​তারিখ: ০৭ জানুয়ারি, ২০২৬ (বুধবার)
​সময়: সকাল ১১:০০ ঘটিকা

​পূর্বে এই ক্লাসটি ০১/০১/২০২৬ তারিখে হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

​বিস্তারিত জানতে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: ntec.college.gov.bd

Address

Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Textile Engineering College—NTEC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share