12/09/2026
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
শুভ উদ্বোধন
আজ ১২/০৯/২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হয়েছে এই ৩ মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালিতে শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা ' বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান।