NSTU Debating Society

NSTU Debating Society Official page of NSTU Debating Society

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আজ যতটা সফলভাবে নিজের শিরদাঁড়া উঁচু করে আছে, যতটা শক্ত তার স্তম্ভ ,এই সমস্ত  অর্জনের পিছনে কিছ...
25/05/2026

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আজ যতটা সফলভাবে নিজের শিরদাঁড়া উঁচু করে আছে, যতটা শক্ত তার স্তম্ভ ,এই সমস্ত অর্জনের পিছনে কিছু পরিশ্রমী,আন্তরিক,উদারমনা মানুষের অবদান অকল্পনীয়। তাদের মধ্যে আমাদের তামিম ভাই একজন অন্যতম।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সর্বদা এই সমস্ত মানুষগুলোর উপরে কৃতজ্ঞ।মহান রব্বুল আলামীন তামিম ভাইয়ের সমস্ত নেক আশা পূরন করে তার জীবনকে সাফল্যমন্ডিত করুক।

শুভ জন্মদিন
তামিম হোসাইন
সাবেক সহ সভাপতি
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি

‘বল বীর,চির উন্নত মম শির!’এই উচ্চারণ শুধু কবিতার পঙক্তি নয়, এটি প্রতিবাদী আত্মার ঘোষণা; অন্যায়ের সামনে মাথা নত না করার স...
24/05/2026

‘বল বীর,
চির উন্নত মম শির!’

এই উচ্চারণ শুধু কবিতার পঙক্তি নয়, এটি প্রতিবাদী আত্মার ঘোষণা; অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস। মানবতা, সাম্য, প্রেম ও বিদ্রোহের যে মিশেলে নজরুল নির্মাণ করেছিলেন এক অনন্য সাহিত্যভুবন, তা যুগে যুগে মুক্তচিন্তার পথ দেখিয়ে যাবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি-র পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।
তার আদর্শ, চেতনা ও উচ্চারণ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করুক।”

নোবিপ্রবি  ডিবেটিং সোসাইটি বর্তমান কমিটির সদস্যরা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
22/05/2026

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বর্তমান কমিটির সদস্যরা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ক্লাবের সার্বিক অগ্রগতি, আসন্ন কার্যক্রম আরও নানা দিক সম্পর্কে গঠনমূলক আলোচনা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম আবর্তনের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী মো: সাখাওয...
18/05/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম আবর্তনের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী মো: সাখাওয়াত হোসেন আজ দুপুর ২ টা ২৭ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্রোনস ডিজিজ ও হিস্টোপ্লাজমোসিসের মতো মারাত্মক ব্যাধির সাথে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত। সদ্য এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করা এই তরুণ প্রাণটি নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কত শত স্বপ্ন বুনেছিলেন। ক্যাম্পাসের করিডোরগুলোতে আর কখনো দেখা যাবে না তার সেই চেনা হাসিমুখ, বন্ধুদের আড্ডায় কিংবা যুক্তির মঞ্চে আর মুখরিত হবে না তার কণ্ঠ। সব স্বপ্নের সীমানা পেরিয়ে তিনি আজ চলে গেছেন এক ভিন্ন জগতে, যে শূন্যতা কখনো পূরণ হবার নয়।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন সাখাওয়াত ভাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।

একই সাথে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই অপূরণীয় ক্ষতি ও তীব্র শোকের সময়ে আল্লাহ যেন তার পরিবার, বন্ধুবর্গ এবং আইন বিভাগের সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

কিছু মানুষ মঞ্চে দাঁড়িয়ে আলো ছড়ায় আর কিছু মানুষ নীরবে পুরো মঞ্চটাই আলোকিত করে রাখে। নুসাইবা ঠিক তেমনই এক ধ্রুবতারা। নুসা...
12/05/2026

কিছু মানুষ মঞ্চে দাঁড়িয়ে আলো ছড়ায় আর কিছু মানুষ নীরবে পুরো মঞ্চটাই আলোকিত করে রাখে। নুসাইবা ঠিক তেমনই এক ধ্রুবতারা।

নুসাইবা নামের অর্থ "উচ্চ মর্যাদার অধিকারী নারী"। নুসাইবা সেই বাতিঘরের মতো যে নিজে আলো দেয় অথচ কখনো নিজের কথা বলে না।

ডিবেটিং সোসাইটির প্রতিটি সফল আয়োজনের পেছনে যদি কিছু নীরব অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের নাম লেখা হয় তবে সেখানে নিঃসন্দেহে নুসাইবার নাম সবার আগে থাকবে।

পর্দার আড়ালে থেকে রাত জেগে কাজ গুছানো, শত ব্যস্ততার মাঝেও ঠান্ডা মাথায় সব সামলে নেওয়া, সংকটের মুহূর্তে সবাইকে আগলে রাখা এসব যেন তার স্বাভাবিক এক শিল্প।

যেকোনো প্রোগ্রামের পরিকল্পনা হোক কিংবা জটিল কোনো সমস্যার সমাধান নুসাইবার ঝুলি থেকে সবসময় বেরিয়ে আসে দারুণ সব উদ্ভাবনী চিন্তা। একজন দক্ষ বিতার্কিক হিসেবে যেমন অনুপ্রেরণা ঠিক তেমনি একজন বন্ধু হিসেবে ভীষণ নির্ভরতার জায়গা। খুব সহজেই সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা আর জুনিয়রদের প্রতি তার আন্তরিকতা তাকে আলাদা করে তোলে।

“নুসাইবা” নামের অর্থের মতোই সে সাহস, প্রজ্ঞা আর সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। নুসাইবা যেন ব্যস্ত আয়োজনের ভিড়ে সেই নরম আলো যেটা না থাকলে পুরো অনুষ্ঠানটাই অসম্পূর্ণ লাগে।

আজ নুসাইবার জন্মদিন। তার এ বিশেষ দিনে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আপনার আগামী জীবন সাফল্য, সুস্বাস্থ্য, সম্মান ও আনন্দে পরিপূর্ণ হোক।

শুভ জন্মদিন।

নুসাইবা চৌধুরী
সহ সভাপতি (বাংলা বিতর্ক)
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি

“এই পৃথিবীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয়—‘তোর সবচেয়ে আপন মানুষ কে?’তাহলে এক মুহূর্ত না ভেবেই বলবো, ‘আমার মা।’ আম্মু হয়তো অন...
10/05/2026

“এই পৃথিবীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয়—‘তোর সবচেয়ে আপন মানুষ কে?’
তাহলে এক মুহূর্ত না ভেবেই বলবো, ‘আমার মা।’

আম্মু হয়তো অনেক বকাবকি করে, ছোট ছোট বিষয় নিয়েও রাগ দেখায়—খাবার খেলাম কি না, ঔষধ নিলাম কি না, ঠিকমতো ঘুমালাম কি না। ব্যস্ততায় ফোন ধরতে না পারলে অস্থির হয়ে যায়, টেনশনে নিজেই অসুস্থ হয়ে পড়ে। প্রতিদিন যদি একটা ফোনও আসে, সেটা আম্মুরই আসে।
কিন্তু এই বকাবকির আড়ালেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নরম, সবচেয়ে নিঃস্বার্থ একটা মন।
আমি অসুস্থ হলে সবচেয়ে বেশি চিন্তিত হয় যে মানুষটা, আমি ভেঙে পড়লে নিঃশব্দে পাশে দাঁড়ায় যে মানুষটা, সবাই যখন বলে—‘তোমার দ্বারা হবে না’, তখন খুব শান্ত গলায় আম্মুই বলে—
‘মা, তুমি পারবা। তোমার দ্বারাই সম্ভব।’

এই কথাগুলোই আমার সাহস, আমার শক্তি, আমার বেঁচে থাকার ভরসা।
আমার জীবনে আম্মুর অবদান লিখে কখনো শেষ করা যাবে না। আমি আজ যা, যতটুকু—সবই আমার মায়ের দোয়া, ভালোবাসা আর বিশ্বাসের জন্য।

আমার মনে হয় পৃথিবীর সকল সন্তানের কাছেই তার মা একটা নিরাপদ আশ্রয়,,নির্ভরতা,,গভীর ভালোবাসা।

নোবিপ্রোবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে পৃথিবীর সকল মা কে মা দিবসের শুভেচ্ছা।

তাইমুন, এই নামটি যেন বিশ্বাস, দায়িত্ববোধ, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের এক সুন্দর প্রতিচ্ছবি। তবে তার সকল গুণের মধ্যে সবচেয়ে ব...
09/05/2026

তাইমুন, এই নামটি যেন বিশ্বাস, দায়িত্ববোধ, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের এক সুন্দর প্রতিচ্ছবি। তবে তার সকল গুণের মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধ করে তার আন্তরিকতা, বিনয় এবং সবার প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ।

নিজের নিষ্ঠা, ধৈর্য ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি আমাদের ডিবেটিং সোসাইটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ট্রেজারার হিসেবে তার সততা, স্বচ্ছতা এবং প্রতিটি কাজের প্রতি যত্নশীল মনোভাব সংগঠনকে করেছে আরও সুসংগঠিত ও শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত।

শুধু দায়িত্ব পালনের মধ্যেই নয়, বরং যেকোনো প্রয়োজন বা জটিল পরিস্থিতিতে তার সহযোগিতাপূর্ণ মনোভাব ও সহজ সমাধান খুঁজে বের করার সক্ষমতা আমাদের সকলের জন্যই প্রশংসনীয়। তার পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা ক্লাবের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করে।

একজন দক্ষ ট্রেজারার হওয়ার পাশাপাশি তিনি একজন চমৎকার মানুষও, যার উপস্থিতি আমাদের সংগঠনকে আরও প্রাণবন্ত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
শুভ জন্মদিন। আপনার আগামী জীবন সাফল্য, সুস্বাস্থ্য, সম্মান ও আনন্দে পরিপূর্ণ হোক।

মো তাইমুন হাসান
ট্রেজারার
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি

"তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা কর এবং কষ্টে পতিতকে উদ্ধার কর।" (সহীহ বুখারী) [২, ৪]"মানুষ মানুষের জন্য, জীবন জী...
02/05/2026

"তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা কর এবং কষ্টে পতিতকে উদ্ধার কর।" (সহীহ বুখারী) [২, ৪]

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
আজ আমাদের অতি পরিচিত মুখ, আইন বিভাগের ১৪তম ব্যাচের (সেশন: ২০১৮-১৯) শিক্ষার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে।

দীর্ঘদিন ধরে সাখাওয়াত অত্যন্ত অসুস্থ। গত এক মাস ধরে সে মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন। যে ছেলেটির হাসিতে একসময় ক্যাম্পাস মুখরিত থাকতো, আজ তার ওজন ৬১ কেজি থেকে কমে মাত্র ৪৫ কেজিতে এসে ঠেকেছে। কিছুই খেতে পারছে না সে, শুধু স্যালাইনের ওপর ভর করে টিকে আছে তার প্রাণস্পন্দন।

বর্তমান অবস্থা:
তার বায়োপসি রিপোর্টে ধরা পড়েছে এক বিরল রোগ 'ক্রোনস ডিজিজ' (Crohn's Disease)। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে অতিদ্রুত অপারেশন করাতে হবে।

এই অপারেশনের জন্য আনুমানিক ৫ লক্ষ টাকা প্রয়োজন। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই বিশাল অংকের টাকা সংগ্রহ করা একা সম্ভব নয়। কিন্তু আমরা যদি সবাই যার যার জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তবে সাখাওয়াত আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবে ইনশাআল্লাহ।

সহযোগিতার মাধ্যম:

বিকাশ নম্বর:
01875417700 (খলিল)
01619177797 (নেছার)
০১৮৫৫- ৯৯৯১৭২ [দিহান]

নগদ নম্বর:
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)

রকেট নম্বর :
01875417700 (খলিল)
01850496124 (নাফিসা)

ব্যাংক একাউন্ট নাম্বার:
Md. Saidul Islam
Account No: 2050 225 67 00552001
Branch: Maijdee Court, Noakhali
Islami Bank Bangladesh PLC

"আমাদের সামান্য ত্যাগ, সাখাওয়াতের নতুন জীবনের আশা।"

আসুন, সাখাওয়াতকে আমাদের মাঝ হতে যেতে না দিই। আপনার দোয়া এবং সামান্য আর্থিক সাহায্যই পারে একটি জীবন বাঁচাতে, একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

মে দিবস দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক।এই ডাক কেবল একটি স্লোগান নয়, এটি ইতিহাসের সেই শ্রমজীবী মানুষের প্রতিধ্বনি, যারা ন...
30/04/2026

মে দিবস দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক।
এই ডাক কেবল একটি স্লোগান নয়, এটি ইতিহাসের সেই শ্রমজীবী মানুষের প্রতিধ্বনি, যারা নিজেদের ঘাম, শ্রম আর অসংখ্য ত্যাগের বিনিময়ে এই সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশসহ মানবিক মর্যাদার জন্য লড়ে যাচ্ছে। প্রযুক্তি ও অগ্রগতির আড়ালে যেন তাদের অধিকার হারিয়ে না যায় এই সচেতনতা থেকেই মে দিবসের তাৎপর্য হয় আরও গভীর ও শক্তিশালী।

আমরা নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুক্তিসম্মত কণ্ঠস্বরই পারে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায়ের অবস্থান প্রতিষ্ঠা করতে। শ্রমের সঠিক মর্যাদা প্রতিষ্ঠিত হোক, বিশ্ব দরবারে ন্যায় ও সমতার জন্ম নিক।

"শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও"
-হযরত মুহাম্মদ (সঃ)।

সমস্ত শ্রমিক ভাইবোনদের জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা।

গত ২৪ এপ্রিল, যুক্তি আর তর্কের অনবদ্য সমন্বয়ে নতুনদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছিল এক ভিন্ন মাত্রার প্রতিযোগিতা।নোবিপ্রবি ডিব...
27/04/2026

গত ২৪ এপ্রিল, যুক্তি আর তর্কের অনবদ্য সমন্বয়ে নতুনদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছিল এক ভিন্ন মাত্রার প্রতিযোগিতা।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি
কর্তৃক আয়োজিত “Hogwart's Fresher's Cup 2026”

৪২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতায় পোস্ট ব্রেক রাউন্ডে ১৬টি দল প্রি-কোয়ার্টারে লড়াই করে, তন্মধ্যে শেষ পর্যন্ত ৮টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।

তর্ক, উন্মাদনা আর কিছু অমলীন স্মরণীয় মুহূর্তের স্থিরচিত্রঃ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত নোবিপ্রবি’র ১৩তম ব্যাচের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ...
25/04/2026

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত নোবিপ্রবি’র ১৩তম ব্যাচের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আপু এবং একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আরেক মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ভাইয়ের রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাদের এই অনাকাঙ্ক্ষিত বিদায় আমাদের হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আমরা মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং সঠিক তদন্তের আশা করছি মার্কিন পুলিশের কাছে।

Address

Noakhali Sadar Upazila
3814

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSTU Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to NSTU Debating Society:

Share