02/10/2023
ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের প্রতি স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর প্রহসন ও অসৌজন্যমূলক মূলক আচরনের ফলেই আজকের এই আন্দোলনের উত্থান।
বিগত ২৩/০৯/২০২৩ ইং তারিখে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ, মুন্সিগঞ্জ কতৃক ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করে।
সেই আন্দোলনে সারা দেশের ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য দাবি উঠে আসে।এরই প্রেক্ষিতে "বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন" কতৃক ০১/১০/২০২৩ তারিখ রোজ রবিবার '' মিডফোর্ট নার্সিং ইনস্টিটিউট, ঢাকা'' থেকে ডাকে সারা দেশে ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা কেনো আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গেলো সেই বিষয় টা আগে ক্লিয়ার হওয়া যাক-
★নতুন কোর্সকারিকুলাম অনুযায়ী বিএনএমসি ২০১৮-২০১৯ সেশনের ডিপ্লোমা স্টুডেন্ট নার্সদের থেকে শুরু করে ৬ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশীপ।যা বিএনএমসি(বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল) থেকে দেয়া লকবুক অনুযায়ী ৬ মাসের ইন্টার্নশীপ কার্যক্রম পরিচালনা করে।
সেই লকবুকের ১৪ নং পেইজে code of conduct , rules and regulation এর পয়েন্ট ১ এ স্পষ্টভাবে উল্লেখ আছে ইন্টার্ন স্যালারি পাওয়ার কথা।
★ কোর্সকারিকুলাম অনুযায়ী ৬-মাস মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ, শিক্ষা শাখার ০৭-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত ১৮০ নং স্মারকে প্রশাসনিক অনুমতি পায়।
যে প্রেক্ষিতে এ অধিদপ্তরের ২৯/০৯/২০২২ ইং তারিখে ৫২০ নং স্মারকে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য DGNM (ডিজিএনএম) থেকে পত্র প্রেরণ করা হয়।পরবর্তিতে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাজেট অধিশাখা এর ১৩-১০-২০২২ ইং তারিখে ৭৯৪ নং স্মারক পত্রে চাহিত তথ্যাদি অধিদপ্তরের ২৬-১০-২০২২ ইং তারিখের ৬০১ নং স্মারক পত্রে প্রেরণ করা হয় এবং ২৬-০৭-২০২৩ ইং তারিখে উএঘগ (ডিজিএনএম) থেকে ৩৬২ নং স্মারকে ইন্টার্ন স্যালারি বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হইলেও এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন স্যালারির জন্য কোনো বরাদ্দ পাইনি।
★বিগত ২০১৮-২০১৯ সেশনের স্টুডেন্ট নার্সরা [আগস্ট টু ফেব্রুয়ারী (২০২২-২০২৩ সেশন) ৬ মাস] ইন্টার্ন ডিউটি চালিয়ে ডিজিএনএম ও বিএনএমসি পর্যন্ত দৌড়াদৌড়ি করেও ২০২২সালে ইন্টার্ন স্যালারির ব্যাপারে কোনো সুরাহা করতে পারেন নাই।
ডিজিএনএম থেকে শুধু মাত্র প্রতিশ্রুতি তেই সীমাবদ্ধ ছিলেন ডিজি স্যাররা।
এ বছর ইন্টার্ন স্যালারির জন্য বিভিন্ন ইনস্টিটিউটের ইন্টার্ন নার্স (মিডফোর্ড, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা সহ প্রভৃতি) ডিজিএনএম অফিসে বার বার আবেদন/চিঠি দেয়া সত্ত্বেও ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানতে তারা সক্ষম হন নাই।
একই পরিবারের (ডিজিএনএম) অধীন ২ সন্তান বিএসসি ও ডিপ্লোমা নার্স।এক সন্তান বিএসসি ইন্টার্ন স্যালারি পাচ্ছে, অন্য দিকে আরেক সন্তান ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা ইন্টার্ন স্যালারি থেকে বঞ্চিত হচ্ছে।
এমতাবস্থায় ইন্টার্ন নার্সরা বাধ্য হয়েই আন্দোলন কর্মসূচিতে গিয়ে তাদের দাবি ইন্টার্ন ভাতা আদায়ের চেষ্টা করতেছে।
★এছাড়াও-
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মঞ্জুরি শাখার ২৪-০৪-২০২৩ ইং তারিখে জারি কৃত প্রজ্ঞাপনে আইনের ধারা ১৩৯ এর অধীন ২৮ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে জারিকৃত এস.আর.ও নং-৩৪৮-আইন/২০২২ এর 'গ' নং দফায় বলা হয়েছে-
-" শিক্ষানবিশিকালে শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকূল্যে ৭০০০/- (সাত হাজার) টাকা প্রাপ্ত হইবেন।"
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ডিপ্লোমা ইন্টার্ন নার্স রা ইন্টার্ন ডাক্তার, ইন্টার্ন ইন্জিনিয়ারি ও বিএসসি ইন্টার্ন নার্সদের মত ইন্টার্ন স্যালারির অধিকার রাখে।
কিন্তু সারাদেশের কয়েক হাজার ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্যদাবি পরিশ্রমের মূল্য ইন্টার্ন ভাতা না দিয়ে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে প্রহসন ও অসৌজন্যমূলক মূলক আচরণ করছে সেই আচরনের ইতি চায় ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ।
★এইচএসসি পাস করার পর নির্দিষ্ট ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে ভর্তি হয় ডিপ্লোমা নার্সরা।এরপর ৩ বছরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউট এ পড়াশুনা শেষ করে।ডিপ্লোমা নার্সদের কোর্সকারিকুলাম অনুযায়ী পড়াশুনা ২ ধাপে হয়।সপ্তাহে ৩দিন ক্লিনিক্যাল প্রাকটিস হয় হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে আর বাকি ৩ দিন তাত্ত্বিক ক্লাস করে তারা ৩ বছরের পড়াশুনা শেষ করে।
সাধারণত পড়াশুনা শেষ করে প্রত্যেক দক্ষ স্টুডেন্ট নার্সের পরিবারের চাহিদা থাকে তার নার্স ছেলে/মেয়ে পরিবারের হাল ধরবে।
এই পরিবারের হাল ধরার সময়ে বাধ্যতামূলক ৬ মাসের ইন্টার্ন করতে হচ্ছে তাও আবার পরিবার থেকে মাসিক ১০-১২ হাজার হাত খরচের টাকা নিয়ে।পরিবারের প্রশ্ন ইন্টার্ন ডাক্তার, ইন্জিনিয়ার, বিএসসি নার্স রা ইন্টার্ন ভাতা পায়, তবে তোমরা কেনো পরিশ্রমের মূল্য পাচ্ছো না?
এমতাবস্থায় ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা তাদের ন্যায্য পরিশ্রমের মূল্য চায়।
তাদের মূল দাবি একটাই-
''ইন্টার্ন ভাতা চাই''
'ক্ষুধা পেটে সেবা নয়,
ভিক্ষা নয় অধিকার চাই,
চাই পরিশ্রমের মূল্য।'
অথবা ইন্টার্নশিপ বন্ধ চাই।
আল- মামুন
ইন্টার্ন নার্স
নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, নোয়াখালী,
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী।