BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore

BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore

Bangladesh Army University of Engineering & Technology (BAUET), a premier educational institution under the Bangladesh Army, embarked on its journey in 2015 in Qadirabad, Natore, to contribute to the nation by providing high-quality higher education in engineering, technology and sciences.

◑☞ | বাউয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন |◑➤ বাংলাদেশ আর্মি ইউনিভ...
10/08/2026

◑☞ | বাউয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন |◑

➤ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ আগস্ট ২০২৬ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আই ইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনেকিশন এন্ড সিস্টেম (স্পিকসকন ২০২৬)। বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন এবং আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার-এর সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

➤ দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা তাঁদের সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে।

➤ স্পিকসকন ২০২৬-এ ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১,০৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এই বিপুল সংখ্যক বিদেশী গবেষক সম্মেলনে অংশগ্রহণ সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণাক্ষেত্রে সুনামের প্রতিফলন।

➤ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন।

➤ বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান সম্মেলন আয়োজনে সহযোগিতাকারী সকল প্রতিষ্ঠান, স্পন্সর, আয়োজক কমিটি, রিভিউয়ার, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, স্পিকসকন ২০২৬ বাউয়েট তথা বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

➤ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের সভাপতি ও ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ওসমান গনি এবং কনফারেন্সের লোকাল এরেজমেন্ট সভাপতি ও ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

🌱জাতীয় পর্যায়ে BAUET-এর গৌরবময় অর্জন 🌱➤ অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, জাতীয় বৃক্ষরোপণ অভিযান-এর সমাপনী অ...
10/08/2026

🌱জাতীয় পর্যায়ে BAUET-এর গৌরবময় অর্জন 🌱

➤ অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, জাতীয় বৃক্ষরোপণ অভিযান-এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষরোপণে ২য় স্থান অর্জন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET)।

➤ এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ BAUET-এর পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয় ক্রেস্ট, সনদপত্র এবং ৭৫,০০০ টাকার প্রাইজমানির চেক গ্রহণ করেন। 🌿

➤ মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু মহোদয়ের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

➤ এই অর্জন শুধু BAUET-এর জন্য একটি পুরস্কার নয়; বরং সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার প্রতি BAUET-এর দীর্ঘদিনের অঙ্গীকার ও প্রচেষ্টার জাতীয় স্বীকৃতি। 🌳💚

➤ এই সাফল্যের পেছনে বর্তমান ও সাবেক সকল সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও অবদান অনস্বীকার্য। তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

➤ অভিনন্দন BAUET পরিবার! ❤️
সবুজ বাংলাদেশ বিনির্মাণে BAUET-এর এই অগ্রযাত্রা আরও সমৃদ্ধ ও সফল হোক। 🇧🇩🌱

◑☞ 5th IEEE International Conference on Signal Processing,  Information,  Communication and System 2026 ◑📅 Conference Da...
09/08/2026

◑☞ 5th IEEE International Conference on Signal Processing, Information, Communication and System 2026 ◑

📅 Conference Dates: 13–14 August 2026 ∞

◑☞ Hosted By : BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore

◑☞ বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত ◑➤  বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্য...
06/08/2026

◑☞ বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত ◑

➤ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত বুধবার (০৫ আগস্ট ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

➤ প্রধান অতিথি বলেন, “আমাদেরকে নিজ নিজ জায়গা হতে যার যে কাজ সেটা নিরলসভাবে করে যেতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের এই তৎপর্যপূর্ণ ইতিহাসকে সংরক্ষণ করা ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন। আশা করি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে ফলপ্রসূ এবং সার্বিকভাবে বাস্তবায়িত হবে। তিনি জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।”

➤ আলোচনা সভায় ইংরেজী বিভাগের প্রভাষক তাবাসসুম জামান সাফার সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা ।

➤ এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী প্রতিনিধিগণ।

➤ এছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

◑☞ We are delighted to unveil the new leadership of the Nature & Environment Club, BAUET for Summer 2026. With fresh ide...
05/08/2026

◑☞ We are delighted to unveil the new leadership of the Nature & Environment Club, BAUET for Summer 2026. With fresh ideas, renewed energy and a shared commitment to our cause, this team is ready to take the club forward into an exciting new chapter.

➤ As they step into their respective roles, we believe their leadership, dedication, creativity and passion for nature and the environment will strengthen our initiatives and inspire meaningful action. Together, they will carry forward the values and achievements of our club while striving to create an even greater impact.

➤ Congratulations to the entire team!
May this journey be filled with purpose, growth, impactful initiatives and unforgettable experiences.

Nature & Environment Club - BAUET

◑☞ ||- Every great journey is shaped by the people who guide it.➤ At BAUET Business Club, we are grateful to have the su...
31/07/2026

◑☞ ||- Every great journey is shaped by the people who guide it.

➤ At BAUET Business Club, we are grateful to have the support and guidance of our esteemed Advisory Panel.

➤ Meet Our Honorable Chief Patron and advisors.Their unwavering support and visionary guidance motivate us to aim higher, lead with purpose, and continue building a stronger BAUET Business Club together.



◑☞ ||- Leadership is not about titles—it's about inspiring others and leading with purpose.

➤ We are proud to introduce the President and Vice Presidents of the BAUET Business Club. With dedication, vision, and teamwork, they are committed to fostering innovation, professional growth, and meaningful experiences for every member.Meet the leaders who will guide the club toward new milestones -|| ✪





✪ 𝗛𝗼𝗻𝗼𝗿𝗶𝗻𝗴 𝗮 𝗥𝗲𝗺𝗮𝗿𝗸𝗮𝗯𝗹𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 | ◑➤ The Dept. of ICE, BAUET  is proud to share that the Honorable Vice Chancellor o...
30/07/2026

✪ 𝗛𝗼𝗻𝗼𝗿𝗶𝗻𝗴 𝗮 𝗥𝗲𝗺𝗮𝗿𝗸𝗮𝗯𝗹𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 | ◑

➤ The Dept. of ICE, BAUET is proud to share that the Honorable Vice Chancellor of BAUET congratulated 𝗧𝗲𝗮𝗺 𝗛𝟮𝗢 𝗚𝘂𝗮𝗿𝗱 for securing the 𝟭𝘀𝘁 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿-𝘂𝗽 position at the 𝗪𝗦𝗗𝗚 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗥𝗼𝘂𝗻𝗱 𝟮𝟬𝟮𝟲.

➤ The team comprises four talented students from 𝗜𝗖𝗘 𝟭𝟴𝘁𝗵 𝗕𝗮𝘁𝗰𝗵 and one student from 𝗖𝗦𝗘 𝟮𝟭𝘀𝘁 𝗕𝗮𝘁𝗰𝗵:

☞ 𝗡𝘂𝗿𝘂𝗹 𝗛𝘂𝗱𝗮 𝗙𝗮𝗿𝗮𝗯𝗶 — 𝗜𝗖𝗘 𝟭𝟴𝘁𝗵 𝗕𝗮𝘁𝗰𝗵
☞ 𝗠𝗲𝗵𝘁𝗮𝘇 𝗦𝗵𝗮𝗿𝗺𝗶𝗻 𝗟𝘂𝗯𝗻𝗮 — 𝗜𝗖𝗘 𝟭𝟴𝘁𝗵 𝗕𝗮𝘁𝗰𝗵
☞ 𝗠𝗱. 𝗦𝗵𝗮𝗳𝗶𝘂𝗹 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗔𝗯𝗶𝗿 — 𝗜𝗖𝗘 𝟭𝟴𝘁𝗵 𝗕𝗮𝘁𝗰𝗵
☞ 𝗠𝘀𝘁. 𝗦𝗮𝗯𝗿𝗶𝗻𝗮 𝗬𝗮𝘀𝗺𝗶𝗻 — 𝗜𝗖𝗘 𝟭𝟴𝘁𝗵 𝗕𝗮𝘁𝗰𝗵
☞ 𝗠𝗱. 𝗔𝗯𝘂 𝗦𝗮𝘆𝗲𝗺 — 𝗖𝗦𝗘 𝟮𝟭𝘀𝘁 𝗕𝗮𝘁𝗰𝗵

∞ We wish them continued success in their journey ahead. 🌍 🇧🇩

∞ |- বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ -| ◑ ➤ নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেক...
29/07/2026

∞ |- বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ -| ◑

➤ নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সামাার—২০২৬ সেমিস্টারের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাউয়েট প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

➤ আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার এবং ইংরেজী বিভাগের শিক্ষার্থী প্রভা আঞ্জুম ও সুমাইয়া ঐশীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান, অগ্রজদের পক্ষে আইসিই বিভাগের শিক্ষার্থী নুরেন আফরা নওয়াল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নবাগত শিক্ষার্থী মোহাঃ আতিফ বিন নাসিম।

➤ এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ।

➤ অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়। মাননীয় উপাচার্য মহোদয় পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগত শিক্ষার্থীদের হাতে মহামূল্যবান বই তুলে দেন। নবীনবরণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য ফটোসেশন এবং কালচারাল ক্লাবের উদ্যোগে বাউয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় -| ◑

◑ |- বাউয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত -|✪➤ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ...
29/07/2026

◑ |- বাউয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত -|✪

➤ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুস্থতা, সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ১ম সেমিস্টারের সকল শিক্ষার্থীদের জন্য একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই ২০২৬ তারিখ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলোজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ)।

➤ কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির সভাপতি ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ আছমাা ইয়াসমিন অভিযোগ প্রতিরোধ ও শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ে বক্তব্য প্রদান করেন।

➤ এছাড়া বগুড়া সেনানিবাস থেকে আগত একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আবু সালেহ মোহাম্মদ নাঈম (এমবিবিএস, এমপিএইচ) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ শিক্ষাজীবন গঠনে করণীয় বিষয়ে মোটিভেশনাল সেশন পরিচালনা করেন।

➤ মোটিভেশন ক্লাস শেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্য বলেন “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন এবং একটি নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

➤ এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন ছাত্র-ছাত্রীবৃন্দ ◑

∞ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন ∞বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং...
23/07/2026

∞ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন ∞

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে গত ২২ জুলাই ২০২৬ তারিখ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নতুন ক্যাম্পাসে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক, নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী।

প্রধান অতিথি বলেন, “বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বৃক্ষ আমাদের জীবন ও বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে নতুন ক্যাম্পাসকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ গড়ে তোলা হবে।”

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী প্রতিনিধিগণ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ আল আমিন ◑

Address

Qadirabad Cantonment
Natore
6431

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BAUET - Bangladesh Army University of Engineering & Technology, Natore:

Shortcuts

Share