15/08/2026
⚜️ বিদায়ের আবেগ,
নতুন নেতৃত্বের প্রত্যয়
স্মৃতির পাতায় তাবুবাস–২০২৬ ⚜️🌿
নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এ আয়োজনে ১০–১১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬ ছিল সেবা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, নেতৃত্ব ও ভালোবাসায় ভরা এক অনন্য আয়োজন।
এই আয়োজনের আনন্দঘন মুহূর্ত আরও আবেগময় হয়ে ওঠে যখন প্রধান অতিথি ও সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে বিদায়ী SRM, G-SRM ও AG-SRMদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্তে ছিল গর্ব, ভালোবাসা ও বিদায়ের নীরব আবেগ 🌸
গত একটি বছর তাঁদের আন্তরিকতা, অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা ও সুন্দর নেতৃত্বে এগিয়ে গেছে সাফল্যের পথে।
তাঁদের অবদান শুধু কিছু কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়—তাঁদের শিক্ষা, আদর্শ ও রেখে যাওয়া অসংখ্য স্মৃতি আমাদের আগামীর পথচলার প্রেরণা হয়ে থাকবে। ❤️
একই সঙ্গে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত অদম্য সাহসী ও পরিশ্রমী রোভার Shakib Hasan Antar কে ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
নতুন দায়িত্ব তাঁর নেতৃত্বকে আরও গতিশীল করুক, সেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করুক—এই প্রত্যাশা। ⚜️🌿
"বিদায়ীরা থাকবেন আমাদের হৃদয়ে,
আর নতুন নেতৃত্ব এগিয়ে নেবে
সেবার পতাকা"
⚜️সেবার বন্ধন কখনো শেষ হয় না—মানুষ বদলায়, দায়িত্ব বদলায়, কিন্তু রোভার পরিবারের ভালোবাসা থেকে যায় চিরকাল⚜️ ❤️