Pirojpur Science and Technology University Public Media Forum

Pirojpur Science and Technology University Public Media Forum The Voice of PrSTU Community
Your Trusted Campus Media Platform
★ News ★ Events ★ Achievements
★ Campus Life ★ Student Voices

রাজধানীর নভোথিয়েটারে গতকাল (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্র...
13/09/2026

রাজধানীর নভোথিয়েটারে গতকাল (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“উদ্ভাবন থেকে বাজার”।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জাতীয় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি ল্যাবরেটরির উদ্ভাবন ও প্রোটোটাইপগুলোকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে এবং দেশীয় মেধার বিকাশে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) কারিগরি সহায়তায় আয়োজিত এই মেলায় দেশের ৭৩টি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপ অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণে প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও রোবোটিক্সসহ বিভিন্ন খাতের ১,০০০-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

মেলায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ছবিরুল ইসলাম হাওলাদারও উপস্থিত ছিলেন। তিনি মেলার বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং দেশের তরুণ উদ্ভাবক ও গবেষকদের উদ্যোগের বিষয়ে অবগত হন।

তিন দিনব্যাপী এই মেলা আগামী ১৪ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখাল...
11/09/2026

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আগের ২১টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হলে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন, ভর্তি কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে।
তিনি জানান, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার কেন্দ্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় আগামী সভায় চূড়ান্ত করা হবে।



Pirojpur Science and Technology University Public Media Forum

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটা...
10/09/2026

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আছলাম উদ্দিন।

শিক্ষাজীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে M.Phil (২০২৪) ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। এ পর্যন্ত তাঁর ১টি Book Section, ১৪টি Journal Article এবং ১টি Conference Proceeding প্রকাশিত হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে তাঁর এই দায়িত্ব গ্রহণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের চূ...
06/09/2026

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ ও পরীক্ষার ফি সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

বিভাগভেদে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
গণিত বিভাগে ৮টি কোর্সের জন্য ১ হাজার ১৫০ টাকা, পরিসংখ্যান বিভাগে ৮টি কোর্সের জন্য ১ হাজার ২৫০ টাকা, মনোবিজ্ঞান বিভাগে ৬টি কোর্সের জন্য ১ হাজার ৫০ টাকা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১১টি কোর্সের জন্য ১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ফি কাঠামোর মধ্যে বিভাগভেদে ক্রেডিট অনুযায়ী ফি, কেন্দ্র ফি ১০০ টাকা এবং বিবিধ ফি ১০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া নন-কলেজিয়েট শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ফি পরিশোধের পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজস্ব আইডি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম Nagad (Biller ID-৩০০০) ও Rocket (Biller ID-৫২৩৮)-এর মাধ্যমে ফরম পূরণ বাবদ নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন।

ফি পরিশোধের পর Payment Acknowledgement Slip বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে লগইন করে প্রিন্ট করা যাবে।

অন্যদিকে, নন-কলেজিয়েট শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ফি বিশ্ববিদ্যালয়ের PrSTU Student Fees Account-এ জমা দিতে হবে। এরপর ব্যাংক জমা স্লিপের একটি কপি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফরম পূরণ ও ফি প্রদান সাপেক্ষে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া আবাসিক শিক্ষার্থীরা হল প্রভোস্টের সুপারিশসহ লিখিত আবেদন দাখিল করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় ব্যাচের নবীন শ...
31/08/2026

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের দ্বিতীয় ব্যাচের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিএসই বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের বিভাগীয় একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও বিশ্ববিদ্যালয়জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন। এছাড়া বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ: ইউজিসি চেয়ারম্যান। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি দেশীয় মানদণ্ডে বিশ্...
30/08/2026

র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ: ইউজিসি চেয়ারম্যান।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি দেশীয় মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং বিবেচনা করে বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। শনিবার (২৯ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক ও দেশীয় র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বরাদ্দ করা হবে। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি দেশীয় মানদণ্ডের র‍্যাংকিং ব্যবস্থা তৈরি করতে। এতে অগ্রাধিকারভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়কে কতটা গুরুত্ব দেওয়া যায়, সেই সুযোগ তৈরি হবে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (PrSTU) দীর্ঘ এক বছর ধরে স্থবির হয়ে আছে খেলাধুলার মাঠ। গত এক বছরেরও বেশি সময়...
28/08/2026

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (PrSTU) দীর্ঘ এক বছর ধরে স্থবির হয়ে আছে খেলাধুলার মাঠ। গত এক বছরেরও বেশি সময় ধরে নতুন করে আর কোনো টুর্নামেন্ট বা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মেধা ও মনন বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম এবং খেলাধুলা অপরিহার্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং সঠিক তদারকির অভাবে মাঠের ক্রিকেট বা ফুটবল কোনোটারই দেখা মিলছে না। নিয়মিত খেলাধুলা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা মাঠবিমুখ হয়ে পড়ছেন এবং ডিজিটাল স্ক্রিন বা মাদকের মতো নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের আগ্রহ থাকা সত্ত্বেও গত এক বছর ধরে কোনো প্রাতিষ্ঠানিক টুর্নামেন্ট হয়নি। বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ব্যাচ আসার এক বছর হয়ে গেলেও তারা কোন অফিসিয়াল টুর্নামেন্ট পায়নি এখনো। আমরা দ্রুত আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাচ্ছি।"

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অন্তত একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রিকেট-ফুটবল টুর্নামেন্ট চালুর জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এক প্রীত...
28/08/2026

বরিশাল বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এক প্রীতি ফুটবল ম্যাচ।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মুখোমুখি হবে দুই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল।

প্রীতি ম্যাচকে ঘিরে ইতোমধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠে দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতেও থাকবে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও সমর্থন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদারের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি...
27/08/2026

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে গতকাল ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বিকাল ৪.০০টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।

এদিন পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেগম খালেদা জিয়ার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম খালেদা জিয়া কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তিনি কখনও ব্যক্তিগত স্বার্থ কিংবা ক্ষমতার জন্য কারো সঙ্গে কোনো আপস করেননি। দেশের স্বার্থকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। বেগম খালেদা জিয়া ইতিহাসের সবচেয়ে দক্ষ ও মেধাবী সরকারপ্রধান। এ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর নাম জড়িয়ে রয়েছে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর আরও বলেন, এই দেশের বাইরে বেগম জিয়ার অন্য কোনো ঠিকানা ছিল না। এই দেশ, দেশের মাটি এবং দেশের জনগণের সঙ্গে তাঁর ছিল আত্মার বন্ধন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, ঈমানদার, দেশপ্রেমিক একজন নেত্রী। দেশ ও জাতির জন্য তিনি জীবনটা উৎসর্গ করে গেছেন। তিনি দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহাবুবুস সোবহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনজুর মিসবাহ।

বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকার পুণরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি তাঁর সততা, দৃঢ়তা, আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম ও অন্যান্য গুণাবলির কারণে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬.০৮.২০২৬ তারিখ বুধবার, বাদ মাগরিব পিরো...
26/08/2026

১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬.০৮.২০২৬ তারিখ বুধবার, বাদ মাগরিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Address

Pirojpur Science And Technology University
Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirojpur Science and Technology University Public Media Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share