21/04/2026
𝗖𝗢𝗠𝗣𝗨𝗧𝗘𝗥 𝗦𝗖𝗜𝗘𝗡𝗖𝗘 & 𝗘𝗡𝗚𝗜𝗡𝗘𝗘𝗥𝗜𝗡𝗚 𝗗𝗘𝗣𝗔𝗥𝗧𝗠𝗘𝗡𝗧, 𝗡𝗘𝗧𝗥𝗢𝗞𝗢𝗡𝗔 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬 🖥️
নতুন ভর্তিচ্ছু অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের CSE বিভাগ নিয়ে। চলুন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে জেনে নিই:
🔹 বিভাগের বর্তমান অবস্থা
• নতুন শিক্ষার্থীরা হবেন বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং CSE বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী।
• বিভাগে বর্তমানে ৮ জন শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে একজন study leave-এ থাকায় ৭ জন শিক্ষক একটিভলি ক্লাস নিবেন।
🔹 ল্যাব সুবিধা
• বিভাগে রয়েছে ২টি কম্পিউটার ল্যাব এবং একটি সীমিত পরিসরের হার্ডওয়্যার ল্যাব।
• দেশের অন্যান্য স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই কোর্সে থাকবে মোট ১৬০ ক্রেডিট।
🔹 মেইন ক্যাম্পাসে কবে যাবো?
• এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন!
👉 বাকি ডিপার্টমেন্টগুলোর ক্লাস মেইন ক্যাম্পাসে হচ্ছে। আমাদের ল্যাব টেম্পোরারি ক্যাম্পাসে থাকায় এখনো পুরোপুরি স্থানান্তর করা হয়নি, তবে খুব শিগগিরই ইন শা আল্লাহ মেইন ক্যাম্পাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
🔹 সেশন জট আছে কি?
• না, ২০২৩–২৪ সেশন থেকে সর্বশেষ ২টি ব্যাচের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টে কোনো সেশনজট নেই।
(এর আগে কিছুটা সমস্যা ছিল ২০২৪ সালের আন্দোলনের কারণে, যা বর্তমানে আর নেই)
🏆 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝘃𝗲 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗶𝗻𝗴 (𝗖𝗣)
CSE-তে Competitive Programming (CP) খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি সমস্যা সমাধানের দক্ষতা, লজিক্যাল চিন্তাভাবনা এবং দ্রুত কোডিং স্কিল বাড়াতে সাহায্য করে, যা ভবিষ্যতে চাকরি ও প্রোগ্রামিং ক্যারিয়ারে বড় ভূমিকা রাখে।
✨ 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗳 𝗢𝘂𝗿 𝗖𝗦𝗘 𝗗𝗲𝗽𝘁:
🔸 ICPC ঢাকা রিজিওনাল ২০২৪-এ আমাদের বিশ্ববিদ্যালয়ের টিম ৫১তম স্থান অর্জন করেছে — যা ময়মনসিংহ বিভাগের মধ্যে সেরা (ময়মনসিংহ বিভাগে ১ম), JKKNIU, JSTU, MEC, BAU থেকেও এগিয়ে।
🔸 ICPC ঢাকা রিজিওনাল ২০২৫-এ আমাদের বিশ্ববিদ্যালয়ের টিম ১১২তম স্থান অর্জন করেছে — যা ময়মনসিংহ বিভাগের মধ্যে সেরা (ময়মনসিংহ বিভাগে ১ম), JKKNIU, JSTU, MEC, BAU থেকেও এগিয়ে।
🔸 NEU CSE Fest 2025 – Mymensingh Regional Programming Contest-এ আমাদের টিম প্রথম স্থান অর্জন করে, যেখানে JKKNIU ও JSTU-এর টিমও অংশগ্রহণ করেছিল।
🔸 বাংলাদেশ কম্পেটিটিভ প্রোগ্রামিং সোসাইটি (BCS) কর্তৃক সাম্প্রতিক IUPC ও ICPC ফলাফলের ভিত্তিতে প্রকাশিত র্যাংকিং-এ আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭তম, যা JnU, BUP, JKKNIU, BRUR, JSTU, UFTB, KiU, RMSTU, CSTU সহ অনেক প্রতিষ্ঠানের চেয়ে ভালো।
👥 ক্লাব কার্যক্রম
• আমাদের বিভাগে রয়েছে কম্পিউটার ক্লাব ও প্রোগ্রামিং ক্লাব — যেখানে আপনারা আপনাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী যুক্ত হতে পারবেন।
• বিশেষ করে যারা প্রোগ্রামিং করতে চান, তারা ক্লাসের পর রাত ৮/৯টা পর্যন্ত ল্যাবে বসে প্রোগ্রামিং ক্লাবের সহায়তায় নিয়মিত চর্চা করতে পারেন।
• এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ক্লাব ফ্যাসিলিটিজ, যা আপনাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে ইন শা আল্লাহ।
🔹 ট্যুর
• ২০২৪ সালে বিভাগীয়ভাবে কক্সবাজার ট্যুর অনুষ্ঠিত হয়।
• ২০২৫ সালে বিভাগীয়ভাবে সাজেক ট্যুর অনুষ্ঠিত হয়।
• ২০২৬ সালে বিভাগীয়ভাবে সেন্টমার্টিন ট্যুর অনুষ্ঠিত হয়।
• এছাড়াও ২০২৫ সালে ডিপার্টমেন্টের উদ্যোগে NEU CSE Fest 2025 আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং ও প্রযুক্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
🔹 অন্যান্য সুবিধা
• হল সুবিধা: একদমই সীমিত — যা একটি নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বাভাবিক।
• বড় ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে অনেক সুবিধাই কম।
• তবে সমসাময়িক নতুন বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় আমাদের অবস্থা তুলনামূলক কিছুটা ভালো।
• তাই এখানে ভর্তি হলে শুরু থেকেই expectation একটু realistic রাখা ভালো — established বিশ্ববিদ্যালয়ের মতো সব সুবিধা পাওয়া যাবে না।
📌 যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন — আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
ফাইয়াজ আহমেদ
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৪র্থ ব্যাচ)
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (৫ম ব্যাচ)